৬২ ধন-সম্পদের লোভ ও কৃপনতা হইয়াছে। ইহাও একটি দুনিয়াবী প্রতিদান বিধান, সে দানশীল গণ্য হইবে না। বর্ণিত আছে, জনৈকা আবেদা মহিলা হাববান ইবনে হেলালের কাছে আসিল। হাব্বান তখন আপন সহচরগণকে লইয়া বসা ছিলেন। মহিলা আসিয়া জিজ্ঞাসা করিল, তোমাদের মধ্যে কে এমন আছে যাহার কাছে একটি মাসআলা জিজ্ঞাসা করিতে পারি? সকলেই হাব্বানের দিকে ইঙ্গিত করিল । মহিলা জিজ্ঞাসা করিল, আপনারা সাখা বা দানশীলতা বলিতে কি বুঝেন । তিনি উত্তরে বলিলেন, দান খয়রাত উদারতা ইত্যাদি। সে বলিল, ইহাতো দুনিয়া সম্পর্কিত সাখা, দ্বীন সম্পর্কিত সাখা কাহাকে বলে? হাব্বান উত্তরে বলিলেন, আল্লাহর ইবাদত স্বতঃক্ফুর্ত উদারচিত্তে করা, মনে কোন প্রকার চাপ অনুভব না করা । মহিলা জিজ্ঞাসা করিল, আপনারা ইহার দরুন কোন ছাওয়াবের আশা করেন কি? উত্তরে বলিলেন, হ্যা, মহিলা জিজ্ঞাসা করিল কেন? হাব্বান বলিলেন, যেহেতু আল্লাহ তায়ালা আমাদিগকে এক নেকীর বদলে দশটি ছাওয়াব দানের ওয়াদা করিয়াছেন । মহিলা বলিল, সুবহানাল্লাহ । একটির বদলে দশটি গ্রহণ করিয়াছেন ইহা সাথা বা বদান্য হইল কি করিয়া? হাব্বান বলিলেন, তাহা হইলে আপনার মতে সাখা কাহাকে বলেঃ আল্লাহ আপনার প্রতি রহমত বর্ষণ করুন । মহিলা বলিল, আমার মতে দ্বীন সম্পর্কিত সাখা হইল, আল্লাহর ইবাদত এই ভাবে করা যে, অন্তরে স্বাদ অনুভব হইবে, কোন প্রকার চাপ অনুভব হইবে না, ছাওয়াব এবং প্রতিদানেরও আশা থাকিবে না। বরং আল্লাহর যাহা মর্জি তাহাই করিবেন। আপনারা কি আল্লাহকে লজ্জা করেন না যে, তিনি আপনাদের অন্তরের এই অবস্থা জানিয়া ফেলিবেন যে, এক জিনিষের পরিবর্তে আরেক জিনিষ চাহিতেছেন? ইহাতো দুনিয়ার ব্যাপারেও দোষনীয় । জনৈকা আবেদা মহিলা সম্পর্কে বর্ণিত আছে, সে বলিল, তোমরা কি মনে কর সাখা ও বদান্যতা কেবল টাকা পয়সার ক্ষেত্রেই? তাহাকে জিজ্ঞাসা করা হইল, আর কিসে হইতে পারে? সে উত্তরে বলিল, আমার মতে প্রাণ উৎসর্গকরা হইল সাখা বা বদান্যতা । মুহাসিবী (রহঃ) বলেন, দ্বীন সম্পর্কিত সাখা হইল, স্বতঃস্ফুর্ত, উদারচিত্তে ও সত্তুষ্টচিত্তে আল্লাহর জন্য প্রান উৎসর্গ করিয়া দেওয়া এবং ইহার কোন পার্থিব বা পরলৌকিক প্রতিদানের আশা না করা । ছাওয়াবের প্রয়োজন যদিও রহিয়াছে তবে মনকে উদার রাখিতে হইবে এবং ছাওয়াবের বিষয়টিও আল্লাহর কাছে সোপর্দ করিয়া দিবে, অতএব আল্লাহ তায়ালাই বান্দার জন্য যেইটি উত্তম ও কল্যাণকর সেইটি করিবেন। কৃপণতার চিকিৎসা কৃপণতার কারণ হইল সম্পদ মোহ! আর এই সম্পদ মোহের কারণ দুইটি । একটি হইল ভোগবিলাসের খাহেশ স্পৃহা যাহা সম্পদ ব্যতিরেকে পূর্ণ করা সম্ভব নহে । এতদসত্ দীর্ঘজীবি হওয়ার আশা কেননা কোন ব্যক্তি যদি ইহা জানিতে পারে যে, একদিন পর সে মারা যাইবে তবে সে হয়ত মালের ব্যাপারে কৃপণতা ধন-সম্পদের লোভ ও কৃপনতা ৬৩ করিবে না। ইহার কারণ হইল, একদিন অথবা এক মাস কিংবা এক বৎসরের জন্য যে পরিমাণ মালের প্রয়োজন তাহা কমই । কেহ যদি দীর্ঘজীবি হওয়ার আশা নাও করে কিন্তু তাহার সন্তান সন্ততি থাকে তবে ইহাও উক্ত দীর্ঘাশার স্থলাভিষিক্ত হইবে । কেননা সে নিজের মতই তাহাদের জন্য বাঁচিবার চিন্তা করতঃ সম্পদ সঞ্চয় করিবে । তাই রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলিয়াছেন- সন্তান কৃপণতা, কাপুরুষতা ও অজ্ঞতার কারণ । অতএব ইহার সহিত যখন দারিদ্রের ভয় এবং রিষিকের ব্যাপারে হাতাশা ভাব সংযুক্ত হইবে তখন নিঃসন্দেহে কৃপণতা আরো বাড়িয়া যাইবে । দ্বিতীয় কারণ হইল স্বয়ং মালপ্রিয় হওয়া, কোন কোন লোক আছে তাহার এত মাল রহিয়াছে যে সারা জীবন স্বাভাবিক ভাবে খরচ করিলেও শেষ হইবে না বরং হাজার হাজার টাকা উদ্বৃত্ত থাকিয়া যাইবে । সে বৃদ্ধ হইয়া গিয়াছে কোন সন্তান নাই, প্রচুর মাল জমা আছে তারপরও সে যাকাত আদায় করে না, অসুস্থ হইলে চিকিৎসা করায় না, সে টাকা পয়সার এত আসক্ত হইয়া পড়িয়াছে যে, টাকার মালিক হওয়া এবং টাকা হাতে থাকা দ্বারাই সে ভিন্ন একটা স্বাদ অনুভব করে। অতএব সে' উক্ত মাল মাটির নীচে পুতিয়া রাখে অথচ সে জানে যে, মৃত্যুর পর উক্ত মাল বিনষ্ট হইয়া যাইবে অথবা তাহার শত্রুদের হস্তগত হইয়া যাইবে । এতদসত্ত্ব্ও এতটুকু বদান্যতা করিতে পারে না যে, উহা নিজে তক্ষণ করিবে অথবা দুই এক পয়সা দান করিবে। ইহা মারাত্মক আধ্যাত্মিক ব্যাধি । যাহার চিকিৎসা সুকঠিন বিশেষতঃ বৃদ্ধাবস্থায়, ইহা এমন ব্যধি যাহার আরোগ্যের আশা করা যায় না। এইরূপ ব্যক্তির দৃষ্টান্ত হইল এমন যে, এক ব্যক্তি কাহারো প্রতি আসক্ত হইয়াছে। অতঃপর সেই প্রেমাস্পদের যে বার্তাবহ আছে তাহার প্রতিই আসক্ত হইয়া পড়িয়াছে। এবং প্রকৃত মাহবুবও প্রেমাস্পদকে ভুলিয়া গিয়াছে । টাকা পয়সা মুলতঃ প্রয়োজন মিটানোর মাধ্যম । টাকা পয়সা প্রিয় হইয়াছিল যেহেতু এই টাকা পয়সার মাধ্যমেই আসল প্রিয়বস্তু অর্থাৎ প্রয়োজন ও উদ্দেশ্য পর্যন্ত পৌছা যায়। কিন্তু এই টাকা এখন আসল প্রিয়বস্তুতে পরিণত হইয়া গিয়াছে। ইহা চরম বোকামি । এই টাকা পয়সা সোনারূপা এবং অন্য পাথরের মধ্যে কোন পার্থক্য নাই। হ্যা পার্থক্য শুধু এতটুকু যে, ইহার দ্বারা প্রয়োজন সারা হয় । অতএব প্রয়োজন মিটিয়া গেলে যাহা অতিরিক্ত হইবে উহার আর পাথরের মধ্যে কোন পার্থক্য নাই। এই গুলি সম্পদ মোহের কারণ । আর প্রত্যেক রোগের চিকিৎসা উহার কারণের বিপরীত বস্তু । অতএব ভোগবিলাসের যে স্পৃহা আছে উহার চিকিৎসা হইবে অল্পে তুষ্টি ও সবর, দীর্ঘায়ু কামনার চিকিৎসা হইবে অধিক পরিমানে মৃত্যুর স্মরণ, সমকালীন ব্যক্তিদের মৃত্যুর প্রতি ধ্যান, সম্পদ অর্জনে তাহাদের কষ্ট ক্রেশ, সম্পদ বিনষ্ট হওয়া ইত্যাদি বিষয় । আর সন্তানের প্রতি মন আকৃষ্ট হওয়ার চিকিৎসা হইবে এই চিন্তা করা যে, সৃষ্টিকর্তা যখন তাহাকে সৃষ্টি করিয়াছেন তখন সাথে সাথে তাহার রিযিকও সৃষ্টি করিয়াছেন । কত সন্তান আছে তাহারা পিতার মালের ওয়ারেছ হয় নাই অর্থাৎ উত্তরাধিকার সুত্রে পিতার নিকট হইতে কিছুই পায় নাই। তাহাদের অবস্থা,
— পৃষ্ঠা ৩৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।