Mukashafatul Qulub 02 — dhon+sompoder+loov+o+Kriponot
/ ৪৭
📝 লেখা 📖 পিডিএফ

৭৬ ধন-সম্পদের লোভ ও কৃপনতা মনে কর, তাহাদের কাছে সাধারণ পদস্বলনও উহার চাইতে জঘন্য মনে হইত । . তোমাদের হালাল মালও যদি তাহাদের সন্দেহ যুক্ত মালের ন্যায় হইত । তীহারা নেক কাজ কবুল হয় কিনা এই আশংকায় যেইরূপ ভয় করিয়াছেন, তুমি যদি গোনাহর ব্যাপারে তদ্রাপ ভয় করিতে । তোমার রোযা যদি তাহাদের ইফতার অর্থাৎ রোযাবিহীন অবস্থার ন্যায় হইত। তোমার সমস্ত নেক কাজ যদি তাহাদের একটি ছোট অপরাধের ন্যায় হইত জনৈক সাহাবী বলিয়াছেন, দুনিয়া সিদ্দীকীন হইতে যত সরাইয়া রাখা হয়, উহাকে ততবেশী গনীমত মনে করা হয়। যে ব্যক্তি এমন হইবে না, সে দুনিয়া আখেরাত কোথাও তাহাদের সহিত থাকিবে না; সুবহানাল্লাহ । দুই শ্রেনীর মধ্যে কত পার্থক্য । সাহাবীদের দল আল্লাহর কাছে উন্নত মর্যাদার অধিকারী হইবে, ভোমাদের মত লোক নিমস্তরে থাকিবে অথবা আল্লাহ তায়ালা আপন অনুগ্রহে মাফ করিয়া দিবেন । তুমি যদি এই কথা বল যে, আমি মাল সঞ্চয় করিতেছি অপ্রত্যাশী থাকার নিমিত্ত এবং আল্লাহর পথে খরচ করার উদ্দেশ্যে, তবে তুমি চিন্তা করিয়া দেখ তাহারা স্বীয় যুগে যেমন হালাল মাল পাইতেন, তুমি স্বীয় যুগে অনুরূপ হালাল মাল পাইতেছ কি না। তুমি কি এই কথা মনে কর যে, তাহারা হালাল মাল অধ্বেষনের ক্ষেত্রে যেমন সতর্কতা অবলম্বন করিতেন, তুমি অনুরূপ সতর্কতা অবলম্বন কর? আমি জানিতে পারিয়াছি কোন এক সাহাবী বলিয়াছেন, আমরা একটি হারামে যেন পতিত না হইয়া যাই, সেই জন্য সত্তরটি হালাল বর্জন করিয়া দিতাম । তুমি নিজের ব্যাপারে এমন সতর্কতার আশা করিতে পার কি ? কখনও নহে। তুমি বিশ্বাস কর যে, নেক কাজের উদ্দেশ্যে যে মাল সঞ্চয় করিতেছ তাহা নিছক শয়তানের প্রতারনা, যাহাতে শয়তান তোমাকে ইহার মাধ্যমে হারাম মিশ্রিত সন্দেহযুক্ত মাল উপার্জনে লিপ্ত করিতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলিয়াছেন, যে ব্যক্তি সন্দেহযুক্ত মাল উপার্জনে সাহস করে অচিয়েই হারামে পতিত হইয়া যাইবে । হে দান্তিক তুমি কি জান না যে, আল্লাহর কাছে তোমার যে মর্ধাদা রহিয়াছে, সেই হিসাবে সন্দেহযুক্ত মাল উপার্জন করতঃ উহা আল্লাহর পথে ব্যয় করার চাইতে, উহাতে লিপ্ত হওয়ার ভয় উত্তম ও উন্নত ছিল। জনৈক আলেম বলিয়াছেন, হালাল না হওয়ার আশংকায় একটি দেরহাম যে, তুমি অতি পরহ্যগার ও সতর্ক। অতএব তুমি সন্দেহযুক্ত মাল উপার্জনে লিপ্ত হইবে না বরং হালাল মাল উপার্জন করিবে এবং আল্লাহর পথে খরচ করিবে যাহাতে কমপক্ষে হিসাব নিকাশের সম্মুখীন না হও । কেননা বিশিষ্ট. সাহাবায়ে কেরাম ও হিসাব নিকাশ কে ভয় করিয়াছেন। বর্ণিত আছে, জনৈক সাহাবী বলেন, আমি যদি প্রতি দিন এক হাজার হালাল দীনার উপার্জন করি আর উহা আল্লাহর পথে ব্যয় করি আর এই কাজের দরুন আমার জুমআর নামাযও বিঘ্নিত না হয়, তবু ইহা আমার কাছে পছন্দনীয় নহে। জিজ্ঞাসা করা হইল কেন? উত্তরে বলিলেন, এমতাবস্থায় আমি হিসাবে মুক্ত থাকিব। কেয়ামতের দিন ধনী লোকদিগকে জিজ্ঞাসা করা হইবে, তুমি মাল ধন-সম্পদের লোভ. ও কুপনতা ৭৭ কোথায় হইতে অজর্ন করিয়াছ এবং কোথায় খরচ করিয়াছ ? এই সমস্ত মুত্তাকী লোক ইসলামের প্রথম যুগে ছিলেন, এ সময় হালাল ও বিদ্যমান ছিল * তথাপি তাহারা মাল বর্জন করিয়াছেন হিসাবের ভয়ে এবং এই আশংকায় যে, না জানি নেকী, বদী না নিয়া আসে । তুমি এখন নিশ্চিত এবং তোমার কাছে হালাল মালও নাই। তুমি ময়লা ও অপবিত্র জিনিষ সঞ্চয় করিতেছ আবার দাবী করিতেছ যে, হালাল মাল সঞ্চয় করিতেছি। হালাল আছে কোথায় যে তুমি সঞ্চয় করিবে । যদি হালাল মাল থাকেই তবে তুমি কি আশংকা কর না যে, ধনস্পদের কারণে অন্তরের অবস্থা খারাপ হইয়া যাইবে ? কোন কোন সাহাবী মীরাছ পাইয়া ও গ্রহণ করিতেন না এই আশংকায় যে, অন্তরের অবস্থা খারাপ হইয়া যাইবে । তুমি কি এই আশা কর যে, তোমার অন্তর সাহাবায়ে কেরামের অন্তর হইতে বেশী মুত্তাকী ও পরহেযগার। অতএব কোন কারণে হক হইতে বিচ্যুত হইবে না? যদি তুমি এই ধারনা পোষণ করিয়া থাক, তবে তুমি নফসে আম্মারার প্রতি সুধারনা পোষণ করিতেছ। আমি তোমার হিতাকাড্থী হিসাবে বলিভেছি তুমি প্রয়োজন পরিমাণ মালে তুষ্ট থাক। নেককাজেঁর উদ্দেশ্যে অতিরিক্ত মাল সঞ্চয় করত; হিসাব নিকাশের সম্মুখীন হইও না। রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলিয়াছেন, যে ব্যক্তির হিসাব লওয়া হইবে সে আযাবে পতিত হইবে। রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলিয়াছেন, কেয়ামতের দিন এমন এক ব্যক্তিকে হাজির করা হইবে, যে হারাম মাল উপার্জন করিয়াছে এবং উহা হারাম পথে ব্যয় করিয়াছে। তাহার সম্বন্ধে নির্দেশ দেওয়া হইবে, তাহাকে জাহান্নামে লইয়া যাও। আরেক ব্যক্তিকে হাজির করা হইবে, যে হালাল মাল উপার্জন করিয়াছে, কিন্তু উহা হারাম পথে ব্যয় করিয়াছে। তাহার সম্বব্ধে নির্দেশ হইবে তাহাকে জাহান্নামে লইয়া যাও। আরেক ব্যক্তিকে হাজির করা হইবে, যে হারাম মাল উপার্জন করিয়াছে আর হালাল পথে ব্যয় করিয়াছে । তাহার সম্বন্ধে নির্দেশ হইবে তাহাকে জাহান্নামে লইয়া যাও । আরেক ব্যক্তিকে হাজির করা হইবে, যে হালাল মাল উপার্জন করিয়াছে এবং হালাল পথে ব্যয় করিয়াছে । তাহার সম্বন্ধে নির্দেশ হইবে তুমি থাম, হয়ত তুমি এই মাল উপার্জন করিতে গিয়া ফরয নামাষে ত্রুটি করিয়াছ, যথা সময়ে আদায় কর নাই, রুকু সেজদা কিংবা অযুতে ক্রুটি করিয়াছ। সে বলিবে, হে রব । আমি হালাল মাল উপার্জন করিয়াছি এবং হালাল পথে খরচ করিয়াছি, আর ইহার দরুন কোন ফরয ইবাদতে ক্রুটি করি নাই । বলা হইবে হয়ত তূমি কোন সাওয়ারী বা পোশাক লইয়া গর্ব করিয়াছ। সে বলিবে হে রব। আমি কোন জিনিষ লইয়া গর্ব করি নাই। বলা হইবে, তুমি হয়ত ও মিসকীন তাহাদিগকে দান কর নাই । সে বলিবে, হে রব। আমি এই মাল হালাল পন্থায় উপার্জন করিয়াছি হালাল পথে ব্যয় করিয়াছি। এই মালের দরুন কোন ফরয ইবাদতে ত্রুটি করি নাই, কোন প্রকার গর্ব করি নাই বা কাহারো কোন হক বিনষ্ট করি নাই। অতঃপর উহারা সবাই আসিয়া উপস্থিত হইবে এবং বলিবে, হে রব। আপনি তাহাকে মাল দান করিয়াছেন ধনী বানাইয়াছেন এবং স্্লর্ঠি- ৬

— পৃষ্ঠা ৪১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।