গু ধন-সম্পদের লোভ ও কৃপনতা উৎকৃষ্ট দ্রুতগামী ঘোড়ায় আরোহন করিবে, সুন্দর ও সুশ্রী মহিলাদিগকে বিবাহ করিবে । উত্তম ও উন্নত মানের বিভিন্ন ধরনের পোশাক পরিধান করিবে, তাহাদের উদর অল্পে পূর্ণ হইবেনা, নফস অধিক পাইয়াও তুষ্ট হইবেনা, সকাল সন্ধ্যা দুনিয়ার পিছনেই মেহনত করিবে, ইহাই তাহাদের প্রধান লক্ষ্য থাকিবে; ইহাকেই তাহারা আপন ইলাহ ও রব মনে করিবে এবং আপন খাহেশে ও প্রবৃত্তির আনুগত্য করিবে । মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর পক্ষ হইতে কসম (অর্থাৎ কসম দিয়া বলিতেছি) যে, তোমাদের সন্তান স্তুতি অথবা তাহাদের পরবর্তীদের কেহ যদি এ যুগ পায় তবে সে যেন তাহাদিগকে সালাম না করে, তাহাদের রুগ্ন ব্যক্তিকে যেন দেখিতে না যায়, তাহাদের মৃত ব্যক্তির জানাযার নামায যেন না পড়ে, তাহাদের বয়োজ্যোষ্ঠের সম্মান যেন না করে। কেহ যদি এইরূপ করে তবে সে ইসলাম কে ধ্বংস করিয়া দেওয়ার কাজে সহযোগিতা করিল । রাসূলুল্লাহ (সাল্লান্নাহু আলাইহি ওয়াসাল্লাম) বলিয়াছেন, দুনিয়া দুনিয়াদারদের জন্য ছাড়িয়া দাও। যে ব্যক্তি প্রয়োজনাতিরিক্ত দুনিয়া গ্রহণ করে সে আপন মৃত্যু অর্জন করে কিন্তু সে টেরও পায় না। রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলিয়াছেন, মানুষে বলে, আমার মাল, আমার মাল অথচ হে আদম সন্তান। তোমার মাল বলিতে ইহাই যাহা তুমি ভক্ষন করত: শেষ করিয়া দিয়াছ অথবা পরিধান করত: পুরাতন করিয়া ফেলিয়াছ অথবা দান করত: আল্লাহর হুকুম পালন করিয়াছ।, জনৈক ব্যক্তি রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) -এর খেদমতে আরজ করিল, ইয়া রাসূলুল্লাহ কি ব্যাপার? মৃত্যু যে আমার কাছে ভাল লাগে না? রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) জিজ্ঞসা করিলেন, তোমার মাল আছে কি? সে বলিল, জ্বি হ্যা, ইয়া রাসূলুল্লাহ! রাসূলুল্লাহ সোল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলিলেন, এ মাল আখেরাতের জন্য সদকা করিয়া দাও। কেননা মু-মেনের অন্তর মালের সহিত থাকে । যদি সদকা করিয়া দেয় তবে এ মালের সহিত যাইয়া মিলিতে চাহিবে আর যদি দুনিয়াতে রাখিয়া যায় তবে উহার সহিত দুনিয়াতে থাকিয়া যাওয়ার আকাঙ্খা করিবে । মানুষের বন্ধু তিনটি রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলিয়াছেন, মানুষের বন্ধু তিনটি । তন্ধ্যে একটি তাহার সহিত মৃত্যু পর্যন্ত থাকে। দ্বিতীয়টি কবর পর্যন্ত যায় আর তৃতীয়টি হাশরের ময়দান পর্যন্ত যায়। মৃত্যু পর্যন্ত যেইটি তাহার সহিত থাকে এটি হইল মাল। কবর পর্যন্ত যেইটি তাহার সহিত যায় এঁটি হইল পরিবার পরিজন আর যেইটি হাশরের ময়দান পর্যন্ত যায় এটি হইল তাহার আমল। দুনিয়ার ভালবাসা না থাকার বরকত হযরত ঈসা (আঃ) এর সহচর হাওয়ারীরা তাহাকে বলিল, কি ব্যাপার? ৯৮ ধন-সম্পদের লোভ ও কৃপনতা ৫ আপনি পানির উপর দিয়া হাটিতে পারেন। কিন্তু আমরা পারিনা? হযরত ঈসা (আঃ) জিজ্ঞাসা করিলেন তোমাদের কাছে টাকা পয়সার মর্যাদা কিরূপ ? তাহারা বলিল, খুব ভাল । হযরত ঈসা (আঃ) বলিলেন, আমার কাছে টাকা পয়সা এবং মাটির টিলা এক সমান। হযরত আবু দারদা (রাঃ) -এর প্রতি হযরত সালমান ফারসী রোঃ) -এর চিঠি হযরত সালমান ফারসী (রাদিঃ) হযরত আবু দারদা (রাদিঃ) এর নিকট লিখিয়' পাঠাইলেন, হে ভাই; তুমি এই পরিমান সঞ্চয় করিওনা যাহার শোকরিয়া আদায় করিতে পারিবেনা। কেননা আমি (রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)-কে বলিতে শুনিয়াছি, যে মালদার আপন মাল আল্লাহর নির্দেশ অনুযায়ী খরচ করিয়াছে কেয়ামতের দিন তাহাকে হাজির করা হইবে এবং তাহার মাল তাহার সম্মুখে রাখা হইবে সে পুলসিরাতের উপর এদিক ওদিক হেলিতে শুরু করিবে তখন তাহার মাল তাহাকে বলিবে, যাও তুমি আমার মধ্য হইতে আল্লাহর হক আদায় করিয়াছ। অতঃপর এমন ব্যক্তিকে হাজির করা হইবে যে স্বীয় মাল আল্লাহর নির্দেশ অনুযায়ী খরচ করে নাই এবং তাহার সম্মুখে তাহার মাল রাখা হইবে। যখন সে পুলসিরাতের উপর হেলিতে শুরু করিবে তখন তাহার মাল বলিবে, তুমি ধ্বংস হও, তুমি আল্লাহর হক আদায় কর নাই কেন? অতঃপর তাহার এমনি অবস্থা চলিতে থাকিবে পরিশেষে সে ধ্বংস ও মৃত্যুকে ডাকিতে থাকিবে । ্ৰ যুহাদ (দুনিয়া বিরাগ) ও দারিদ্র অধ্যায়ে ধনের নিন্দা ও দারিদ্রের সয় যাহা কিছু বর্ণনা কর হইয়াছে সব কিছুর সম্পই মালের নিন্দার সহিত। তাই সেইগুলির পুনরাবৃত্তি করত: আলোচনা দীর্ঘ করিবনা, এমনিভাবে দুনিয়ার নিন্দা সম্পর্কিত আলোচনাও মালের নিন্দাকে শামিল করে । কেননা মাল, দুনিয়ার সর্বপ্রধান বস্তু । তবে এই ক্ষেত্রে বিশেষ ভাবে মাল সম্পর্কে যে সমস্ত হাদীছ ও আসর (সাহাবী ও পরবর্তীদের উক্তি) বর্ণনা করিব। রাসূলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলিয়াছেন, বান্দা যখন মারা তি তিলে সি ঠা রি গিয়াছে? রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) আরো বলিয়াছেন, তোমরা জমি বৃদ্ধি করিওনা তাহা হইলে দুনিয়াকে ভালবাসিতে শুরু করিবে। হযরত আবু দারদা (রাঃ) -এর অভিনব বদ দোয়া বর্ণিত আছে, জনৈক ব্যক্তি হযরত আবু দারদা (রাঃ) এর সহিত খারাপ আচরণ করিয়াছিল । আবু দারদা (রাঃ) ইহার পরিপ্রেক্ষিতে বলিলেন হে আল্লাহ। যে আমার সহিত এইরূপ আচরণ করিয়াছে তাহাকে সুস্থ রাখ, তাহার হায়াত টাকা _ (১) অর্থাৎ মৃত্যুর আগে সে কি আমল আখেরাতের দিকে পাঠাইয়াছে।
— Page 5 —
This text was taken automatically from the PDF and may contain errors. When in doubt, check the original page.