Mukashafatul Qulub 02 — Gunah OTawba ObhishapAndRahmat MuftiTaqiUsmaniDB
/ ٧٢
📝 نص 📖 PDF

হী | অভিশাপ ও রহমত একদিন সে বন থেকে কাঠ কেটে নিয়ে এলো । তার অজান্তে কাঠের সঙ্গে করে একটি বড় সাপও বেঁধে নিয়ে এলো । কিন্তু বাড়িতে এনে দেখার পর মনে হল, এটি একটি মৃত সাপ। তাই কেউ তার প্রতি ভ্রুক্ষেপ করলো না। একে ঘরের ভিতরেই ফেলে রেখে দিলো । তারা মনে করল যেহেতু এটি মৃত তাই কিছু করতে পারবে না। সুতরাং বাইরে ফেলার কোন প্রয়োজন নেই। কিন্তু যখন সে সাপের গায়ে রোদ্রের তাপ লাগল তখন সে সুস্থ হয়ে নড়া-চড়া আরন্ত করল । অতঃপর ধীরে ধীরে চলতে শুরু করল । সে কাঠুরে বেচারা ছিল ঘুমে অচেতন । এ অবস্থায় সাপ গিয়ে তাকে দংশন করল এখন ঘরের সবাই চিন্তায় পড়ে গেল। বলে উঠলো হায়! যে সাপকে আমরা মৃত মনে করেছিলাম, সে সাপ যিন্দা হল কিভাবে? কিভাবে এ দুর্ঘটনা ঘটে গেল । মাওলানা রূমী (রহঃ) এ ঘটনা দ্বারা বুঝাতে চাচ্ছেন যে, মানুষের নফসের অবস্থাও অনুরূপ ।' যখন কোন আন্লাহওয়ালার সোহবতে যায়, মুজাহাদা ও সাধনা করে তখন তার গোনাহের খাহেশ দুর্বল হয়ে পড়ে এবং মনে হয় যেন মরে গেছে। কিন্তু বাস্তবে সে মরেনি। যদি মানুষ তা থেকে গাফেল ও অচেতন হয়ে পড়ে, তবে সে দুর্বল নফস যে কোন সময় সবল হয়ে তাকে বিপদগ্রস্ত করতে পারে । রূমী (রহঃ) আরো বলেন- ০০০ ১১০০ ০1 2৮6০ দা ১১০০ 291 পা ১০ ০৪ অর্থাৎ, মানুষের নফস অজগর সাপের ন্যায় । যা বাস্তবে মরেনি। কিন্ত মুজাহাদা ও সাধনার প্রভাব যেহেতু তার উপর পড়েছে তাই সে মৃত প্রায় হয়ে পড়েছে। কিন্তু যে কোন সময় সে সুস্থ হয়ে তোমাকে দংশন করতে পারে । তাই এর ক্ষতি সম্পর্কে গাফেল হয়ে বসে থাকা উচিত নয়। কিন্ত মহান আল্লাহ যেমনিভাবে নফস এবং শয়তান নামক দুইটি বিষ দাত সৃষ্টি করেছেন, যা মানুষকে চিরতরে অশান্তির কারাগারের দিকে নিয়ে যায়; তেমনিভাবে এ দুটির বিরুদ্ধে অত্যন্ত কার্যকর প্রতিষেধকও সৃষ্টি করেছেন। কারণ আল্লাহ তা“আলার ব্যাপারে তো এ ধারণা করা ভূল যে, তিনি দুটি বিষাক্ত বস্তু সৃষ্টি করবেন, কিন্তু সেগুলোর প্রতিষেধক সৃষ্টি করবেন না। গোনাহ ও তাওবা ২১ আল্লাহ তাআলা সে বিষের প্রতিষেধক এত মজবুত করে বানিয়েছেন যে ক্ষণিকের মধ্যে সে বিষের প্রতিক্রিয়াকে বিনষ্ট ও নিস্তেজ করে দিতে পারে । আর সে প্রতিষেধক হল তাওবা ও এস্তেগফার । সুতরাং যখনই নফস নামক সাপ তোমাকে দংশন করে ফেলবে বা দংশন করতে চাইবে তখনই তুমি পড়ে নিবেঃ পে টি 2 টিলা তা 2৩৬০০ ০০১২ এটি ০ প্র 411 ০৯০05 5 ০০ ১4441 ৮৪৯০৮ এ প্রতিষেধক বিষের প্রতিক্রিয়াকে নিমিষের মধ্যেই শেষ করে দিবে । তাই একথা বলতেই হবে যে, যত রোগই আল্লাহ তা'আলা সৃষ্টি করেছেন, সাথে সাথে সেগুলোর প্রতিষেধকও সৃষ্টি করে দিয়েছেন। আমি একবার দক্ষিণ আফ্রিকার “কেপটাউন' এলাকা থেকে রেলগাড়ীতে সফর করছিলাম । রাস্তায় এক স্থানে গিয়ে গাড়ী থামল । আমি নামায পড়ার জন্য নিচে নামলাম । তখন সেখানে খুব সুন্দর একটি চারা গাছ দেখতে পেলাম । তার পাতাগুলোও ছিল দেখতে খুব সুন্দর । অনিচ্ছাসত্বেও মন চাইল যে, সে চারা গাছটি তুলে নেই । কাজেই তা তুলে নেয়ার জন্য যখনই হাত বাড়ালাম, সাথে সাথে আমার সফর সঙ্গী সজোরে চিৎকার করে বলে উঠল, হযরত! এতে হাত লাগাবেন না। আমি আশ্চর্য হয়ে বললাম, কেন? তিনি উত্তর দিলেন এটা খুব বিষাক্ত গাছ, দেখতে খুবই সুন্দর । কিন্তু এর বিষক্রিয়া এমন মারাত্মক যে, যদি কেউ তাস্পর্শ করে তবে তার সারা শরীরে বিষ এমনভাবে ছড়িয়ে পড়ে যে, কাউকে সাপ বা বিচ্ছু দংশন করলে যেমন বিষ সারা দেহে ছড়িয়ে পড়ে । আমি বললাম, আল্লাহর শুকরিয়া যে, আমি এতে হাত লাগাইনি। কিন্তু ভয় হচ্ছে যে, যদি কোন অজ্ঞাত ব্যক্তি এসে এতে হাত লাগায় তবে তো সে মুসীবতে পড়ে যাবে । আমার এ কথা শুনে তিনি আরও আশ্চর্যজনক কথা শুনালেন যা একমাত্র আল্লাহ তা'আলার কুদরতের কারিশমা । আর তা এই যে, যে কোন স্থানেই এ বিষাক্ত গাছটি রয়েছে ঠিক তার পাশেই এর প্রতিষেধক আরেকটি গাছও জন্মাবে। যদি কখনও কেউ এ বিষাক্ত গাছ স্পর্শ করার

— صفحة ١٠ — هذا النص مستخرج آليًا من ملف PDF وقد يحتوي أخطاء؛ عند الشك راجع الصفحة الأصلية.