৪২ ধন-সম্পদের লোভ ও কৃপনতা মক্কায় কিছু জায়গা খরিদ করিয়া লইতেন তবে আপনার এবং সন্তানদের প্রয়োজনে আসিত। ইহার পর তিনি বাহির হইয়া গেলেন এবং কিছুক্ষণ পর ফিরিয়া আসিলেন। তখন তাহার হাতে কোন পয়সা দেখিতে পাইলাম না । আসিয়া বলিলেন, মক্কায় ঘুরাফেরা করিয়া দেখিয়াছি। মক্কায় অর্ধিকাংশ জায়গা ওয়াকফ | আর ওয়াকফ ক্রয় করা জায়েয নহে । তবে মিনাতে একটি পান্থশালা তৈরি করিয়া আসিয়াছি। হাজী ভাইয়েরা উহাতে অবস্থান করিবেন। অতঃপর তিনি একটি কবিতা আবৃত্তি করিলেন যাহার অনুবাদ নিন্নে প্রদত্ হইল - মুহাম্মদ ইবনে আব্বাস মুহাল্লাবী বর্ণনা করেন, আমার পিতা একদা খলীফা মামুনের কাছে গেলেন । মামূন তাহাকে একলক্ষ দেরহাম হাদিয়া দিলেন। তিনি খলীফার দরবার হইতে বাহির হইয়াই সমস্ত দেরহাম দান করিয়া দেন। এই সংবাদ মামুনের কাছে পৌছিল। পুনরায় যখন তিনি মামুনের কাছে গেলেন তখন মামূন তাহাকে গঞ্জনা করিলেন। তিনি খলীফাকে লক্ষ্য করিয়া বলিলেন, আমীরুল মুমেনীন হাতে যে মাল আছে উহা দান না করা রাব্বুল আলামীনের সম্পর্কে অসমীচীন ধারণা পোষণের শামিল । ইহা শুনিয়া খালীফা মামূন তাহাকে আরো একলক্ষ দেরহাম দিয়া দেন। এক ব্যক্তি সাঈদ ইবনে সাদ-এর নিকট আসিয়া কিছু চাহিল তিনি তাহাকে একলক্ষ দেরহাম দিয়া দেয়ার নির্দেশ দিলেন। দেরহাম পাইয়া সে কীদিতে শুরু করিল । তিনি জিজ্ঞাসা করিলেন, তুমি কীদিতেছ কেন? উত্তরে বলিল, আমি এই জন্য কীদিতেছি যে, মাটি আপনার মত দানবীরকেও গ্রাস করিবে । সাঈদ ইবনে আস এই কথা শুনিয়া তাহাকে আরো এক লক্ষ দেরহাম দানের নির্দেশ দিলেন। ইব্বাহীম ইবনে শাকলা (রেহঃ) -এর দানশীলতা একবার কবি আবু তাম্মাম ইব্রাহীম ইবনে শাকলার প্রশংসায় একটি কবিতা লিখিল। ইব্রাহীম তখন অসুস্থ ছিলেন। আবু তাম্মামের প্রশংসা গ্রহণ করিলেন এবং দ্বার রক্ষীকে বলিলেন তাহাকে উপটোৌকন দিয়া দাও। আর এই কথা বলিয়া দাও যে, আমি সুস্থ হইলে ইহার পূর্ণ প্রতিদান দিব । আবু তাম্মাম দুই মাস কাল অপেক্ষা করিল। অবশেষে বিরক্ত হইয়া আরেক কবিতা লিখিয়া পাঠাইল যাহার অনুবাদ নিষ্সে প্রদত্ব হইল - “আমার প্রশংসাপত্র গ্রহণ করা এবং উহার প্রতিদান সাথে সাথে না দেওয়া হারাম যেমনিভাবে সোনা রূপা বাকি বেচা কেনা হারাম ।” এই কবিতা ইববাহীমের কাছে পৌছিলে দ্বাররক্ষীকে জিজ্ঞাসা করিলেন, সে কত দিন যাবৎ অপেক্ষা করিতেছে? উত্তরে বলিল দুই মাস যাবৎ । ইব্রাহীম বলিলেন, তাহাকে ত্রিশ হাজার দেরহাম দিয়া দাও আর আমার কাছে দোয়াত কলম আন । অতঃপর তিনি পদ্যে আবু তাম্মামের প্রতি লিখিয়া পাঠাইলেন- ধন-সম্পদের লোভ ও কৃপনতা ৪৩ “তুমি তাড়াহুড়া করিয়া ফেলিয়াছ। দেরি করিলে কম পাইতে না ধরং বেশীই পাইতে । অতএব তুমি এই কম পরিমানই গ্রহণ করতঃ মনে করিয়া লও তুমিও কোন প্রশংসা কর নাই আর আমিও তোমাকে কিছু দান করি নাই ।” হযরত উছমান (রাদিঃ) হযরত তালহা (রাদিঃ) -এর দানশীলতা হযরত উছমান (রাদিঃ) হযরত তালহা (রাদিঃ) -এর কাছে পঞ্চাশ হাজার দেরহাম পাইতেন। একদিন হযরত উছমান (রাদিঃ) মসজিদের দিকে চলিলেন। হযরত তালহা (োদিঃ) তাহাকে দেখিয়া বলিলেন, আপনার টাকা যোগাড় হইয়াছে নিয়া নিন। উছমান্ন (রাদিঃ) বলিলেন, আবু মুহাম্মদ । এই টাকা আপনার দানশীলতার কাজের সহায়তা স্বরূপ আপনাকে দিয়া দিলাম । সাদ বিনতে আউফ বর্ণনা করেন, আমি একদা তালহা (রাদিঃ) -এর কাছে গেলাম তাহাকে অত্যন্ত চিন্তিত অবস্থায় দেখিতে পাইলাম । কারন জিজ্ঞাসা করিলে তিনি বলিলেন, আমার কাছে কিছু মাল আসিয়া গিয়াছে উহার জন্য চিন্তিত। আমি বলিলাম, চিন্তার কি কারণ? আপনি গোত্রের লোকজনকে ডাকিয়া তাহাদের মধ্যে বন্টন করিয়া দিন। তৎক্ষনাৎ খাদেমকে বলিলেন, যাও লোকজনকে ডাক । খাদেম লোকজনকে ডাকিয়া আনিল। তিনি সমস্ত মাল তাহাদিগকে বন্টন করিয়া দিয়া দেন। আমি খাদেমকে জিজ্ঞাসা করিলাম কি পরিমাণ মাল ছিল? সে বলিল, চার লক্ষ দেরহাম ছিল। জনৈক বেদুঈনকে তালহা (রাদিঃ) -এর বিরাট ভুখন্ডের মূল্য দান একবার জনৈক বেদুঈন হযরত তালহা রোদিঃ)-এর কাছে আসিল এবং আত্মীয়তার পরিচয় দিয়া কিছু সাহায্য চাহিল তালহা (রাদিঃ) বলিলেন, ইতিপূর্বে আত্মীয়তার পরিচয় দিয়া আর কেহ সাহায্য প্রার্থনা করে নাই। যাহাই হউক আমার কিছু জমি আছে উছমান (রাদিঃ) উহা তিন লক্ষ দেরহাম দ্বারা খরিদ করিতে চান । তুমি ইচ্ছা করিলে এ জমি নিয়া নিতে পার অথবা আমি উছমান (রাদি)-এর কাছে বিক্রয় করিয়া উহার মুল্য তোমাকে দিয়া দিতে পারি। সে বলিল, আমাকে মুল্যই দিয়া দিন। হযরত তালহা (রাদিঃ) জমি বিক্রয় করিয়া উহার মুল্য তাহাকে দিয়া দেন। একবার হযরত আলী (রাদিঃ) খুব কাদিতেছিলেন। কারণ জিজ্ঞাসা করা হইলে বলিলেন, আজ সাত দিন যাবৎ আমার কাছে কোন মেহমান আসিতেছে না, না জানি আল্লাহ তায়ালার কাছে আমি তুচ্ছ হইয়া গিয়াছি। ; জনৈক ব্যক্তির দানের পর ক্রন্দন একব্যক্তি তাহার বন্ধুর বাড়ীতে আসিয়া দরজায় করাঘাত করিল । তাহার বন্ধু জিজ্ঞাসা করিল কি প্রয়োজনে আসিয়াছেন? সে বলিল, আমি চারশত দেরহাম খনগ্রস্ত হইয়া গিয়াছি। এ ব্যক্তি তাহাকে চার হাজার দেরহাম দিয়া দিল। ইহার পর ঘরে আসিয়া কীদিতে শুরু করিল । তাহার স্ত্রী বলিল, টাকা
— পৃষ্ঠা ২৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।