১২ ধন-সম্পদের লোভ ও কূপনতা জবাবে শরীয়তের সীমা লঙ্ঘিত হয় এমন শক্রতামূলক উক্তি উচ্চারণ করা হইতে বিরত থাকিতেছে। ঠা আর শ্রমিকের পারিশ্রমিক দান দ্বীনিস্বার্থ এই হিসাবে যে, মানুষকে প্রয়োজনীয় সামথ্রী যোগারের জন্য বহু কাজ করিতে হয়। যদি এই সব কাজ একা আঞ্জাম দিতে যায় তবে তাহার সময় বিনষ্ট হইবে অধিকস্তু যিকির ফিকির তথা আখেরাতের কাজ দুরূহ হইয়া যাইবে । অথচ ইহাই হইতেছে সালেকের সবচাইতে বড় কাজ। আর যাহার কোন মাল নাই তাহার নিজের যাবতীয় খেদমত নিজেকেই করিতে হইবে । খাবার খরিদ করা, আটা পিষা, ঘর ঝাড় .. দেওয়া, কিতাব লিখা ইত্যাদি সমস্ত কাজ নিজেকেই আগ্কাম দিতে হইবে । যে কাজ অন্যের মাধ্যমে করানো সম্ভব এমন ফাজে আপনি স্বয়ং লিপ্ত হইলে ক্ষতিগ্রস্ত হইবেন। কেননা আপনার দায়িতে ইলম হাসিল, আল্লাহর স্মরণ ইত্যাদি এমন দ্বীনি কাজ রহিয়াছে যাহা অন্যের মাধ্যমে করানো সম্ভব নহে। অতএব যে ক্ষেত্রে আপনি মালদার হেতু অন্যের মাধ্যমে এ সমস্ত দুনিয়াবী কাজ সম্পাদন করাইতে পারিতেছেন সেই ক্ষেত্রে নিজে লিপ্ত হওয়া সময় বিনষ্ট করা ছাড়া বৈ আর কিছু নহে। তিনঃ যাহা কোন নিদিষ্ট ব্যক্তির পিছনে খরচ করা হয় না কিন্তু ইহার দ্বারা ব্যাপক উপকার ও কল্যাণ সাধিত হয়। যেমন মসজিদ, পুল, সরাইখানা, হাসপাতাল, কৃপ ইত্যাদি জনহিতকর কাজ । এই সমস্ত সৎ কাজের উপকারিতা মৃত্যুর পর লাভ হইতে থাকিবে । নেককার লোকেরা দাতার জন্য বহুকাল পর্যন্ত দোয়া করিতে থাকিবেন। ইহার চাইতে উত্তম আর কি হইতে পারে? এই সব উপকারিতাও রহিয়াছে । যেমন, দারিদ্রও ভিক্ষার লাঞ্চুনা হইতে রক্ষা পাওয়া, মানুষের কাছে মর্যাদাশীল হওয়া, অধিক বন্ধু বান্ধব সৃষ্টি হওয়া, মানুষের অন্তরে আজমত বৃদ্ধি পাওয়া। মালের আপদ দ্বীনি দুনিয়াবী উভয়টি রহিয়াছে- দ্বীনি আপদ তিনটি একঃ মালের অধিকারী হইলে গোনাহ করার সুযোগ হয়, যেহেতু শাহওয়াত তাহাকে উদ্ধুদ্ধ করে । তবে ক্ষমতা না থাকার কারণে করে না। আর মানুষ যখন কোন গোনাহর ব্যাপারে নিরাশ হইয়া যায় তখন গোনাহর প্রতি উদ্ধুদ্ধকারী শক্তিও দুর্বল হইয়া পড়ে । কিন্তু আবার যখন সক্ষম. বলিয়া মনে হয় তখন পুনরায় সেই শক্তি মাথা চাড়া দ্রিয়া উঠে । আর মালও একপ্রকার ক্ষমতা যাহা গোনাহর প্রতি উদ্ধুদ্ধকারী শক্তিকে সতেজ ও সচেতন করে। এখন যদি খাহেশ অনুযায়ী উক্ত গোনায় লিপ্ত হইয়া পড়ে তবে ধ্বংস হইয়া যাইবে আর যদি সবর ও ধৈর্য ধারণ করে তবে কষ্টে পতিত হইবে । কারণ ক্ষমতা থাকা অবস্থায় ধৈর্য ধারণ বিন মাল ও স্বচ্ছলতার ফেতনা দারিদ্রের ফেতনার চাইতে বড়। ধন-সম্পদের লোভ ও কূপনতা এ দুইঃ মালের কারণে বিলাসিতা বাড়িয়া যায়। কারণ মালদার ব্যক্তির জন্য ইহা কি সম্ভব যে, সে যবের রুটি খাইবে, মোটা কাপড় পড়িবে আর সুস্বাদু খাবার পরিত্যাগ করিবে যেমনি হযরত সুলায়মান (আঃ) রাজত্বের অধিকারী হওয়া সত্তেও ভোগবিলাসীতা পরিত্যাগ করিয়াছিলেন? অতঃপর ধীরে ধীরে এই বিলাসিতার সহিত তাহার ভালবাসা ও ঘনিষ্ঠতা সৃষ্টি হইয়া যাইবে যে, ইহা পরিত্যাগ করা মোটেই সম্ভব হইবে না। কখনও এমন হইবে যে, হালাল উপার্জনের মাধ্যমে বিলাসিতা সম্ভব হইবেনী তখন সন্দেহযুক্ত উপার্জনে লিপ্ত হইবে এবং দ্বীনের ব্যাপারে শিথিলতা, মিথ্যা, নেফাক প্রভৃতি নিম্ন চরিত্র ও অভ্যাস অবলম্বন করিবে যাহাতে দুনিয়ার কাজ কারবার ঠিক থাকে এবং বিলাসিতা বজায় রাখিতে পারে । অধিকন্তু মানুষের মাল যখন বৃদ্ধি পায় তখন মানুষের কাছে তাহার প্রয়োজনও বৃদ্ধি পাইয়া যায়; আর যখন মানুষের কাছে তাহার প্রয়োজন বৃদ্ধি পাইয়া যাইবে তখন তাহাদের সহিত অবশ্যই নেফাক মুলক আচরণ করিতে হইবে, কখনও তাহাদিগকে খুশী করার জন্য আল্লাহর নাফরমানী করিতে হইবে। অতএব কেহ যদি প্রথম আপদ অর্থাৎ বিলাসিতা হইতে মুক্ত থাকিতেও পারে কিন্তু এই সমস্ত আপদ হইতে মোটেই রক্ষা পাইবেনা। দ্বিতীয়তঃ মানুষের কাছে প্রয়োজন বাড়িয়া গেলে বন্ধৃত্ ও শক্রতা সৃষ্টি হইবে। তখন হিংসা, রিয়া, কিবর, মিথ্যা, গীবত প্রভৃতি গোনাহর সৃষ্টি হইবে যেইগুলি যবান বা অন্তরের সহিত সম্পর্ক যুক্ত, ধীরে ধীরে এইগুলির প্রতিক্রিয়া অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ পর্যন্ত পৌছিয়া যাইবে । এই সব ফেতনা ও আপদ মালের কারনেই। | তিনঃ ইহা এমন এক আপদ যাহা হইতে কেহই রক্ষা পায় না। সেইটি হইতেছে মালের সংরক্ষণ, আল্লাহর যিকির ও স্মরণ হইতে গাফেল করিয়া রাখে । আর যে জিনিষ আল্লাহর যিকির ও স্মরণ হইতে গাফেল করিয়া রাখে উহাতে ক্ষতি অনিবার্ধ। তাই হযরত ঈসা (আঃ) বলিয়াছেন মালে তিনটি আপদ রহিয়াছে । একটি হইল, অবৈধ পন্থায় উপার্জন করা । জিজ্ঞাসা করা হইল, যদি কেহ বৈধ পন্থায় উপার্জন করে? উত্তরে বলিলেন, যদি বৈধ পন্থায় উপার্জন করিয়াও থাকে তবে নাহক পথে খরচ করিবে । আবার জিজ্ঞাসা করা হইল, যদি হক পথে খরচ করে । উত্তরে বলিলেন, হক পথে খরচ করিলেও ইহার হেফাজত ও সংরক্ষন আল্লাহর যিকির হইতে গাফেল. করিয়া রাখিবে। আর ইহা একটি দুরারোগ্য ব্যাধি। কেননা সমস্ত ইবাদতের সার হইতেছে আল্লাহর যিকির, তাহার স্মরণ ও তাহার কুদরত ও মহত্রে ব্যাপারে ধ্যান করা । আর ইহার জন্য অন্তর ! সম্পূর্ণ অবসর ও ঝামেলামুক্ত থাকিতে হইবে । পক্ষান্তরে জমির মালিক সারাদিন কৃষক, শ্রমিক ও অংশীদারদের সহিত বিভিন্ন বিষয়ে ঝগড়ায় লিপ্ত থাকে, কখনও কাজ কর্মে ত্রুটি করার বিষয়ে, কখনও চুরি ও খেয়ানতের বিষয়ে, কখনও প্রতিবেশীর সহিত সীমানা সংক্রান্ত বিষয়ে, কখনও তহসীলদারের খাজনা সংক্রান্ত বিষয়ে তর্কবিতর্ক করিতেই থাকে । এমনিভাবে ব্যবসায়ী সর্বদা অংশীদার সম্পর্কে শংকিত থাকে যে, সে কাজে ক্রটি করে কিনা, মুনাফা সম্পূর্ণটা আলর্গত- হি
— পৃষ্ঠা ৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।