Mukashafatul Qulub 02 — dhon+sompoder+loov+o+Kriponot
/ ৪৭
📝 লেখা 📖 পিডিএফ

৭ ধন-সম্পদের লোভ ও কৃপনতা আব্দুর রহমান ইবনে আউফ (রাদিঃ) যে সম্পদ রাখিয়া গিয়াছেন উহাতে কোন অসুবিধা নাইঃ আমি একদা রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) -এর সহিত উহুদ পাহাড়ের দিকে যাইতে ছিলাম । (রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলইহি ওয়াসাল্লাম) আমাকে সম্বোধন করিয়া বলিলেন, হে আবু যর। আমি বলিলাম লাব্বাইক (আমি হাজির)। তিনি বলিলেন, অধিক সম্পদশালীরা কেয়ামতের দিন স্বল্প সম্পদের অধিকারী হইবে, তবে যে ব্যক্তি ডান দিক হইতে, বাম দিক হইতে, সম্মুখ হইতে পিছন হইতে খরচ করে(১) আর এমন লোক খুব কম। অতঃপর বলিলেন, হে আবু যর । আমার উহুদ পাহাড় পরিমান সম্পদ হউক আর আমি সব কিছু আল্লাহর পথে খরচ করিয়া ফেলি অতঃপর মৃত্যুকালে আমার কাছে কেবল দুই ক্রাত(২) মাল থাকুক ইহাও আমার নিকট পছন্দনীয় নহে। আমি জিজ্ঞাসা করিলাম । দুই কিনতার (ত্তুপ) তিনি বলিলেন, না, দুই কীরাত। ইহার পর বলিলেন, হে আবু যর! তুমিতো বেশী বুঝাইতে চাহিতেছ অথচ আমি কম বুঝাইতে চাহিতেছি। দেখ রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) -এর উদ্দেশ্য হইল এই, আর তুমি ইহুদী সন্তান বলিতেছ আব্দুরহমান ইবনে আউফ (রাদিঃ) যে মাল রাখিয়া গিয়াছেন ইহাতে কোন অসুবিধা নাই। তুমি মিথ্যা বলিয়াছ আর যে এই রূপ বলে সেও মিথ্যা বলে। কাব (রাদিঃ) ভয়ে তাহার কথার কোন উত্তর না দিয়া বাহির হইয়া চলিয়া গেলেন। একদা ইয়ামন হইতে আব্দুর রহমান ইবনে আউফ (রাদিঃ) এর এক তেজারতী কাফেলা আসিয়া পৌছিলে, মদীনায় রব পড়িয়া যায় আয়েশা (রাদিঃ) জিজ্ঞাসা করিলেন, ইহা কিসের আওয়াজ। উত্তরে বলা হইল, আব্দুর রহমান ইবনে আউফের বনিকদল আসিয়াছে । তখন হযরত আয়েশা (রোদিঃ) বলিলেন, আল্লাহ এবং তাহার রাসূল (সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম) সঠিক বলিয়াছেন, এই সংবাদ আব্দুর রহমান ইবনে আউফ (রাদিঃ) -এর কাছে পৌছিলে তিনি পাতা 55558 আয়েশা (রাদিঃ) বলিলেন, রাসূলুল্লাহ্‌ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) কে বলিতে ওনিয়াছি, তুমি খদি জালা দেবতা আনহার সা) কে মুসলমানদিগকে দ্রুত জান্নাতে প্রবেশ করিতে দেখিবে। আব্দুর রহমান ইবনে আউফকে ছাড়া অন্যকোন ধনী ব্যক্তিকে তাহাদের সহিত প্রবেশ করিতে দেখিবে না। সে তাহাদের সহিত হামাগুড়ি দিয়া প্রবেশ করিবে। তখন আব্দুর রহমান ইবনে আউফ (রাদিঃ) বলিলেন, আমার এই কাফেলার সমস্ত মাল আল্লাহর পথে দান করিয়া দিলাম এবং আমার সমস্ত গোলাম বাদী আযাদ করিয়া দিলাম যাহাতে তাহাদের সহিত দ্রুত জান্নাতে প্রবেশ করিতে পারি। এই সম্পর্কে আমাদের কাছে আরো হাদীছ পৌছিয়াছে যে, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) আব্দুর রহমান ইবনে আউফ (রাদিঃ) কে বলিলেন, তুমি আমার উম্মতের ধনীদের মধ্য হইতে সর্ব প্রথম জান্নাতে প্রবেশ করিবে তবে হামাগুড়ি দিয়া চলিবে । (সোজা চলিতে পারিবে না।) টীকা (১) অর্থাৎ আল্লাহর পথে খুব দানবয়রাত করে। (২) কীরাত এক দেরহামের বার ভাগের একভাগ সমান ওজন । ধন-সম্পদের লোভ ও কুপনতা ৭৩ হে হতভাগা! মাল সঞ্চয়ের ব্যাপারে তোমার প্রমান কোথায়ঃ এই আব্দুর রহমান ইবনে আউফ (রাদিঃ) তাকওয়া পরহ্যগারী, দান খয়রাত করা সত্তেও এবং রাসূলুল্লাহ সোন্রাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) -এর বিশিষ্ট সাহাবী এবং জান্নাতের সুসংবাদ প্রাপ্ত হওয়া সত্তেও মালের দরুন কেয়ামতের ময়দানে তাহাকে দীড়াইয়া থাকিতে হইবে অথচ তিনি হালাল পন্থায় মাল উপার্জন করিয়াছেন, মিতব্যয় করিয়াছেন, আল্লাহর পথে খরচ করিয়াছেন, এতদসত্বেও তিনি দরিদ্র মুহাজিরদের সহিত দ্রুতগতিতে জান্নাতে প্রবেশ করিতে পারিবেন না বরং পিছনে পিছনে হামাগুড়ি দিয়া চলিবেন। এখন আমাদের মত দুনিয়াদারদের সম্বন্ধে তোমার র কি ধারনা? হে হতভাগা! তুমি হারাম ও শুবাহ সন্দেহযুক্ত মাল সঞ্চয়ে লিপ্ত, মানুষের ময়লার জন্য জবরদস্তি কর, শাহওয়াত সাজসজ্জা, গর্ব ও দুনিয়ার নানারকম ফেতনায় লিপ্ত রহিয়াছ আবার আব্দুর রহমান ইবনে আউফকে (রাদিঃ) প্রমাণ হিসাবে পেশ কর যে, সাহাবায়ে কেরাম মাল সঞ্চয় করিয়াছেন তাই আমিও করি। তুমিতো নিজেকে সলফগনের সমকক্ষ মনে করিতেছ। হে কমবখত। এইটি হইল শয়তানের যুক্তি এবং আপন বন্ধুদের প্রতি তাহার ফতোয়া । আমি তোমার অবস্থা এবং সলফের অবস্থা তোমার সম্মুখে বর্ণনা করিব, যা দ্বারা তুমি নিজের অসারতা এবং সাহাবায়ে কেরামের উৎকর্ষতা উপলব্ধি করিতে পার । সাহাবায়ে কেরামের কতক এমন ছিলেন যে, তাহারা মাল সঞ্চয় করিয়াছিলেন মানুষের কাছে হাত পাতা হইতে বাঁচিয়া থাকার জন্য এবং আল্লাহর পথে খরচ করার উদ্দেশ্যে ৷ তাহারা হালাল পন্থায় হালাল মাল উপার্জন করিয়াছেন, হালাল মাল ভক্ষণ করিয়াছেন, মিতব্যয় করিয়াছেন, অতিরিক্ত সম্পদ আল্লাহর পথে ব্যয় করিয়াছেন । তাহারা মালের কোন হক অনাদায় রাখেন নাই, কোন প্রকার কৃপণতা করেন নাই বরং অধিকাংশ সম্পদ আল্লাহর পথে দান করিয়া দিয়াছেন আর কতক সম্পূর্ণ সম্পদ দান করিয়া দিয়াছেন। মুসীবতের সময় আল্লাহকে নিজের উপর অগ্রাধিকার দিয়াছেন। আল্লাহর কসম দিয়া জিজ্ঞাসা করিতেছি তুমি কি তাহাদের মত এমন গুনাবলীর অধিকারী । আল্লাহর কসম তুমি তাহাদের কাছেও নও, অধিকন্তু বিশিষ্ট _ সাহাবীগণ দরিদ্রকে ভালবাসিতেন দারিদ্রের ভয় হইতে মুক্ত ছিলেন, রিযিকের ব্যাপারে আল্লাহর উপর আনন্দে ও সুখে স্বাচ্ছন্দ্যে কৃতজ্ঞ থাকিতেন, অভাব অনটনে ধৈর্য ধারন করিতেন, খুশীর অবস্থায় আল্লাহর প্রশংসা করিতেন, তাহারা আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে বিনয় অবলম্বন করিতেন, গর্বও বড়াই হইতে দূরে থাকিতেন। তাহারা দুনিয়া হইতে হালাল জিনিসই গ্রহণ করিয়াছেন, প্রয়োজন পরিমানের প্রতি সন্তুষ্ট রহিয়াছেন। দুনিয়াকে পদাঘাত করিয়াছেন, দুনিয়ার দুঃখ কষ্ট সহ্য করিয়াছেন এবং নেয়ামত ও চাকচিক্য বর্জন করিয়াছেন, আল্লাহর কসম তুমি কি এমন ? আমরা আরো জানিতে পারিয়াছি যে, সাহাবায়ে কেরামের কাছে যখন মাল আসিত তখন তাহারা চিন্তাযুক্ত হইয়া পড়িতেন এবং বলিতেন, মনে হয় যেন কোন গোনাহর শাস্তি দুনিয়াতেই আল্লাহ তায়ালা দিয়া দিয়াছেন। অর্থাৎ দুনিয়ার

— পৃষ্ঠা ৩৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।