২২ অভিশাপ ও রহমত কারণে বিষে আক্রান্ত হয়, তখন সাথে সাথে পাশের সেই গাছটিতে হাত লাগালেই সে বিষের সব প্রতিক্রিয়া নিমিষেই খতম হয়ে যায়। এ _ গাছটি-ই হল সে বিষের প্রতিষেধক |] . ঠিক তেমনই অবস্থা হল আমাদের গোনাহ ও তাওবার । সুতরাং যখনই কোন ব্যক্তি গোনাহের বিষে আক্রান্ত হবে, সাথে সাথে সে যেন এস্তেগফারের প্রতিষেধকও ব্যবহার করে নেয়। তাহলে সাথে সাথে গোনাহের বিষ দূরীভূত হয়ে পড়বে এবং সে ব্যক্তিও পবিত্র হয়ে যাবে। প্রতিনিধিদেরকে প্রতিষেধক দিয়েই প্রেরণ করা হয়েছে আমাদের শায়েখ হযরত ডাঃ আব্দুল হাই আরেফী (রহঃ) বলতেন, আন্মাহ তা'আলা মানুষের ভিতর গোনাহের স্পৃহা দিয়েছেন। আবার সেই মানুষকেই বানিয়েছেন তার খলীফা । আর যাদের মধ্যে গোনাহের আগ্রহ দেননি তাদেরকে খলীফাও বানাননি। যেমন, ফেরেশতাদের ভিতরে আল্লাহ তাআলা গোনাহের আগ্রহ দেননি । আর তাদেরকে জমিনের খলীফাও বানাননি। মানুষের ভিতরে গোনাহের আগ্রহ দিয়ে দুনিয়ার দিকে পাঠানোর আগে দৃষ্টান্তমূলকভাবে তার থেকে একটি গোনাহও করিয়েছেন। যখন আল্লাহ তা'আলা আদম (আঃ)কে বেহেশতে পাঠান তখন বলে দিয়েছিলেন যে, জান্নাতের যেখানেই তোমার মন চায় সেখানেই ঘুরে বেড়াও। ফল-ফলাদি ভক্ষণ কর। আমোদ-প্রমোদ কর, তবে এ গাছটি থেকে কোন ফল খেতে যেওনা । এরপর শয়তান জান্নাতে প্রবেশ করল এবং হযরত আদম (আঃ)কে ধোকা দিল। যার ফলশ্রুতিতে তিনি নিষিদ্ধ এ গাছটি থেকে ফল. খেয়ে ফেললেন। তার থেকে এ ক্রটিটুকু সাব্যস্ত হয়ে গেল। বাস্তবে কিন্তু এ ক্রটি তাকে দিয়ে করানো হয়েছে। কারণ কোন কাজই তো আল্লাহ তা“আলার হুকুম ব্যতীত হয় না। কিন্তু এ ক্রটি হয়ে যাওয়ার পর তার মধ্যে দুশ্চিন্তা ও লজ্জার ছাপ পড়ে গেল এবং বলে উঠলেন, হে প্রভু! আমার দ্বারা এ ভুলটি কিভাবে হয়ে গেল আমি বুঝতে পারিনি । অতঃপর আল্লাহ তা'আলা তাকে কিছু বাক্য শিখিয়ে দিলেন এবং বললেন যে, তুমি এ বাক্যগুলো বলঃ 1 5৮ পার্ট পাপিসি পানি পাপা পর্ণি ০১ পা পা পার রণ পর্ঠি পাঠে তা পাতা লিসেপরট তা জেতা্ ২৩, ০৮৮০) ০ ১:৮৫) ০৯০53 15710 015 ০-৮০০০| ০০৮৪ ৬৪ অর্থাৎ হে আমার প্রতিপালক! আমি নিজে নিজের উপর অত্যাচার করেছি। যদি আপনি আমাকে ক্ষমা ও দয়া না করেন, তাহলে আমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভূক্ত হয়ে যাবো । (সূরা আরাফ, আয়াত-২৩) এখানে লক্ষ্যণীয় বিষয় হল, আল্লাহ তা'আলা হযরত আদম (আঃ)কে এ দু'আ শিক্ষা দিয়ে তার মুখ থেকে এ বাক্যগুলো উচ্চারণ করানো ব্যতিরেকেই তাকে ক্ষমা করে দিতে পারতেন এবং বলতে পারতেন আমি তোমাকে ক্ষমা করে দিলাম। কিন্তু আল্লাহ তা'আলা এমনটি করেননি । এর কারণ আমাদের শায়খ ডাঃ আব্দুল হাই আরেফী (রহঃ) বলেন, আল্লাহ তাআলা এসব করিয়ে বুঝাতে চাচ্ছেন যে, দেখ! তোমরা দুনিয়াতে বসবাস করতে যাচ্ছ। সেখানে গোনাহ হবে, ভুল-ক্রুটি _ হবে, শয়তান ধোকা দিবে । সুতরাং যদি তোমরা এগুলোর প্রতিষেধক না নিয়ে যাও, তবে সঠিকভাবে জীবন পরিচালনা করতে সক্ষম হবে না । আর তোমাদের সেই প্রতিষেধক হচ্ছে তাওবা ও এন্তেগফার। উভয়টি শিক্ষা দেয়ার পর আল্লাহ তা'আলা বললেন, যাও! এবার দুনিয়াতে যাও। এই প্রতিষেধক যা খুবই সহজ । কেবল মাত্র অন্তর দিয়ে যবান থেকে উচ্চারণ করলেই সব গোনাহ ও ভুল-ত্রুটি মাফ হয়ে যাবে ইনশাআল্লাহ। তাওবা তিনটি বস্তুর সমৰয়ে গঠিত _তাওবাই হল আসল । আর এস্তেগফার হল ত তাওবার দিকে যাওয়ার পথ। তাওবা তিনটি বস্তুর সমৰয়ে,র্াঠিত। (এক) যে ক্রটি বা গোনাহ হয়েছে তার উপর খুব লজ্জিত হওয়া । (দুই) যে গোনাহ হয়ে গেছে তা তাৎক্ষণিকভাবে পরিহার করা । (তিন) ভবিষ্যতে আর এ ধরনের গোনাহ না করার দৃঢ় প্রতিজ্ঞা করা । যখন এই তিনটি বস্তুর সময় ঘটবে তখনই তাওবা পরিপূর্ণ হবে । আর যখন কোন ব্যক্তি গোনাহ থেকে আন্তরিকভাবে তাওবা করে নেয়, তখন সে গোনাহ থেকে পাক-সাফ হয়ে যায়। যেমন হাদীছ শরীফে এসেছেঃ
— صفحة ١١ —
هذا النص مستخرج آليًا من ملف PDF وقد يحتوي أخطاء؛ عند الشك راجع الصفحة الأصلية.