৬৪ ধন-সম্পদের লোভ ও কৃপনতা যাহারা পাইয়াছে তাহাদের তুলনায় অনেক ভাল। আরো চিন্তা করিবে যে, যদি সন্তান ফাসেক হয়, তবে সে এই মালদ্বারা গোনাহর কাজে সাহায্য নিবে । আর সেই গোনাহর যুসীবত তাহাকে ভোগ করিতে হইবে । আর যদি সন্তান নেককার হয় তবে আল্লাহই তাহার জন্য যথেষ্ট । এমনিভাবে কৃপণতার নিন্দা ও শাস্তি সম্বলিত হাদীছ এবং দানশীলতার প্রশংসা সম্বলিত হাদীছ সমূহের ব্যাপারেও ধ্যান করিবে । আরেকটি ফলদায়ক চিকিৎসা হইল কৃপণদের অবস্থা সম্পর্কে চিন্তা করা, তাহাদিগকে মনে মনে ঘৃণা করা এবং খারাপ জানা । কেননা এমন কোন কৃপণ নাই যে, অন্যের কৃপণতাকে খারাপ না মনে করে । অতএব চিন্তা করিবে যে আমার কাছে যেমন অন্যের কৃপণতা খারাপ লাগে আমার কৃপণতাও অন্যের কাছে খারাপ লাগিবে এবং আমিও অন্যান্যদের ন্যায় মানুষের দৃষ্টিতে ঘৃণিত হইব । আরো চিন্তা করিবে যে, মালের লক্ষ্য ও উদ্দেশ্য কি, ইহা কিসের জন্য সৃষ্টি করা হইয়াছে। মাল প্রয়োজন পরিমাণ সংরক্ষণ করা চাই আর অতিরিক্ত মাল পারলৌকিক সুখ শান্তির জন্য সঞ্চয় করিয়া রাখা উচিৎ। এই সমস্ত চিকিৎসা হইল ইলম ও মারেফাতের দৃষ্টিকোন হইতে । যে জ্ঞানের আলো দ্বারা বুঝে যে, মাল সঞ্চয়ের চাইতে ব্যয় করা দুনিয়া আখেরাত উভয় ক্ষেত্রে উত্তম, সে ব্যয় করিতে উৎসাহিত হইবে । কিন্তু একটি বিষয় অবশ্যই মনে রাখিতে হইবে যে, এই ধরনের খেয়াল ও ধারনা সৃষ্টি হওয়ার সাথে সাথে খরচ করিয়া ফেলিতে হইবে, দেরি করা উচিৎ হইবে না কারণ শয়তান সর্বদা দারিদ্রের ভয় দেখাইয়া বিরত রাখিতে সচেষ্ট । আবুল হাসান বুমেঙ্গী রেহঃ)-এর ঘটনা আবুল হাসান বুমেঙী(রহঃ)-এর ঘটনা তিনি একবার শৌচাগারে প্রবেশ করিলেন। এখানে থাকাবস্থায়ই জনৈক শাগরেদকে ডাকিয়া বলিলেন, আমার গায়ের কুর্তাটি খুলিরা অযুককে দিয়া দাও। শাগরেদ বলিল, আপনি শৌচাগার হইতে বাহির হইয়াই লইতেন। তিনি বলিলেন, আমার নিজের ব্যাপারে আশংকা হইতেছে হয়তো আমার মনের অবস্থা পরে থাকিবে না৷ আমার মনে দান করার যে ইচ্ছা জাগিয়াছে ইহাকে কার্যকরী করা চাই । কেহ যদি কাহারো প্রতি আসক্ত হয় আর সেই আসক্তি হইতে মুক্তি পাইতে চায় তবে প্রথমতঃ তাহাকে কিছুটা কষ্ট করিয়া প্রেমাস্পদের জায়গা পরিত্যাগ করিতে হইবে । যখন দূরে সরিয়া যাইবে তখন ধীরে ধীরে মন শান্ত হইয়া যাইবে । অনুরূপভাবে কৃপনতা দূর করিতে চাহিলে প্রথমে কিছুটা জবরদস্তিমুলকই দান করিতে হইবে । ধীরে ধীরে কৃপণতা দূর হইয়া যাইবে এবং দানশীলতার গুণ আসিয়া যাইবে । এমনকি কৃপণতা দূরীভূত করার জন্য মাল পুঞ্জিভূত না করিয়া উহা পানিতে ফেলিয়া দেওয়া উত্তম। কৃপণতা দৃরীভূত করার আরেকটি সুক্ষ পন্থা হইল, প্রথমে নফসকে খ্যাতির লোভ দেখাইয়া দান করিতে থাকিবে । অতঃপর যখন কৃপণতার ব্যাধি দূরীভূত হইয়া যাইবে তখন রিয়া ও মর্যাদা মোহের চিকিৎসা শুরু করিবে। খ্যাতির এই প্রলোভন শুধু নফসকে সান্ত্বনা দিয়া তাহার গতি অন্য দিকে ধন-সম্পদের লোভ ও কৃপনতা ৬৫ ফিরানোর জন্য ৷ যেমনিভাবে শিশুকে দুধ ছাড়ানোর জন্য পাখি ইত্যাদি দিয়া খেলায় লিপ্ত করা হয়, আসলে এই খেলা উদ্দেশ্য নহে । বরং তাহাকে সান্ত্বনা দান করতঃ তাহার মনোযোগ অন্য দিকে ফিরানোর উদ্দেশ্য, পরে অবশ্য তাহাকে অন্য দিকে ধাবিত করা হইবে । অনুরূপভাবে মন্দ চরিত্রগুলি একটিকে অপরটি দ্বারা চুরমার করিতে হইবে । যেমন শাহওয়াত দ্বারা ক্রোধের ক্ষিপ্রতাকে চুরমার করিতে হইবে, আবার ক্রোধের মাধ্যমে শাহওয়াতের শিথিলতাকে চুরমার করিতে হইবে । কৃপণতা দূরীভূত করার উপরোক্ত চিকিৎসা এ ব্যক্তিব জন্য ফলদায়ক যাহার কাছে কৃপণতা, খ্যাতি ও মর্যাদা মোহের চাইতে বেশী শক্তিশালী । এমতাবস্থায় সে দুর্বলটি গ্রহণ করতঃ শক্তিশালীটি দূরীভূত করিল। নচেৎ যদি উভয়টি সমপর্যায়ের হয় তবে ইহাতে কোন লাভ নাই, কারণ একটি ব্যাধি হইতে মুক্ত হইয়া অনুবূপ আরেকটিতে আক্রান্ত হইয়া পরিল । আর ইহা চিনিবার আলামত হইল, যদি খ্যাতি লাভের উদ্দেশ্যে দান করা তাহার কাছে কষ্টকর না হয়, তবে মনে করিবে রিয়া তাহার মধ্যে শক্তিশালী । আর যদি কষ্টকর মনে হয় তবে বুঝিতে হইবে রিয়া দুর্বল। এমতাবস্থায় দান ফলদায়ক হইবে। মন্দ চরিত্র'সমূহের একটিকে অপরটি দ্বারা দমন করার উদাহরণ হইল এইরূপ যে, মৃতদেহ পচিয়া যখন কীটে পরিণত হইয়া যায় তখন এক কীট অপর কীটকে খাইতে শুরু করে । খাইতে খাইতে শেষ পর্যন্ত দুইটি বড় কীট থাকিয়া যায়। অতঃপর এই দুইটি পরস্পরে লড়াই করতঃ কোন একটি জয়ী হইয়া অপরটিকে খাইয়া ফেলে । ইহার পর এই একটিও অনাহারে থাকিয়া পৰ্ধিশেষে মারা যায়। অনুরূপ ভাবে এই সমস্ত মন্দ চরিত্রগুলি একটিকে অপরটি দ্বারা দমন . করা যাইতে পারে । অবশেষে যখন মাত্র একটি বাকী থাকিয়া যাইবে তখন . উহাকে ধ্রংস করার জন্য মুজাহাদা শুরু করিতে হইবে । আর সেইটি হইল খাদ্য হ্রাস করিয়া দেওয়া । চরিত্রের খাদ্য হাস করার অর্থ হইল উহার নির্দেশ ও চাহিদা অনুযায়ী আমল না করা। কেননা সে অবশ্যই কোন না কোন একটি কাজ চাহিবে। যখন তাহার বিরোধিতা করা হইবে তখন দুর্বল হইয়া মারা যাইবে যেমন, কৃপণতা চায় মাল আটকাইয়ী রাখিতে । এমতাবস্থায় যখন তাহার বিরোধিতা করতঃ মুজাহাদার সহিত বার বার মাল দান করা হইবে তখন কৃপণতার চরিত্র দূরীভূত হইয়া দানশীলতা প্রকৃতিগত গুনে পরিণত হইয়া যাইবে । তখন আর কষ্টও অনুভব হইবে না। অতএব কৃপণতার চিকিৎসা দুইটি জিনিষ দ্বারা লাভ হইবে। ইলম ও আমল। ইলম বলিতে কৃপণতার অপকারিতা এবং দানশীলতার উপকারিতা সম্বন্ধে অবগত হওয়া । আর আমল বলিতে কিছুটা কষ্ট করিয়া লৌকিকতা স্বরূপ হইলেও মাল দান করা । তবে কৃপণতা কখনও এত প্রকট হয় যে, ইহা ব্যক্তিকে অন্ধ ও বর্ধির করিয়া দেয়। তখন কৃপণতার অপকারিতা এবং দানশীলতার উপকারিতা বুঝে আসে না। যখন ইহা বুঝে আসে না, তখন আগ্রহও সৃষ্টি হয়
— পৃষ্ঠা ৩৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।