Mukashafatul Qulub 02 — dhon+sompoder+loov+o+Kriponot
/ ৪৭
📝 লেখা 📖 পিডিএফ

৬৮ ধন-সম্পদের লোভ ও কৃপনতা কাছাকাছি থাকিবে ততক্ষন ভাল থাকিবে এবং হক পন্থীদের শ্রেনীভুক্ত থাকিবে । আর যখন এই সীমা লঙ্ঘন করিয়া ফেলিবে তখন অতলগর্ভে পড়িয়া যাইবে । ইতিপূর্বে যুহদ অধ্যায়ে এতদ সম্পর্কিত বিস্তারিত আলোচনা করা হইয়াছে। চারঃ ব্যয় খাতের প্রতি লক্ষ্য রাখিবে । অতএব ব্যয়ের ব্যাপারে পরিমিত ও সরল পন্থা অবলম্বন করিবে । কপণতাও করিবে না অপব্যয়ও করিবে না। আর হালাল পন্থায় উপার্জিত মাল হক ও বৈধ পথে ব্যয় করিবে নাহক ও অবৈধ পথে নহে। কেননা নাহক ও অবৈধ পন্থায় উপার্জন ও অবৈধ পথে ব্যয় উভয়টিই সমপধায়ের গোনাহ । পাঁচ ৪ মালবরণ বর্জন ও ব্যয় সঞ্চয় প্রত্যেক ক্ষেত্রেই নিয়ত সঠিক রাখিবে। অতএব যাহা গ্রহন করিবে তাহা ইবাদতের সাহায্য গ্রহণার্থে গ্রহণ করিবে আর যাহা বর্জন করিবে তাহা উহার প্রতি অনাসক্তি ও অনীহা প্রকাশার্থে বর্জন করিবে। এমন করিতে পারিলে মাল আর কোন ক্ষতি করিতে পারিবে না। তাই হযরত আলী (রাদিঃ) বলিয়াছেন, কেহ যদি সমগ পৃথিবীর মালের অধিকারীও হইয়া যায় আর তাহার উদ্দেশ্য থাকে, ইহা দ্বারা আল্লাহর সন্তুষ্টি অর্জন তবে তাহাকে যাহেদ বা দুনিয়া বিরাগীই বলা হইবে। পক্ষান্তরে যদি সব কিছু বর্জন করিয়া দেয় কিন্তু ইহা দ্বারা আল্লাহর সন্তুষ্টি উদ্দেশ্য না থাকে তবে সে যাহেদ নহে । অতএব আপনার যাবতীয় কাজকর্ম আল্লাহর জন্যই হওয়া চাই। অর্থাৎ সরাসরি আল্লাহর ইবাদত হইবে অথবা ইবাদতের সহায়ক হইবে । মানুষের কাজ কর্মের মধ্যে ইবাদত হইতে সব চাইতে দূরবর্তী হইতেছে পানাহার ও মলত্যাগ করা । এই দুইটিও ইবাদতের সহায়ক হইতে পারে । কেহ যদি এই দুইটি কাজ ইবাদতের সহায়ক নিয়ত করিয়া করে তবে এই দুইটিও ইবাদতে গন্য হইবে । এমনিভাবে প্রত্যেক ব্যবহারিক বস্তু যথা- জামা, লুঙ্গি, বিছানা, থালা-বাসন এইগুলির ক্ষেত্রে ও অনুরূপ নিয়ত থাকা চাই। কেননা এইগুলিও দ্বীনের ব্যাপারে সহায়ক ও প্রয়োজনীয় বস্তু । আর যে জিনিষ প্রয়োজনাতিরিক্ত হয় উহার ব্যাপারে এই নিয়ত রাখিবে, ইহা কোন আল্লাহর বান্দার প্রয়োজনে আসিবে । তাই কেহ যদি প্রয়োজনে এমন কোন জিনিষ চায় তবে দিতে অস্বীকার না করা চাই। যে ব্যক্তি এই সমস্ত বিষয় স্বীয় কর্মবিধি হিসাবে গ্রহন করিয়া লইবে সে যেন উহার ভিতর হইতে বিষনাশক বস্তু বাহির করিয়া লইল এবং বিষ ফেলিয়া দিল। কিন্তু ইহা এ ব্যক্তির পক্ষে সম্ভব যে ইলমে দ্বীনের পরিপন্ধ আলেম ও পাকা দ্বীনদার। পক্ষান্তরে কোন মুর্খ ব্যক্তি যদি ইহা ভাবিয়া মাল সঞ্চয় করে যে, কতক সাহাবায়েকেরাম ও মাল সঞ্চয় করিয়াছেন। তাই আমিও সঞ্চয় করি তবে তাহার অবস্থা এ ব্যক্তির ন্যায় হইবে যে, সাপের মন্ত্ম্পর্কে অজ্ঞ এ ব্যক্তি মন্তরবিজ্ঞ ব্যক্তিকে সাপ ধরিতে এবং উহার বিষদাত ভাঙ্গিতে এবং উহার ভিতর হইতে বিষনাশক বস্তু বাহির করিতে দেখিয়া নিজেও এ কাজ শুরু করিয়া দিল। এই ব্যক্তির মৃত্যু অনিবার্য । তবে পার্থক্য এতটুকু যে, সর্পদংশিত ব্যক্তির মৃত্যু দৃশ্যতঃ অনুভব হয়। আর দুনিয়া দংশিত ব্যক্তির মৃত্যু দৃশ্যতঃ অনুভব হয় না। সাপকে দুনিয়ার সহিত ভুলনা করতঃ কোন কবি বলিয়াছেন। ধন-সম্পদের লোভ ও কৃপনতা ৬৯ “দুনিয়া এমন সর্প যাহা মুখ হইতে বিষ নিঃসরণ করে যদিও তাহার শরীর কোমল 1” কোন অন্ধ ব্যক্তি যেমনি ভাবে পাহাড়ে আরোহন করা নদীর তীর ও কন্টকময় স্থান দিয়া গমন করার ক্ষেত্রে দৃষ্টিশক্তিমান ব্যক্তির সমকক্ষতা করিতে পারে না। তদ্রপ কোন মুর্খও মাল সঞ্চয়ের ক্ষেত্রে কোন আলেমের সমকক্ষতা লাভ করিতে পারে না। . ধনবত্তার নিন্দা ও দারিদ্রের প্রশং কৃতজ্ঞ ধনী উত্তম নাকি সবরকারী দরিদ্র উত্তম, এই সম্পর্কে আলেমগনের মতপার্থক্য রহিয়াছে । এই বিষয়ে যুহ্দ অধ্যায়ে আলোচনা করা হইয়াছে । তবে এই অধ্যায়ে অবস্থা ভেদ ব্যতিরেকেই ধনীর তুলনায় দরিদ্র উত্তম, এই বিষয়টি প্রমান করিব। আর এই ক্ষেত্রে মুহাসিবী (রহঃ) এর একটি আলোচনা আনয়ন করিব। এই আলোছনা তিনি কতিপয় ধনবান আলেমের জবাবে করিয়াছেন। যাহারা বিত্তশালী সাহাবা এবং হযরত আব্দুর রহমান ইবনে আউফ (রাদিঃ) এর ধন প্রাচুর্যের মাধ্যমে দলীল পেশ করিয়া থাকেন। হারেছ মুহাসিবী রেহঃ) মুয়ামালা বা লেনদেন সম্পর্কিত শাস্ত্রে বিশারদ ছিলেন নফসের দোষক্রটি, আমলের আপদ ও ইবাদতের গুঢ়তত্্ সম্পর্কে তিনি যাহা লিখিয়াছেন আর কেহ তাহা লিখেন নাই৷ তীহার কথাগুলি এই ক্ষেত্রে খুবই উন্লেখযোগ্য । তিনি লিখিয়াছেন, বর্ণিত আছে যে, হযরত ঈসা (আঃ) বিশিষ্ট আলেমদিগকে সম্বোধন করিয়া বলিয়া ছিলেন, হে আলেম সম্প্রদায় । তোমরা নামায পড়, রোযা রাখ এবং সদকা কর। কিন্তু যে বিষয়ের হুকুম তোমাদিগকে দেওয়া হইয়াছে তাহা তোমরা করনা আর নিজে যাহা করনা মানুষকে তাহা করিবার জন্য বল। তোমাদের এই কাজ অত্যন্ত মন্দ। তোমরা মুখে তৌবা কর আর নফসানী খাহেশ অনুযায়ী কাজ কর। তোমরা যদি বাহ্যিক দেহ পরিস্কার পরিচ্ছন্ন রাখ আর অন্তর অপবিত্র থাকে তবে ইহা কোন উপকারে আসিবে না। তোমরা চালনির মত হইও না যে, ভাল আটা পড়িয়া যায় আর ভুসিগুলি কেবল উহাতে থাকিয়া যায়। বস্তুতঃ তোমরা এমনই যে, তোমাদের মুখ হইতে হেকমত ও জ্ঞানের কথা বাহির হয় কিন্তু তোমাদের অন্তর ময়লাযুক্ত। হে দুনিয়ার বান্দারা! যে ব্যক্তি দুনিয়ার ভালবাসা ও আগ্রহ ছিন্ন করিবে না, সে কিরূপে আখেরাত পাইতে পারে? করিতেছে । তোমরা দুনিয়াকে জিহবার নীচে আর আমলকে পদতলে স্থান দিয়াছ। তোমরা স্বীয় আখেরাতকে বরবাদ করিয়া দিয়াছ। দুনিয়ার স্বার্থকে আখেরাতের স্বার্থের তুলনায় অগ্রাধিকার দিয়াছ। তোমরা যদি জানিতে তোমাদের মধ্যে কে উত্তম । তোমরা আর কতদিন পথহারাদিগকে পথ দেখাইবে দুনিয়া বর্জন করাইতেছ এই জন্য যে, ধীরে ধীরে তোমরা উহার মালিক হইয়া যাইবে । অন্ধকার ঘরের ছাদের উপর প্রদীপ রাখা হইলে কোন লাভ হইবে কি?

— পৃষ্ঠা ৩৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।