Mukashafatul Qulub 02 — dhon+sompoder+loov+o+Kriponot
/ ৪৭
📝 লেখা 📖 পিডিএফ

৭8 ধন-সম্পদের লোভও কৃপনতা আগমনকে তাহারা আযাব এবং বিপদ মনে করিতেন । পক্ষান্তরে যখন দারিদ্র আসিতে দেখিতেন, তখন বলিতেন খোশ আমদেদ হে নেককারদের প্রতীক । আমরা আরো জানিতে পরিয়াছি যে, তাহাদের কেহ এমন ছিলেন যে, সকালে যদি ঘরে কিছু মাল দেখিতে পাইতেন তবে চিন্তাযুক্ত হইয়া পড়িতেন আর যদি কিছু না দেখিতে পাইতেন তবে খুশী হইতেন। তখন তাহাকে জিজ্ঞাসা করা হইল, মানুষের কাছে কোন কিছু না থাকিলে চিন্তাযুক্ত হয়, আর থাকিলে খুশী হয় আর আপনাকে উহার বিপরীত দেখা যাইতেছে কারণ কি? তিনি উত্তরে বলিলেন, সকালে যখন আমার ঘরে কিছু না থাকে তখন আমি এইজন্য খুশী হই যে, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)-এর অনুসরণ আমার ভাগ্যে জুটিয়াছে আর যখন কিছু থাকে তখন চিন্তা যুক্ত হই এইজন্য যে, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)-এর পরিবারবর্গের অনুসরণ আমার ভাগ্যে জুটে নাই । আমরা আরো জানিতে পারিয়াছি যে, তাহারা যখন সুখ স্বাচ্ছন্দ্য আসিতে দেখিতেন তখন চিন্তিত হইয়া পড়িতেন এবং বলিতেন দুনিয়া দিয়া আমরা কি করিব । জানিনা আল্লাহর কি ইচ্ছা । আর যখন মুসীবত দেখিতেন তখন বলিতেন, এখন আল্লাহ তায়ালা আমাদের খবর গিরি করিতেছেন। এই ছিল সলফদের অবস্থা । রবং আমি যাহা বর্ণনা করিয়াছি তাহারা ইহার চাইতে আরো বেশী গুনের অধিকারী ছিলেন । এখন বল তুমি কি এমন? কখনও নহে। হে দুনিয়াদার। আমি তোমার এমন কিছু অবস্থা বলিব যেইগুলি তাহাদের অবস্থার সম্পূর্ণ বিপরীত । সেইটি হইল, তুমি ধনবক্তার অবস্থায় নাফরমানী শুরু কর, সুখস্বাচ্ছন্দ্যের অবস্থায় গর্ব ও বড়াই করিতে শুরু কর, নেয়ামত দানকারীর শোকর ও কৃতজ্ঞতা হইতে গাফেল হইয়া যাও, দুঃখ কষ্টের সময় নিরাশ হইয়া যাও, বিপদের সময় অসম্তুষ্ট হইয়া যাও, কাযা ও কদরের প্রতি সন্তুষ্ট থাক না, দারিদ্রকে অপছন্দ কর অথচ ইহা নবী ও রাসূলগনের গর্বের বিষয় আর তুমি তহাদের গর্বের বিষয়কে অপছন্দ করিতেছ। তুমি দারিদ্রের ভয়ে মাল সঞ্চয় করিতেছ অথচ ইহা আল্লাহর প্রতি কু-ধারনার শামিল । এবং তাহার যিম্মাদারির প্রতি দুর্বল বিশ্বাসের নামান্তর । আর গোনাহর জন্য ইহাই যথেষ্ট । তুমি মাল সঞ্চয় করিতেছ দুনিয়ার সুখ উপভোগ করার জন্য, দুনিয়ার শাহাওয়াত পূর্ণ করার নিমিত্ত অথচ রাসূলুল্লাহ (সান্নাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলিয়াছেন, আমার উম্মতের মধ্যে নিকৃষ্ট লোক তাহারা, যাহারা ভোগ-বিলাসের মধ্যদিয়া লালিত পালিত হইয়াছে এবং তাহাদের দেহ বড় হইয়াছে । কোন আলেম বলিয়াছেন, কেয়ামতের দিন কিছু লোক আসিয়া নিজেদের নেকআমল তালাশ করিবে । তখন তাহাদিগকে বলা হইবে, তোমরা আপন উত্তম ভোগসামগ্রী পার্থিব জীবনে ভোগ করিয়া ফেলিয়াছ এবং শেষ করিয়া দিয়াছ। তুমিতো দুনিয়ার নেয়ামতের কারণে আখেরাতের নেয়ামত হারাইয়া ফেলিয়াছ । অথচ তুমি টেরও পাইতেছ না। ইহার চাইতে বড় মুসীবত এবং আফসোস আর কি হইতে পারে? তুমি হয় তো মাল্‌ সঞ্চয় করিতেছ, দুনিয়ার চাকচিক্য গর্ব ও বড়াইয়ের নিমিত্ত অথচ আমরা জানিতে পারিয়াছি, যে ব্যক্তি গর্ব ও বড়াইয়ের উদ্দেশ্যে মাল সঞ্চয় করে সে ধন-সম্পদের লোভ ও কৃপনতা ৭৫ আল্লাহর সহিত সাক্ষাৎ করিবে এমতাবস্থায় যে, আল্লাহ তায়ালা তাহার প্রতি রাগাৰিত থাকিবেন। গর্ব ও বড়াইয়ের উদ্দেশ্যে মাল সঞ্চয় করার কারণে তোমার প্রতি আল্লাহর যে গযব ও ক্রোধ পতিত হইতেছে, তাহাতে তোমার যেন কোন পরোয়া নাই । মনে হয় যেন দুনিয়াতে থাকাটা তোমার কাছে আপন রবের নিকট যাওয়ার তুলনায় অধিক প্রিয়। তুমি যেহেতু আল্লাহর সাক্ষাৎ অপছন্দ করিতেছ তাই আল্লাহ তোমার সাক্ষাৎকে আরো বেশী বেশী অপছন্দ করিবেন। অথচ তুমি তাহা উপলব্ধি করিতে পারিতেছ না। তুমি হয়ত পার্থিব কোন বস্তু হারাইয়া যাওয়ার দরুন চিন্তিত হও এবং আফসোস কর অথচ রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলিয়াছেন , যে ব্যক্তি দুনিয়াবী বস্তু হারানোর কারণে আফসোস করে, সে এক মাসের পথ জাহান্নামের নিকটবর্তী হইয়া যায়। কোন বর্ণনা মতে এক বৎসরের পথ নিকটবর্তী হইয়া যায়। আর তুমি নির্দিধায় জাহান্নামের নিকটবর্তী হইতে যাইতেছ। সম্ভবতঃ তুমি দুনিয়া লাভের জন্য দ্বীন হইতে বাহির হইয়া যাইতেছ এবং দুনিয়া আগমনে আনন্দিত হইতেছ। অথচ রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলিয়াছেন, যে ব্যক্তি দুনিয়াকে ভালবাসে এবং উহার কারণে খুশী হয় তাহার অন্তর হইতে আখেরাতের ভয় দূরীভূত হইয়া যায়। কোন আলেম বলিয়াছেন, দুনিয়া হারানোর কারণে খুশী হইলে এবং উহা লাভ হওয়াতে আফসোস করিলে হিসাব লওয়া হইবে। তুমি তো দুনিয়ার কারণে খুশী অথচ অন্তর হইতে আল্লাহর ভয়কে বাহির করিয়া দিয়াছ। তুমি আখেরাতের তুলনায় দুনিয়ার বিষয় সমূহের প্রতি বেশী গুরুত্ব দিয়া থাক। ত্বীনের ক্ষতি তোমার কাছে দুনিয়ার ক্ষতির তুলনায় সহজ। দুনিয়ার হারাইয়া যাওয়ার ভয় তোমার অন্তরে গোনাহর ভয়ের চাইতে বেশী। তুমি মানুষের ময়লা উপার্জন করিয়া সেইগুলি ব্যয় করিতেছ, একমাত্র পার্থিব মান-মর্যাদা লাভের উদ্দেশ্যে । তুমি আল্লাহকে অসন্তুষ্ট করিয়া মানুষকে সন্তুষ্ট করিতেছ যাহাতে সম্মানিত হও। তোমার কাছে যেন কেয়ামতের দিন আল্লাহ তায়ালা যে তোমাকে অপমানিত করিবেন, উহা দুনিয়াতে মানুষ যে অপমানিত করিবে তাহার তুলনায় সহজ ও হালকা মনে হইতেছে। তুমি মানুষের কাছে আপন দোষ-ক্রটি গোপন করিতেছ অথচ আল্লাহ তায়ালা যে এই সম্বন্ধে অবগত আছেন উহার কোন পরোয়া করিতেছ না। মনে হয় যেন আন্মাহর কাছে অপমানিত হওয়া তোমার কাছে মানুষের কাছে অপমানিত হওয়ার তুলনায় সহজ । মনে হয় যেন, তোমার অজ্ঞতার কারণে তোমার কাছে আল্লাহর চাইতে বান্দার মূল্য বেশী। তোমার মধ্যে এই সমস্ত আবর্জনা ও ময়লা থাকা অবস্থায় জ্ঞানীদের সম্মুখে কিরূপে কথা বল ? ধিক্‌ তোমার জীবন। তুমি কিরূপ নেককারদের মাল ছারা প্রমাণ পেশ কর? তুমিতো পুন্যবান সলফদের স্থান হইতে বহু দূরে । আমরা জানিতে পরিয়াছি, তাহারা হালাল বস্তুর ব্যাপারেও এতটুকু অনীহ ছিলেনা যে, তোমার হারামের ব্যাপারে ততটুকু অনীহা নও । তোমাদের কাছে যে জিনিষে কোন রূপ অসুবিধা নাই এ জিনিষ তাহাদের কাছে ধ্বংসাত্মক বলিয়া বিবেচিত হইত । তোমরা কবীরা গোনাহকে যতটুকু মারাত্মক ও জঘন্য

— পৃষ্ঠা ৪০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।