৭০ ধন-সম্পদের লোভ ও কৃপনতা অনুরূপ ভাবে তোমাদের অন্ধকারাচ্ছন্ন থাকা অবস্থায় শুধু মুখে ইলমের নূর থাকাতে কোন উপকার হইবে না। হে দুনিয়ার গোলামেরা । তোমরা খোদাভীরুও নও সন্তাত্তও নও। হয়ত দুনিয়া তোমাদিগকে অচিরেই মূলোৎপাটিত করিয়া উপুড় করিয়া নিক্ষেপ করিয়া দিবে, অতঃপর টানিয়া হেচড়াইয়া নিতে থাকিবে । তারপর তোমাদের গোনাহ তোমাদের মাথার চুটি ধারন করিয়া আর ইলম পিছনের দিক হইতে ঠেলিয়া মহান বিচারপতি আল্লাহর সমীপে একাকী ও বন্তরহীন অবস্থায় হাজির করিবে । অতঃপর তিনি তোমাদিগকে স্বীয়মন্দ আমল সম্পর্কে অবহিত করতঃউহার প্রতিদান ও শাস্তি দিবেন । অতঃপর হারেছ মুহাসিবী (রহঃ) বলেন, ইহারা হইতেছে উলামায়ে সু বা মন্দ আলেম, মানব শয়তান এবং মানব জাতির জন্য ফেতনার কারণ । ইহারা দুনিয়া অনুরাগী, দুনিয়ার উন্নতি ইহাদের কাম্য, তাই ইহারা দুনিয়াকে আখেরাতের তুলনায় অগ্রাধিকার দিয়াছে, দুনিয়ার জন্য দ্বীনকে তুচ্ছ করিয়াছে। ইহারা দুনিয়াতে লাঞ্থিত ও অপমানিত আর আখেরাতে ক্ষতিগ্রস্ত । হ্টা, যদি মহান করুনাময় আল্লাহ আপন অনুগ্রহে ক্ষমা করিয়া দেন তবে ভিন্ন ব্যাপার । যে ব্যক্তি দুনিয়াতে নিমগ্র থাকিয়া দুনিয়াকে আখেরাতের তুলনায় অগ্রাধিকার দেয় আমি দেখিতে পাইয়াছি এমন ব্যক্তি; খুশি মলিনতা পূর্ণ সে নানা রকম চিন্তা ও গোনায় লিপ্ত। তাহার পরিনাম ধ্বংস বৈ আর কিছু নহে। দুনিয়াদার কোন এক আশায় আনন্দিত হয়, কিন্তু সে পরিশেষে না দুনিয়া পায় না আখেরাত | - ঠ2] 05৮০ 5৯ এটি হব তি “দুনিয়া আখেরাত উভয় ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত আর ইহাই হইতেছে সুস্পষ্ট ক্ষতি” উপরোক্ত আয়াতের বাস্তব নমুনা ইহারাই । এমন বিপদের চাইতে বড় বিপদ কি হইতে পারে £ অতএব হে ভাইয়েরা তোমরা শয়তান ও তাহার বন্ধুদের প্রবঞ্ধনায় পড়িওনা যাহারা এমন বাতিল দলীলের শরনাপন্ন হইয়াছে যাহা আল্লাহ্র কাছে বাতিল ও অগ্রাহ্য ইহারা দুনিয়া অর্জনে লিপ্ত থাকে আর দলীল স্বরূপ বলে যে, সাহাবায়েকেরাম মাল সঞ্চয় করিয়াছেন। ইহা এই জন্য বলে যাহাতে মানুষ তাহাদিগকে মাল সঞ্চয়ের জন্য ভ্সনা ও গঞ্জনা না করে। মূলতঃ ইহা শয়তানের ধোকা ও ওয়াসওয়াসা কিন্তু তাহারা অনুভব করিতে পারিতেছে না। হে শয়তান কর্তৃক প্রবঞ্চিত। তুমি যে আব্দুর রহমান ইবনে আউফ (রাদিঃ) -এর সম্পদ দ্বারা প্রমাণ পেশ করিতেছ ইহা আসলে শয়তানের ধোকা ৷ শয়তান তোমার মুখ দিয়া এই কথা বাহির করিতেছে যাহাতে তুমি ধ্বংস হইয়া যাও। কেননা তুমি যখন বিশিষ্ট সাহাবীগন সম্বন্ধে এই ধারনা পোষণ করিতেছ যে, তাহারা ধনবান হওয়ার উদ্দেশ্যে এবং সম্মান ও মর্যাদা লাভের উদ্দেশ্যে সম্পদ অর্জন করিয়াছেন। তখন তুমি তাঁহাদের প্রতি জঘন্য বিষয়ের সন্বন্ধ করিয়াছ। ধন-সম্পদের লোভ ও কপনতা ৭১ তুমি যখন এই কথা মনে করিয়াছ যে মাল বর্জন করার চাইতে অর্জন করা উত্তম । তখন মুহাম্মদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) এবং অন্যান্য সমস্ত নবী কলষ্কিত করিয়াছ। তোমার অবস্থান অনুযায়ী মাল সঞ্চয়ের প্রতি তোমার যেমন আগ্রহ রহিয়াছে, তাঁহাদেরও অনুরূপ আগ্রহ ছিল ইহাতে তাহাদের . প্রতি অজ্ঞতার সম্বন্ধ করা হইতেছে। অথচ তাহারা তোমার ন্যায় মাল সঞ্চয় করেন নাই। তুমি যখন এই ধারনা করিতেছ যে, হালাল মাল সঞ্চয় করা উত্তম তখন তুমি যেন এই কথা বুঝাইতেছ যে, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) উম্মতের মঙ্গল কামনা করেন নাই। কেননা তিনি মানুষকে মাল ডঞ্চয় করিতে নিষেধ করিয়াছেন.। অথচ তাহার জানা ছিল যে, মালসঞ্চয় করা তাহাদের জন্য উত্তম। অতএব তোমার ধারনা অনুযায়ী রাসূল্লাল্লাহ (সাল্লাল্লহু আলাইহি ওয়াসাল্লাম) উম্মতকে ধোকা দিয়াছেন (নাউযুবিল্লাহ) তাহাদের সহিত শুভাকাঙ্খীসুলত আচরণ করেন নাই। তুমি রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্াাম) -এর প্রতি মিথ্যা আরোপ করিয়াছ। তিনি উম্মতের প্রতি পরম হিতাকাঙ্থী ও অনুগ্রহশীল ছিলেন৷ তোমার ধারনা মতে মাল সঞ্চয় করা যেহেতু উত্তম তাই তোমার ধারনা অনুযায়ী আল্লাহ তায়ালা মালসঞ্চয় উত্তম হওয়া সত্তেও আপন বান্দাকে মাল সঞ্চয়ে নিষেধ করতঃ তাহাদের প্রতি (নাউযুবিল্লাহ) অহিতকর আচরণ করিয়াছেন অথবা তোমার ধারনা অনুযাষী মালসঞ্চয় করা যে উত্তম ইহা আল্লাহ তায়ালা জানেন না। তাই নিষেধ করিয়াছেন । আল্লাহ তায়ালা অজ্ঞতা হইতে সম্পূর্ণ পবিত্র। হে হতভাগা! তুমি চিন্তা কর। মূলতঃ শয়তান তোমাকে ধোকা দিয়াছে । তাই তুমি সাহাবায়ে কেরামের মালসঞ্চয়ের বিষয়কে দলীল স্বরূপ পেশ করিয়াছ। আব্দুর রহমান ইবনে আউফ (রাদিঃ) -এর মালকে যে তুমি প্রমাণ হিসাবে গ্রহণ করিয়া ইহা তোমার কোন কাজে আসিবে না। কেননা তিনি কেয়ামতের দিন আকাঙ্খা করিবেন, হায় । দুনিয়াতে যদি আমি জীবন ধারন পরিমান খাদ্যলাভ করিতাম। বর্ণিত আছে, আব্দুর রহমান ইবনে আউফ রোদিঃ) এর ইন্তিকালের পর কতক সাহাবী বলিলেন, আব্দুর রহমান ইবনে আউফ (োদিঃ) যে সম্পদ রাখিয়া গিয়াছেন, সেজন্য আশংকা বোধ হইতেছে । তখন কাব (রাদিঃ) বলিলেন, তোমরা তাহার জন্য আশংকাবোধ করিতেছ কেন? সে হালাল মাল উপার্জন করিয়াছে, হালাল পন্থায় ব্যয় করিয়াছে . এবং হালাল মাল পরিত্যাগ করিয়া গিয়াছে। এই খবর আবু যর (রাদিঃ) এর নিকট পৌছিলে তিনি রাগাৰিত হইয়া কাব (রাদিঃ) -এর উদ্দেশ্যে বাহির হইলেন। পথিমধ্যে উটের চোয়ালের একটি হাড় পাইলেন। এঁটি হাতে করিয়া কাব (রাদিঃ) -এর উদ্দেশ্যে চলিলেন। কাব (রাদিঃ) কে যখন এই সংবাদ জানানো হইল তখন তিনি পালাইয়া হযরত উছমান (রাদিঃ) এর কাছে যাইয়া আশ্রয় নিলেন। আবু যর (রাদিঃ) ও তীহার পদাঙ্ক অনুসরণ করিয়া উছমান (রাদিঃ) এর বাড়ীতে যাইয়া পৌছিলেন। কাব (রাদিঃ) আবুযর (রাদিঃ) কে দেখিয়া হযরত উছমান (রাদিঃ) এর পিছনে যাইয়া বসিলেন। আবু যর (রাদিঃ) কা'ব রোদিঃ) কে সম্বোধন করিয়া বলিলেন, হে ইহুদী সন্তান! তুমি নাকি বল যে,
— পৃষ্ঠা ৩৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।