Mukashafatul Qulub 02 — dhon+sompoder+loov+o+Kriponot
/ ৪৭
📝 লেখা 📖 পিডিএফ

৮৬ ন-সম্পদের লোভ ও কূপনতা ইল রা ভা চলিলেন, তাহার সহিত এ ব্যক্তিও চলিল। কিছু দূর যাওয়ার পর একটি হরিনী দেখিতে পাইলেন । হরিনীর সহিত দুইটি নবজাত বাচ্চাও ছিল। হযরত ঈসা (আঃ) তন্ুধ্য হইতে একটি বাচ্চাকে ডাকিলেন। বাচ্চাটি তাহার কাছে আসিলে উহা জবেহ করেন এবং ভুনা করতঃ উভয়ই উহার কিছু অংশ খান, অতঃপর বাচ্চাটিকে লক্ষ্য করিয়া বলেন, তুমি আল্লাহর হুকুমে জীবিত হইয়া চলিয়া যাও । বাচ্চাটি উঠিয়া চলিয়া গেল। ইহার পর হযরত ঈসা (আঃ) এ ব্যক্তিকে বলিলেন, যে সত্তা তোমাকে এই নিদর্শন ও অলৌকিক ঘটনা দেখাইয়াছেন, তাহার দোহাই দিয়া জিজ্ঞাসা করিতেছি, রুটিটি কে নিয়াছে বল। সে বলিল, আমি জানি না। অতঃপর হযরত ঈসা (আঃ) তাহাকে লইয়া একটি জলাশয়ের কাছে আসিলেন, পানির উপর দিয়া হাটিয়া গেলেন। জলাশয় পার হওয়ার পর তাহাকে বলিলেন, তোমাকে এ সত্তার দোহাই দিয়া জিজ্ঞাসা করিতেছি যে, তোমাকে এই অলৌকিক ঘটনা দেখাইয়াছেন, তুমি বল রুটিটি কে নিয়াছে। সে বলিল, আমি জানিনা । অতঃপর হযরত ঈসা (আঃ) তাহাকে লইয়া একটি মরু প্রান্তরের দিকে গেলেন এবং কিছু বালি একত্র করতঃ বলিলেন, তুমি আল্লাহর হুকুমে সোনা হইয়া যাও । তৎক্ষনাৎ উহা সোনায় পরিনত হইয়া গেল। হযরত ঈসা (আঃ) উক্ত সোনাকে তিন ভাগে ভাগ করিলেন এবং বলিলেন, একভাগ আমার, এক ভাগ তোমার এবং আরেক ভাগ এ ব্যক্তির যে এই রুটিটি নিয়াছে। তখন সে বলিয়া উঠিল আমিই এ রুটি নিয়াছি। হযরত ঈসা (আঃ) বলিলেন, সম্পূর্ণ সোনাই তোমার, এই বলিয়া তিনি তাহাকে ত্যাগ করতঃ চলিয়া গেলেন। ইহার পর মর প্রান্তরে থাকা অবস্থায়ই তাহার কাছে অপর দুই ব্যক্তি আসিয়া উপস্থিত হইল এবং এই মূল্যবান সম্পদ দেখিয়া তাহাদের লোভ হইয়া গেল । তাহারা তাকে হত্যা করতঃ সোনাগুলি হস্তগত করার ইচ্ছা করিল। সে বলিল, আমাকে হত্যা করিও না এই সোনা আমরা তিন জনই সমভাবে ভাগ করিয়া নিব। অতএব একজনকে এই গ্রামে খাবার খরিদ করিতে পাঠাও । একজনকে খাবার খরিদ করার জন্য পাঠানো হইল । যাহাকে খাবার খরিদ করার জন্য পাঠানো হইল, সে মনে মনে বলিল এই সম্পদ তাহাদিগকে দিব কেন? খাবারে বিষ মিশাইয়া দিব। বিষ প্রয়োগে তাহাদিগকে হত্যা করতঃ সম্পূর্ণ সোনা আমি একাই নিয়া নিব। অতএব সে তাহাই করিল । অপর দিকে এ দুই ব্যক্তি পরামর্শ করিল যে, তাহাকে এক তৃতীয়াংশ সোনা খামাখা কেন দিব সে আসা মাত্রই খুন করিয়া ফেলিব। অতঃপর আমরা দুইজনে সম্পূর্ণ সোনার মালিক হইয়া যাইব । অতঃপর এ ব্যক্তি যখন খাবার লইয়া আসিল তখন তাহাকে খুন করিয়া ফেলিল। ইহার পর উক্ত বিষ মিশ্রিত খাবার খাইয়া ইহারা দুইজনও মারা গেল। সেই সোনা মরু প্রান্তরে পড়িয়া রহিল আর এ তিন ব্যক্তি মৃতাবস্থায় উহার পাশে পড়িয়া রহিল। কিছুদিন পর হযরত ঈসা (আঃ) যখন এই পথ দিয়া.গমন করিলেন তখন তাহাদের এই অবস্থা দেখিয়া আপন সহচরদিগকে সম্বোধন করিয়া বলিলেন এই হইল দুনিয়া। অতএব তোমরা দুনিয়ার ব্যাপারে সতর্ক হও । ধন-সম্পদের লোভ ও কৃপনতা ৮৭ বাদশাহ মুলকারনাইন এর ভ্রমনকালের একটি উগদেশমূলক ঘটনা বর্ণিত আছে, একবার বাদশাহ যুলকারনাইন এক সম্প্রদায়ের কাছে আসিলেন। তাহাদের কাছে দুনিয়ার কোন সম্পদ ছিল না। তাহারা কবর খনন করিত । সকালে এ কবরের কাছে যাইয়া কবর ঝাড়ু দিত এবং উহার পাশে নামায পড়িত। তাহাদের খাদ্য ছিল পশুর ন্যায় শাকসজি। আল্লাহ কুদরতে সবধরনের শাক সজি সেখানে বিদ্যমান ছিল। যুলকার নাইন তাহাদের বাদশাহকে ডাকাইয়া আনার জন্য পাঠাইলে | বাদশাহ বলিল, তাহার কাছে আমার কোন প্রয়োজন নাই । তাহার প্রয়োজন থাকিলে আমার কাছে আসিতে বল । যুলকার নাইন এই কথা শুনিয়া বলিলেন, সে যথার্থ বলিয়াছে।. অতঃপর তিনি নিজেই তাহার কাছে গেলেন এবং বলিলেন, আমি তোমাকে ডাকাইয়া পাঠাইলাম তুমি যাইতে আস্বীকার করিয়াছ। এখন আমি নিজেই আসিয়াছি। সে বলিল, হ্টা, আপনার কাছে আমার প্রয়োজন থাকিলে অবশ্যই যাইতাম । যুলকার নাইন বলিলেন, কি ব্যাপার তোমাদিগকে যে অবস্থায় দেখিতেছি, এমন অবস্থায় আর কোন সম্প্রদায়কে দেখিতে পাই নাই? সে বলিল, কি অবস্থা £ যুলকারনাইন বলিলেন, তোমরা দুনিয়ার কোন সম্পদ ভোগ করিতেছ না, সোনারূপা ব্যবহার করিতেছ না ? উত্তরে সে বলিল, আমরা সোনা রূপা এই জন্য অপছন্দ করি যে, কাহাকেও ইহা দান করা হইয়াছে সে উহার চাইতে উত্তম জিনিস কামনা করিয়াছে । যুলকারনাইন জিজ্ঞাসা করিলেন,কি ব্যাপার? তোমাদিগকে দেখিতেছি, তোমরা কবর খনন করিয়া রখিয়াছ। সকালে এ কবর পরিষ্কার কর. এবং উহার পাশে নামায পড়? উত্তরে বলিল, আমরা ইহা এইজন্য করি যে, কবরের দিকে না। যুলকারনাইন জিজ্ঞাসা করিলেন, তোমরা শুধু শীকসজি খাও, পশুপালন করতঃ উহার গোশত খাওনা কেন এবং উহাকে সাওয়ারী হিসাবে ব্যবহার কর না কেন ? কি ব্যাপার ? উত্তরে সে বলিল, আমরা ইহা চাইনা যে, আমাদের পেট চতুস্পদ জন্তুর কবর হউক । আমরা দেখিতে পাই যে, যমীনের শাক-সজি দ্বারাই আমাদের প্রয়োজন মিটিয়া যায় আর মানুষের জীবন ধারনের জন্য সাধারণ খাবারই যথেষ্ট । কারণ গলদেশ অতিক্রম করার পর সব এক রকম হইয়া যায়। অতঃপর সে যুলকারনাইনের পিছন হইতে একটি মাথার কস্কাল হাতে লইয়া যুলকারনাইনকে লক্ষ্য করিয়া বলিল, আপনি কি জানেন এই ব্যক্তি? কে যুলকারনাইন বলিলেন, না আমি জানিনা । সে বলিল, এই ব্যক্তি একজন বাদশাহ ছিল। আল্লাহ তাহাকে রাজত্‌ দান করিয়াছিলেন। কিন্তু সে দুনিয়াতে জুলুম _ অত্যাচার শুরু করিয়া দেয়। আল্লাহ তায়ালা তাহার উপর মৃত্যুকে চাপাইয়া দেন। তাহার কৃতকর্ম সম্পর্কে আল্লাহ তায়ালা অবগত আছেন। কেয়ামতের দিন উহার সাজা দিবেন। ইহার পর সে আরেকটি মাথার কঙ্কাল হাতে লইয়া বলিল, এই ব্যক্তিকে আপনি চিনেন কি? যুলকারনাইন বলিলেন, না। সে বলিল, সে এক বাদশাহ। পূর্ববর্তী বাদশাহর পরে তাহার আগমন হয়। পূর্ববর্তী বাদশাহর জুলুম অত্যাচার তাহার জানা ছিল, তাই সে মানুষের সহিত বিনয় ও ন্যায় বিচার করে।

— পৃষ্ঠা ৪৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।