৫৮ ধন-সম্পদের লোভ ও কৃপনতা আসিল। সবাই এ মৃত প্রাণীর গোশত খাইতে শুরু করিল। কিন্তু এ কুকুরটি পার্থে বসিয়া রহিল। অন্যান্য কুকুরেরা খাইতে ছিল আর সে পাশে বসিয়া দেখিতেছিল। যখন গোশত শেষ হইয়া গেল এখন কেবল হাড়গুলি রহিল তখন. সমস্ত কুকুর শহরে চলিয়া গেল। এই বার এ কুকুরটি আসিয়া. অবশিষ্ট হাড় ও _তৎসঙ্গে যে সামান্য গোশত ছিল উহা খাইয়া, চলিয়া গেল। (এই ছিল একটি হরর উনার) ররর দরিদ্র অধ্যায়ে আত্মত্যাগ সম্পর্কিত হাদীছ আউলিয়া কেরামের ঘটনাবলী সহ | বর্ণনা করা হইয়াছে তাই এখানে এঁ গুলি বর্ণনা করার প্রয়োজন নাই। ্ দানশীলতা ও কৃপণতার সঙ্ঞজা ্ শরয়ী দলীল ছারা ইহা প্রমাণিত যে, কৃপণতা ধ্বংসাত্মক বিষয় । তবে প্রশ্ন হইল. যে, কৃপণতার সংজ্ঞা কি এবং মানুষ কিসের দরুন-কৃপণ আখ্যায়িত হয়ঃ প্রত্যেক ব্যক্তিই নিজেকে দানশীল মনে করে অথচ অন্যের কাছে সে কৃপণ বিবেচিত । কখনও কেহ একটি কাজ করে তখন কতক বলে ইহা কৃপণতা আর কতক বলে ইহা কৃপণতা নহে। আর প্রত্যেক মানুষের মধ্যে সম্পদমোহ রহিয়াছে। তাইতো সে মালের হেফাজতও করে এবং মাল সঞ্চয় করে । যদি শুধু সঞ্চয়ের কারণে কৃপণ হয় তবে কোন মানুষই কৃপণতা মুক্ত হইতে পারিবে না। আর যদি কোন সঞ্চয়ই কৃপণতা না হয় তবে ইহা ও সঠিক নহে। কেননা : কৃপণতা মানেই মাল সঞ্চয় করা ও নিজের কাছে জমা করিয়া রাখা। তাই কৃপণতা কোনটি যাহা ধ্বংসাআক এবং দানশীলতার পরিচয় কি যাছ্বারা দানশীল ব্যক্তি ছাওয়াবের অধিকারী হইবে তাহা সুস্পষ্ট রূপে বর্ণনা করা আবশ্যক। কতক বলেন, কৃপণতা হইল ওয়াজিব আদায়ে বিরত থাকা । অতএব কেহ 'যদি ওয়াজিব আদায় করিয়া. ফেলে তবে তাহাকে কৃপণ বলা হইবে না। এই সংজ্ঞা যথেষ্ট নহে । কেননা যে ব্যক্তির কসাইয়ের নিকট গোশত খরিদ করার পর এবং রুটি ওয়ালার নিকট হইতে রুটি খরিদ করার পর, কিছু কম দামে উক্ত গোশত বা রুটি ফেরৎ দেয় এমন ব্যক্তি সর্বসম্মতি ক্রমে কৃপণ গণ্য হইবে। এমনিভাবে কাযী যদি কাহারো পরিবারের খরচ নির্ধারণ করিয়া দেয় অতঃপর সে উক্ত নির্ধারিত পরিমানের চাইতে .এক লোকমা অথবা একটি খেজুর বেশী খাওয়ার কারণে গঞ্জনা করে তবে সেও সকলের কাছে কৃপণ বলে গন্য হইবে। অনুরূপভাবে কাহারো সম্মুখে যদি একটি রুটি থাকে আর এমতাবস্থায় এমন এক ব্যক্তি উপস্থিত হয় যে তাহার সহিত খাওয়ায় শরিক হইবে বলিয়া বুঝায় আর সে রুটিটি লুকাইয়া ফেলে তবে সেও নিঃসন্দেহে কৃপণ আর কতক বলেন, কৃপণ এ ব্যক্তি যাহার নিকট দান করাকে কষ্টকর মনে হয়। তবে এই সংজ্ঞাও ক্রুটি মুক্ত নহে। কেননা যদি যে কোন দান কষ্টকর মনে হওয়া উদ্দেশ্য হয়, তবে বহু কৃপণ এমন আছে যে, তাহাদের এক দুই পয়সা দান করিতে কষ্ট মনে হয় না। আর যদি বিশেষ কোন দান উদ্দেশ্য হয়, তবে অনেক ধন-সম্পদের লোভ ও কৃপনতা ৫৯ দানশীলও এমন রহিয়াছে যাহাদের কাছে কোন কোন দান কঠিন ও কষ্টকর মনে হয়। যেমন সম্পূর্ণ মাল দান করিয়া দেয় অথবা মালের বিরাট অংশ দান করিয়া | _ দেওয়া । ইহার কারণে কাহাকেও কৃপণ বলা হয় না। অনুরূপ ভাবে দানশীলতার সংজ্ঞার ব্যাপারেও মতপার্থক্য রহিয়াছে। কেহ. বলেন, উপকারের কথা বর্ণনাকারী ছাড়া কাহাকেও দান করা এবং নির্থিধায় কাহারো অভাব মোচন করার নাম দানশীলতা, কেহ বলেন দানশীলতা হইল চাওয়া ব্যতিরেকেই কাহাকেও কিছু দান করা এবং মনে করা যে, তাহাকে কম. 'দিয়াছি। কেহ বলেন, দান শীলতা হইল, ভিক্ষুককে দেখিয়া আনন্দিত হওয়া এবং সন্তুষ্ট চিত্তে দান করা, যখনই দান করা সম্ভব হয়। কেহ বলেন, দানশীলতা হইল এই খেয়াল করতঃ কাহাকেও কিছু দানকরা যে, আল্লাহর মাল আন্রাহর বান্দাকে দান করিতেছি আর দারিদ্রের আশংকা'না করা । কেহ কেহ দানশীলতাকে কয়েক স্তরে বিভক্ত করিয়াছেন। যে কিছু দান করে আর কিছু নিজের কাছে রাখিয়া দেয় সে হইল সাখা-এর অধিকারী, যে অধিক দান করিয়া দেয় আর নিজের জন্য অল্প রাখিয়া দেয় সে হইল জুদ এর অধিকারী আর যে নিজে কষ্ট ও অসুবিধা ভোগ করতঃ অন্যের অভাব মোচন করে সে হইল ঈছার বা আত্মত্যাগ এর অধিকারী । আর যে কিছুই দান করে না সে হইল কৃপন। | .... উপরোল্লেখিত দানশীলতা ও. কুপণতা সম্পর্কিত কোন সংজ্ঞাই পরিপূর্ণ ও ক্রটি মুক্ত নহে। এই ক্ষেত্রে আমি বলিব মাল বিশেষ হেকমত ও উদ্দেশ্যে সৃষ্টি: করা হইয়াছে। উহা হইল মখলুকের প্রয়োজন মিটানো | এখন যে উদ্দেশ্যে সৃষ্টি করা হইয়াছে উহার জন্য ব্যয় করা হইতে বিরত ও থাকা যাইতে পারে আবার যে ক্ষেত্রে ব্যয় করা সমীচীন নহে সেই ক্ষেত্রেও ব্যয় করা যাইতে পারে । এমনি ভাবে*ইনসাফের সহিত ব্যয় করা যাইতে পারে ইনসাফের সাহিত ব্যয় করার অর্থ হইল, যে ক্ষেত্রে সংরক্ষণ করা ওয়াজিব বা অপরিহার্য সেই ক্ষেত্রে সংরক্ষণ করা আর যে ক্ষেত্রে ব্যয় করা ওয়াজিব সেই ক্ষেত্রে ব্যয় করা । অতএব যে ক্ষেত্রে ব্যয় করা ওয়াজিব সেই ক্ষেত্রে ব্যয় করা হইতে বিরত থাকা হইল কৃপনতা। আর যে ক্ষেত্রে ব্যয় করণ হইতে বিরত থাকা ওয়াজিব সেই ক্ষেত্রে ব্যয় করা তাবসীর বা অপব্যয়। এই দুই স্তরের মাঝামাঝি স্তরকে শাখা, জুদ অর্থাৎ দানশীলতা বলা চাই? আল্লাহ তায়ালা ইরশাদ করেনঃ 22৮১৮22৯1৯5 পর্ণ ২২5 ৯০৪5 7/2/ ৪ ০8৯2. ৯ ৫৭৫27 ৯১৪৪ _ ৫6 00642154428 ০4৮27 25) সু ৮516 “আর এ সমস্ত লোক যাহারা খরচ করার সময় অপব্যয়ও করেনা সংকীর্ণতাও করে.না আর এতদুভয়ের মাঝে রহিয়াছে জীবিকা নির্বাহের এক উক্ত আয়াত দ্বারা বুঝা যায় দানশীলতা, অপচয় ও কৃপণতার মধ্যবর্তী পন্থা । তাহা হইল ব্যয় ও সঞ্চয় উভয়টি প্রয়োজন অনুসারে হওয়া ৷ আর দানশীল হওয়ার জন্য সন্তুষ্ট চিত্তে ব্যয় করা অপরিহার্য । কেহ যদি প্রয়োজনের ক্ষেত্রে মাল খরচ
— পৃষ্ঠা ৩২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।