০০ ধন-সম্পদের লোভ ও কৃপনতা তো মাল সঞ্চয় করি আল্লাহর পথে খরচ করার উদ্দেশ্যে, তবে হে দান্তিক ও প্রতারিত। তুমি নিজের বিষয়টি গভীরভাবে চিন্তা করিয়া দেখ তুমি জাননা যে, মাল সঞ্চয়ের ঝামেলা ও ব্যস্ততা হইতে মুক্ত থাকা এবং অন্তরকে আল্লাহর যিকির, চিন্তা ও ধ্যানে মশগুল করা দ্বীনের জন্য অতি নিরাপদ, হিসার নিকাশ সহজ হওয়ার জন্য অত্যন্ত উপযোগী; কেয়ামতের বিভীষিকা মুক্ত হওয়ার জন্য অতি মুনাসিব পন্থা এবং অধিক ছাওয়াব লাভের এবং আল্লাহর কাছে মর্যাদা বৃদ্ধির কারণ? জনৈক সাহাবী বলিয়াছেন, কাহারো কাছে যদি অনেক দীনার থাকে আর সেগুলি দান করে । আরেক ব্যক্তি আল্লাহর যিকিরে মশগুল থাকে তবে এই যিকিররত ব্যক্তিই উত্তম বলে গণ্য হইবে। কোন আলেমকে জিজ্ঞাসা করা হইয়াছিল যে, এক ব্যক্তি নেক কাজের উদ্দেশ্যে মাল সঞ্চয় করে। সে কেমন? উত্তরে বলিলেন, সঞ্চয় না করাই উত্তম কাজ । জনৈক তাবেয়ীর নিকট জিজ্ঞাসা করা হইল, এক ব্যক্তি মাল তালাশ করিয়া পাইয়াছে, অতঃপর উহা আত্মীয়- স্বজনের.জন্য এবং আন্রাহর পথে খরচ করিয়াছে, আরেক ব্যক্তি মাল তালাশও করে নাই লাভও করে নাই। এ দুজনের মধ্যে কে উত্তম? তিনি উত্তরে বলিলেন, এই দুজনের মধ্যে পূর্ব ও পশ্চিম প্রান্তের ব্যবধান। দ্বিতীয় ব্যক্তিই উত্তম। তুমি দুনিয়াদারের তুলনায় যে মর্ধাদা লাভ করিবে তাহা দুনিয়া বর্জনের মাধ্যমেই, তুমি যদি দুনিয়াতে মালের চিন্তা বাদ দাও তবে ইহাতে তোমার শরীর ভাল থাকিবে, কষ্ট কম হইবে, জীবন সুখী হইবে, মন খুশী থকিবে এবং চিন্তা হাস পাইবে । অতএব মাল সঞ্চয় বাদ দিতে তোমার অসুবিধা কোথায়? অথচ নেক কাজে খরচ করার উদ্দেশ্যে মাল উপার্জন করার তুলনায় মাল বর্জন করাই উত্তম । ইহাতে দুনিয়াতেও শান্তি লাভ হইবে পরকালেও মর্যাদা লাভ হইবে। যদি ধরিয়া লওয়া হয় যে, মাল সঞ্চয়ে.বিরাট মর্ধাদা রহিয়াছে তবে উদার চরিত্রের বেলায় রাসুনুল্লাহ (সান্রাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)-এর অনুসরণ করা উচিৎ। যেহেতু আল্লাহ তায়ালা তাহার ওছীলায় তোমাকে হেদায়াত দান করিয়াছেন-, এবং তিনি যে দুনিয়া বর্জন অবলম্বন করিয়াছেন তাহা পছন্দ করা উচিৎ । আমি যাহা কিছু বলিয়াছি উহাতে ধ্যান কর এবং দৃঢ় বিশ্বাস রাখ যে, কামিয়াবী এবং সফলতা দুনিয়া বর্জনের মধ্যে নিহিত । অতএব আগে জানাতে যাওয়ার জন্য রাসূলুল্লাহ সোল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)-এর পতাকার সাথে সাথে চল। রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলিয়াছেন, জান্নাতে মুমেনদের সরদার হইবে এমন ব্যাক্তি যে দুনিয়াতে সকালের খানা খাইলে বিকালের খানা পায় না, কাহারো কাছে ধার চাহিলে ধার পায় না, সতর ঢাকিবার বস্ত্র ছাড়া তাহার অতিরিক্ত কোন বন্ত্র নাই, প্রয়োজন মিটাইবে সেই পরিমান মাল চা5755 7 ৫৭ ল্৫ পরিজন ৯৯ ত91 2 চি 7255 টা 45191 ০০১ রিয়াল নিতিথিহ ধন-সম্পদের লোভ ও কৃপনতা | | ৮১ অর্থ- তাহারা এ সমস্ত লোকের সহিত থাকিবে যাহাদের প্রতি আল্লাহ তায়ালা অনুগ্রহ করিয়াছেন অর্থাৎ নবীগণ, সিদ্দীকগণ ও হা আর এঁ সমস্ত লোক উত্তম সঙ্গী। হে ভাই! তুমি আমার এই দীর্ঘ উপদেশের পরও আর কত দিন মাল সঞ্চয়ে লিপ্ত থাকিবে । তুমি যে দাবী করিতেছ যে, নেক কাজের উদ্দেশ্যে এবং ছাওয়াব লাভের উদ্দেশ্যে মাল সঞ্চয় করিতেছ, এই দাবীতে তুমি মিথ্যাবাদী এবং তুমি দারিদ্রের ভয়ে মালসঞ্চয় করিতেছ। সুখ স্বাচ্ছন্দ্য, চাকচিক্যতা, বিলাসিতা, গর্ব, বড়াই, রিয়া, সম্মান, খ্যাতি ইত্যাদির উদ্দেশ্যে মাল সঞ্চয় করিতেছ। তারপর দাবী করিতেছ যে, আমি নেক কাজের উদ্দেশ্যে মাল সঞ্চায় করিতেছি । তুমি ধ্যান কর এবং স্বীয় দাবীর জন্য লজ্জিত হও । তুমি যদি মাল ও দুনিয়ার ভাল- বাসায় আক্রান্ত হইয়া থাক তবে এই কথা স্বীকার কর যে, মর্যাদা এবং কল্যান হইল প্রয়োজন পরিমান মাল অর্জনে, অতিরিক্ত মাল বর্জনের প্রতি সন্তুষ্ট থাকার মধ্যে । আর যখন মাল সঞ্গায় কর তখন নিজেকে তুচ্ছ মনে কর, স্বীয় অন্যায় স্বীকার এবং হিসাবকে ভয় কর। ইহাই মালসঞ্চয়ের প্রমান তালাশ করার চাইতে নাজাত লাভের এবং মর্যাদা লাভের অধিকতর উপযোগী । বন্ধুগণ! সাহাবায়ে কেরামের যুগে হালাল মাল বিদ্যমান ছিল। এতদসত্ে ও তাহারা মাল সঞ্চয় হইতে দুরে সরিয়া রহিয়াছেন। আর আমরা এমন এক যুগে আছি যে, এই যুগে হালাল দুর্লভ। সুতরাং হালাল দ্বারা অন্নবস্ত্রের ব্যবস্থা হইবে কিরূপে £ আর এই যুগে মাল সঞ্চয়ের কোন প্রশ্নই উঠে না। অতএব আল্লাহ তায়ালা আমাদিগকে ইহা হইতে পানাহ দিন। আমাদের মধ্যে সাহাবায়ে কেরামের তাকওয়া, পরহ্যগারী, যুহদ, সতর্কতা কোথায়, তাহাদের ইখলাস ও নির্মল অন্তর আমাদের মধ্যে কোথায়? আল্লাহর কসম আমাদের অন্তর নফসানী হইতে হইবে। এঁ দিন অতি সৌভাগ্যবান এ ব্যক্তিরাই হইবে, যাহারা হালকা থাকে আর মালদার ব্যাক্তিরা অত্যন্ত দুঃখ ও চিন্তার সম্মুখীন হইবে । আমি আপনাদিগকে হিতাকাঙ্বী হিসাবে উপদেশ শুনাইয়া দিলাম এখন গ্রহন করা আপনাদের কাজ। আর গ্রহণকারীর সংখ্যা খুবই কম। আন্াহ তায়ালা আপন অনুগহে আমাদিগকে এবং আপনাদিগকে সর্ব প্রকার নেক কাজের তৌফীক দান করুন, আমীন। হারেছ মুহাসিবী রেহঃ)-এর ধনব ত্তার উপর দারিদ্রের প্রাধান্য সম্পর্কিত আ- লোচনা এখানে শেষ হইল । এতটুকু আলোচনাই যথেষ্ট । দুনিয়ার নিন্দা অধ্যায়ে এবং দারিদ্র ও যুহদ অধ্যায়ে, আমি যাহা কিছু বর্ণনা করিয়াছি উহাও ইহার সাক্ষী ও প্রমান। এতদসম্পর্কিত আরো কতিপয় ঘটনা উল্লেখযোগ্য ৷ যথাঃ- আবু উমামা বাহেলী (রাদিঃ) বর্ণনা করেন, একদা ছা'লাবা ইবনে হাতেব রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) এর খেদমতে আসিয়া বলিল ইয়া রাসূলাল্লাহ! আপনি আল্লাহর কাছে দোয়া করুন যেন আমাকে মাল দান করেন।
— পৃষ্ঠা ৪৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।