অভিশাপ ও রহমত 8৮ ০১৯5০৮৮15৮1 অর্থাৎ, গোনাহ থেকে তাওবাকারী এমন যেন, সে কোন গোনাহই করেনি । (ইবনে মাজাহ শরীফ) আল্লাহ তাআলা তাওবা কবুল করে নিয়েছেন এবং আমলনামায় লিখে দিয়েছেন যে, অমুক বান্দা অমুক গোনাহ করেছে কিন্তু তা মাফ করে দেয়া ২৪ হয়েছে, শুধু তাই নয়। বরং আল্লাহ তা'আলা স্বীয় রহমত ও দয়ায়, গোনাহ লিখিত সে দফতরটিকেও মিটিয়ে দেন এবং আখেরাতে এ লেখা থাকবে না যে, অমুক বান্দা অমুক সময় অমুক গোনাহ করেছিল। আমি আমার শায়েখ থেকে একটি কথা শুনেছি, তবে এটা কোন কিতাবে আমি পাইনি। তাহলো তিনি বলেন যে, আল্লাহ তা'আলা প্রত্যেক মানুষের সঙ্গেই দু'জন হয়। একজন থাকেন ডান কীধে, যিনি নেক আমলসমূহ লিখেন। আরেকজন থাকেন বাম কাধে, যিনি বদ আমলসমূহ লিখেন । তবে আল্লাহ তা'আলা ডান দিকের ফেরেশতাকে বাম দিকের ফেরেশতার আমীর নিযুক্ত _করেছেন। (কোরণ আল্লাহ তা'আলার হুকুম হল-_ যখন তোমরা দু'জন মিলে কোন কাজ করবে, তখন একজন হবে আমীর আর অন্যজন হবে মা*মুর) তাই যখনই মানুষ কোন নেক আমল করে ডান দিকের ফেরেশতা সাথে সাথে তা লিপিবদ্ধ করে ফেলে ৷ যেহেতু তিনি আমীর তাই নেক আমল লিখতে গিয়ে বাম দিকের ফেরেশতাকে জিজ্ঞেস করার প্রয়োজন হয় না। আর বাম দিকের ফেরেশতা যেহেতু ডান দিকের ফেরেশতার অধীন তাই যখন কোন বান্দা বদ আমল করে তখন তা লিখতে গিয়ে তাকে ডান ফেরেশতাকে জিজ্ঞাসা করেন, অমুক বান্দা অমুক গোনাহ করেছে এখন কি তা লিখে নেব? তখন ডান দিকের ফেরেশতা উত্তর দেন যে, না এখন লিখো না। হতে পারে সে বান্দা তাওবা করে নিবে। যদি তাওবা করে নেয় তবে গোনাহ ও তাওবা ২ আবার মিটিয়ে দেয়ার ঝামেলায় পড়তে হবে। তাই একটু অপেক্ষা কর। কিছুক্ষণ পর আবার জিজ্ঞাসা করে এবার লিখবো? তখন তিনি উত্তর দেন, না, আরো একটু অপেক্ষা কর। কিছুক্ষণ পর আবার জিজ্ঞাসা করে এবার লিখবো কিঃ এ পর্যন্ত যদি বান্দা তাওবা না করে থাকে তবে বলেন, এবার লিখে নাও। শতবার তাওবা ভঙ্গ করলেও ফিরে আস আল্লাহ তা“আলা বান্দার প্রতি খুব দয়াশীল। করুণার আধার । বান্দা গোনাহ করার পর তাকে সুযোগ দিয়ে রাখেন যেন সে তাওবা করে নেয়, ক্ষমা চেয়ে নেয়। যেন তার আমলনামায় এটা আর লিপিবদ্ধ করা না হয়। কিন্তু কোন বান্দা যদি তাওবা না করে তখন লিখে দেয়া হয়। কিন্তু সে লেখার পরেও মৃত্যুর আগ পর্যন্ত বান্দার জন্য তাওবার দরজা উন্মুক্ত রাখা হয়। বান্দা যখনই চায় তাওবা করে নিতে পারে । নিজের আমলনামা থেকে গোনাহ মিটিয়ে নিতে পারে । যদি একটিবারের জন্যও অন্তর দিয়ে তাওবা করে নেয়, তবে তার আমলনামা থেকে সব গোনাহ চিরতরে মিটিয়ে দেয়া হয়। তবে যদি আজরাঈল (আঃ) এসে পড়ে এবং মৃত্যুর লক্ষণাদি প্রকাশ পেতে শুরু করে । তখন আর সে সময় তাওবা করে কোন ফায়দা হবে না। এর আগ পর্যন্ত যত বড় গোনাহগার হোক যে কোন সময় তাওবা করে নিতে পারে । সে সুযোগ আল্লাহ তা'আলা দিয়ে রেখেছেন। 10522582805 17010 22168585555 অর্থাৎ ফিরে এসো, ফিরে এসো, ঘত-বড় অন্যায়কারীই হও না কেন, যদি কাফের বা অহংকারী বা মূর্তিপূজকও হয়ে থাক তবুও ফিরে এসো । ০০০) এত ৯ ০০০১৮ ০০৪০১ ০ অর্থাৎ এটা এমনই দরবার, যেখান থেকে মানুষ বঞ্চিত হয় না, শতবারও যদি তাওবা ভঙ্গ করে থাকো তবুও ফিরে এসো । ০০
— পৃষ্ঠা ১২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।