Mukashafatul Qulub 02 — dhon+sompoder+loov+o+Kriponot
/ ৪৭
📝 লেখা 📖 পিডিএফ

৬৪ .,.,. ধন-সম্পদের লোভ ও কৃপনতা ৮ সি করিল কিন্তু মন তুষ্ট নহে তবে সে প্রকৃত দানশীল নহে বরং কৃত্রিম দানশীল । 5717158 কোন সম্পর্কই থাকিবে না। কেবল এতটুকু সম্পর্ক থাকিতে পারে যে, যে ক্ষেত্রে মাল খরচ করা ওয়াজিব এ ক্ষেত্রে খরচ করার ইচ্ছা থাকা । এখন প্রশ্নু হইল, ইহার জন্য তো ওয়াজিবের পরিমান জানিতে হইবে । এই সম্পর্কে বিস্তারিত আলোচনা হইল, ওয়াজিব দুই প্রকার ৷ একটি শরয়ী ওয়াজিব আরেকটি হইল মানবতার দৃষ্টিতে ওয়াজিব । দানশীল এ ব্যক্তি যে শরয়ী ওয়াজিব হউক বা মানবতার দৃষ্টিতে ওয়াজিব কোনটিই পরিত্যাগ করে না। যদি কোন একটি পরিত্যাগ করিয়া দেয তবে সে কৃপণ গণ্য হইবে । তবে শরয়ী ওয়াজিব পরিত্যাগকারী কঠিন কৃপণ বলিয়া বিবেচিত হইবে । যেমন কেহ যাকাত দান রূরিলনা অথবা আপন পরিবার পরিজনের ভরন পোষণ দিল না অথবা যাকাত দান করিল. বটে কিন্তু ইহা-তাহার কাছে খুব কঠিন মনে হইল । এই ব্যক্তি স্বভাবগত ভাবে কৃপগ, দানশীলতা হইল কৃত্রিমতা ও লৌকিকতা। অথবা যাকাত আদায় করার সময় নিকৃষ্ট মাল দিতে চায় উৎকৃষ্ট কিংবা মধ্যম মাল দিতে মনে চায় না। এই সব কিছুই কৃপণতার অস্তৃভূক্ত। আর মানবতার দৃষ্টিতে যে ব্যয় ওয়াজিব তাহা হইল,সামান্য সামান্য বিষয়ে সংকীর্ণতা পরিহার করা । ইহা অত্যন্ত দোষনীয় । তবে ব্যক্তি ও অবস্থা বিশেষে ইহার.স্তর ভেদ রহিয়াছে । যে অধিক সম্পদশালী, তাহার জন্য যে সংকীর্ণতা দোষনীয় হইবে একজন দরিদ্র ব্যক্তির জন্য উহা দৌষনীয় হইবে না। আপন পরিবার পরিজনের ক্ষেত্রে যে সংকীর্ণতা দোষনীয় অপরের ক্ষেত্রে তাহা দোষনীয় হইবে না। প্রতিবেশীর ক্ষেত্রে যে সংকীর্ণতা দোষনীয় হইবে দূরবতীদের ক্ষেত্রে তাহা দৌষণীয় হইবে না। দাওয়াতে যে সংকীর্ণতা দোষনীয়, লেনদেনে উহা দৌষণীয় হইবে না। এমনি ভাবে বস্তু ভেদেও ইহার স্তর ভেদের সৃষ্টি হইবে। যেমন খাবারের ব্যাপারে যে সংকীর্ণতা দোষণীয় উহা কাপড় বা অন্যান্য জিনিসের ব্যাপারে দোষণীয় হইবে না। কাফনের কাপড়, কুরবানীরপশ্ু, সদকার রুটি ইত্যাদির ক্ষেত্রে যে সংকীর্ণতা দোষণীয় অন্য ক্ষেত্রে উহা দৌষনীয় হইবে না। অনুরূপভাবে যাহাদের সহিত সংকীর্ণতা করা হইবে, তাহাদের অবস্থা ভেদেও হুকুম ভিন্ন হইবে । যেমন, বন্ধু-বান্ধব, ভাই, স্ত্রী, পুত্র, আত্মীয় বা অনাত্মীয় ইত্যাদি। এমনি ভাবে যাহার তরফ হইতে এই সংকীর্ণতা প্রকাশ পাইবে তাহার অবস্থা ভেদেও হুকুম ভিন্ন হইবে । মোটকথা কৃপণ এ ব্যক্তি, যে প্রয়োজনীয় ক্ষেত্রে ব্যয় করে না। চাই সেই প্রয়োজন শরীয়তের দৃষ্টিতে হউক অথবা মানবতার দৃষ্টিতে হউক। ইহার পরিমান নির্ধারণ করা মুসকিল। কৃপণতার সংজ্ঞা এই ভাবেও দেওয়া যাইতে পারে যে, যে উদ্দেশ্য মাল সংরক্ষণের তুলনায় অধিক গুরুত্পূর্ণ এ উদ্দেশ্যে মাল খরচ না করাকে কৃপণতা বলা হয়। যেমন দ্বীনের হেফাজত মালের হেফাজতের তুলনায় গুরুতৃপূর্ণ । এমতাবস্থায় যে যাকাত আদায় করে না সে কৃপণ গন্য হইবে। এমনি ভাবে মানবতা বজায় রাখা মালের ধন-সম্পদের লোভ ও কৃপনতা ৬১ হেফাজতের তুলনায় অধিক গুরুতৃপূর্ণ। অতএব যাহার ব্যাপারে সংকীর্ণতা করা সমীচীন নহে তাহার ব্যাপারে মালের ভালবাসায় সংকীর্ণতা করা কৃপণতা গণ্য হইবে । এই ক্ষেত্রে আরেকটি স্তর রহিয়াছে । সেইটি হইল, এক ব্যক্তি ওয়াজিব আদায় করে, চাই সেই ওয়াজিব শরীয়তের দৃষ্টিতে হউক অথবা মানবতার দৃষ্টিতে হউক। কিন্তু তাহার প্রচুর সম্পদ রহিয়াছে । এ সম্পদ হইতে দানখয়রাত করে না বা অভাব গ্রস্তদিগকে সাহায্য করে না। এমতাবস্থায় দুইটি উদ্দেশ্য 'পরম্পর বিরোধী হইয়াছে। একটি হইল মাল সংরক্ষণের উদ্দেশ্য বিভিন্ন বিপদাপদে মদদ গ্রহণের নিমিত্ত আরেকটি হইল আখেরাতে মর্যাদা বুলন্দ হওয়ার জন্য ছাওয়াব লাভের উদ্দেশ্য । এই শেষোক্ত উদ্দেশ্যে মাল খরচ না করা জ্ঞানীদের কাছে কৃপণতা যদিও জনসাধারণের কাছে কৃপণভা নহে। কারণ সাধারণ লোকের দৃষ্টিতে বিপদাপদে মদদ গ্রহণ করা অত্যন্ত গুরুত্পূর্ণ বিষয়, যেহেতু তাহাদের লক্ষ্য দুনিয়াবী স্বার্থের প্রতি সীমাবদ্ধ। তবে কখনও এই কৃপণতা সাধারণ লোকের কাছেও ধরা পড়ে। যেমন তাহার দরিদ্র প্রতিবেশীকে দান করণ হইতে বিরত রহিল এবং বলিল, আমি ওয়াজিব যাকাত আদায় করিয়া দিয়াছি এখন আমার উপর ওয়াজিব নাই। ইহা দৌষনীয্প বটে কিন্তু মালের পরিমান অভাবের প্রকটতা, অভাবপ্রস্ত ব্যক্তির দ্বীনদারিত্, তাহার অধিকার ইত্যাদি ভেদে উহার স্তরও বিভিন্ন রকম হইবে । যে ব্যক্তি শরীয়ত ও মানবতার দায়িত্‌ পালন করিয়াছে সে কৃপণতা মুক্ত হইয়া গিয়াছে । তবে মর্যাদা লাভের উদ্দেশ্যে যতক্ষণ ইহার অতিরিক্ত মাল খরচ না করিবে ততক্ষণ দানশীল গণ্য হইবে না। যে ক্ষেত্রে শরীয়তের নির্দেশও নাই অথবা খরচ না করা হইলে সাধারণতর তিরঙ্কারেরও আশংকা নাই, সেই ক্ষেত্রে উদারতার সহিত দান করিলে দানশীল গণ্য হইবে । আর এই দানশীলতার অসংখ্য স্তর রহিয়াছে। একজনের তুলনায় আরেকজন বেশী দানশীল হইয়া থাকে । মোটকথা শরীয়ত ও মানবতার তাগিদ ছাড়া যে ইহসান ও উপকার করা হয় উহাকে দানশীলতা বলে । তবে শর্ত হইল সন্তুষ্ট চিন্তে হইতে হইবে এবং ইহার বিনিময়ে খেদমত প্রতিদান, শোকরিয়া প্রশংসা ইত্যাদির আশা না থাকিতে হইবে । কেননা যে শোকরিয়া কৃতজ্ঞতা বা প্রশংসার আশা করে সে দানশলি নহে, সে আপন মালদ্বারা কৃতজ্ঞতা এবং প্রশংসা ক্রেতা । কারণ সে প্রশংসা খরিদ করিয়াছে, যাহা স্বতন্ত্র উদ্দেশ্য হইতে পারে । আর দানশীলতা বলা হয় কোন বিনিময় ব্যতিরেকে মাল খরচ করাকে । ইহা হইল, প্রকৃত দানশীলতা ও বদান্যতা। এই বদান্যতা একমাত্র আল্লাহর পক্ষে সম্ভব । বান্দাকে যে বলা হয় তাহা হইল রূপকার্থে প্রকৃত অর্থে নহে। কারণ বান্দা কোন জিনিস যে কোন এক উদ্দেশ্যে দান করিয়া থাকে । তবে তাহার উদ্দেশ্য যদি ছাওয়াব অথবা বদান্যতার মর্ধাদা লাভ অথবা নফসকে কৃপণতার তুচ্ছতা হইতে পবিত্র করণ হয়, তবে তাহাকে দানশীল বলা হইবে । আর যদি ইহার কারণ হয় কুৎসার আশংকা, তিরস্কার অথবা দান গ্রহিতার পক্ষ হইতে কোন স্বার্থ লাভ হওয়া তবে ইহা দানশীলতা গণ্য হইবে না। কেননা সে এই সমস্ত কারণে দান করিতে বাধ্য প্রিলি

— পৃষ্ঠা ৩৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।