৮8 ধন-সম্পদের লোভ ও কৃপনতা ছালাবা ইহা শুনিয়া তৎক্ষনাৎ রাসূলুল্লাহ (সাল্লাশ্লাহু আলাইহি ওয়াসাল্লাম)-এর খেদমতে উপস্থিত হইল এবং আরজ করিল, ইয়া রাসূলাল্লাহ! আমার সদকা হণ করুন। রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলিলেন, আল্লাহ তায়ালা তোমার সদকা গ্রহন করিতে নিষেধ করিয়াছেন । ছালাবা ইহা শুনিয়া মাথায় মাটি ঢালিতে লাগিল। রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলিলেন, ইহা এ পরিণাম । তোমাকে আদেশ করিয়াছিলাম কিন্তু তুমি পালন কর ] রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) ছালাবার সদকা গ্রহণ করিতে অস্বীকার করিলে ছালাবা বাড়ীতে ফিরিয়া গেল। অতঃপর রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)-এর ইন্তিকালের পর হযরত আবু বকর সিদ্দীক (রাদিঃ)- এর কাছে সদকা লইয়া আসিল কিন্তু তিনি তাহা প্রত্যাখ্যান করেন । ইহার পর হযরত উমর (রাদিঃ)-এর খেদমতে আসিল । তিনিও প্রত্যাখ্যান করেন । অতঃপর সে হযরত উছমান (রাদিঃ)-এর যুগে মারা যায়। এই হইল মাল ও ধনবন্তার কুফল । যাহা আপনি উপরোক্ত হাদীছ দ্বারা বুঝিতে পারিয়াছেন। রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) দারিদ্রের বরকত ও মালের কুফলের কারনেই দারিদ্রকে ধনবন্তার তুলনায় অগ্রাধিকার দান করিয়াছেন । ইমরান ইবনে হোসাইন (রাদিঃ) বলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)-এর কাছেও আমার বেশ মর্যাদা ছিল। একদা রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলিলেন, হে ইমরান! আমার কাছে তোমার 'বেশ মর্যাদা রহিয়াছে । আমার কন্যা ফাতেমা অসুস্থ । তুমি তাহার সেবার জন্য যাইবে কি? আমি বলিলাম, জি হ্যা, ইয়া রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) আপনার প্রতি আমার পিতামাতা কোরবান হউক । অতঃপর রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসান্াম) -এর সহিত আমি চলিলাম। তিনি হযরত ফাতেমা (রাদিঃ)-এর বাড়ীতে যাইয়া ঘরের দরজায় করাঘাত করিলেন। এবং সালাম দিয়া বলিলেন, প্রবেশের অনুমতি আছে কি? হযরত ফাতেমা (রাদিঃ) বলিলেন, জি, হ্টা। রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলিলেন, আমার সঙ্গী সহ? হযরত ফাতেমা (রোদিঃ) জিজ্ঞাসা করিলেন, আপনার সহিত কে? রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেলেন, ইমরান ইবনে হোসাইন । হযরত ফাতেমা রোদিঃ) বলিলেন, আল্লাহর কসম, আমার পরনে একটি আব ব্যতীত আর কিছু নাই। রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) হাতে ইশারা করিয়া বলিলেন, ইহা দ্বারা এইভাবে শরীর আবৃত করিয়া লও। হযরত ফাতেমা (রাদিঃ) বলিলেন, ইয়া রাসূলুল্রাহ আমার শরীর তো ইহা দ্বারা ঢাকিলাম মাথা ঢাকিব কিরূপে ? তখন রাসূলুল্লাহ সোল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) স্বীয় পুরাতন একটি চাদর তাহার দিকে ছুঁড়িয়া দিলেন এবং বলিলেন, ইহা দ্বারা মাথা ঢাকিয়া লও । অতঃপর হযরত রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) ঘরে প্রবেশ করতঃ ধন-সম্পদের লৌভ ও কৃপনতা ৮€ . সালাম দিলেন এবং অবস্থা জিজ্ঞাসা করিলেন, হযরত ফাতেমা (রাদিঃ) বলিলেন, আমি অসুস্থ অতদসঙ্গে আরেক কষ্ট, হল ক্ষুধার। খাইবার কিছুই নাই। ইহা শুনিয়া রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) কীদিয়া দিলেন এবং বলি- লেন, হে ফাতেমা । তুমি অধীর হইওনা। আমিও তিন দিন যাবৎ কিছু খাই নাই। নাহি তাতে তোরা আমি যদি আন্মাহর কাছে বলি তবে তিনি খাবার দান করিবেন । কিন্তু আমি আখেরাতকে দুনিয়ার তুলনায় অগ্রাধিকার ও প্রাধান্য দিয়াছি। অতঃপর হযরত কাতেমা (রাদিঃ) -এর কাধে হাত রাখিয়া বলিলেন, তুমি সুসংবাদ গ্রহণ কর, তুমি জান্নাতী নারীদের সরদার হইবে । তখন হযরত ফাতেমা (রাদিঃ) বলিলেন, তাহা হইলে ফেরাউন পতি আছিয়া এবং ইমরান তনয়া মরিয়মের মর্যাদা কোথায় £ রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলিলেন, আছিয়া স্বীয় যুগের নারীদের সরদার মরিয়মও স্বীয় যুগের নারীদের সরদার। এমনি ভাবে খাদিজাও স্বীয় যুগের নারিদের সরদার আর তুমি হইলে তোমার যুগের নারীদের সরদার, তোমরা এমন ঘরে বাস করিবে যাহা যবরজদ প্রস্তর নির্মিত এবং ইয়াকুত খচিত থাকিবে । উহাতে কোন প্রকার শোরগোল শোনা যাইবে না বা কষ্টকর বিষয় পরিলক্ষিত হইবে না। অতঃপর বলিলেন, তুমি চাচা আবু তারেবের পুত্রকে পাইয়া সন্তুষ্ট থাক, আমি তোমাকে এমন এক ব্যক্তির কাছে বিবাহ দিয়াছি যে দুনিয়া আখেরাত উভয় জগতের সরদার । এখন পিয়ারা নবীর কলিজার টুকরা হযরত ফাতেমা (রাদিঃ)-এর অবস্থার প্রতি লক্ষ্য করুন, কিরূপে আখেরাতকে বরণ করিয়াছেন এবং দুনিয়ার মাল বর্জন করিয়াছেন। যে ব্যক্তি আধিয়া (আঃ) ও আউলিয়ায়ে কেরামের অবস্থা, তাহাদের বাণী ও তাহাদের সম্বন্ধে বর্ণিত ঘটনাবলী পর্যালোচনা করে সে, কখনও এই সন্দেহ পোষণ করিবে না যে দারিদ্র, মাল ও ধনবত্তার তুলনায় উত্তম । যদিও মাল সৎ পথে ব্যয় করা হয়। কেননা কমপক্ষে মালের হক আদায় করা, সন্দেহ যুক্ত জিনিষ হইতে বাঁচিয়া থাকা,সৎপথে খরচ করা, মাল ঠিক-ঠাক রাখা ইত্যাদি বিষয় আল্লাহর যিকির হইতে বিরত রাখে । কারণ আল্লাহর যিকিরের জন্য অবসর হইতে হয় আর মালের ধ্যান ও ব্যস্ততা থাকা অবস্থায় অন্তর ফারেগ এবং অবসর. হইতে পারে না। হযরত ঈসা (আঃ) এবং জনৈক মঙ্গীর বিদ্ময়কর ঘটনা। লোভের ভয়ংকর পরিণতি লাইছ (রহঃ) বর্ণনা করেন জনৈক ব্যক্তি হযরত ঈসা (আঃ)-এর কাছে আসিয়া বলে, আমি আপনার সহিত এবং আপনার সঙ্গীদের সাহচর্ষে থাকিতে চাই । হযরত ঈসা (আঃ) এ ব্যক্তি সহ এক নদীর তীরে পৌছিলেন এবং নাস্তা খাইতে বসিলেন, তাহাদের সাহিত তিনটি রুটি ছিল। দুই জনে দুইটি রুটি খাইলেন এবং একটি কুটি অবশিষ্ট রহিল । হযরত ঈসা (আঃ) নদীতে পানি পান করিতে গেলেন। পানি পান করিয়া যখন ফিরিলেন তখন দেখিলেন কুটিটি সেখানে নাই । এ ব্যক্তিকে জিজ্ঞাসা করিলেন, রুটিটি কে নিয়াছে? সে বলিল,
— পৃষ্ঠা ৪৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।