Mukashafatul Qulub 02 — dhon+sompoder+loov+o+Kriponot
/ ৪৭
📝 লেখা 📖 পিডিএফ

৪ ধন-সম্পদের লোভ ও কৃপনতা লইয়া চলিয়া গেল এবং প্রয়োজনীয় কাজ সমাধা করিল। এই দিকে চাদা সংগ্রহকারী ব্যক্তি যে কবরবাসীকে সম্বোধন করিয়া কথা বলিয়াছিল তাহাকে স্বপ্রে দেখিল। কবরবাসী তাহাকে বলিতেছে, আমি তোমার সমস্ত কথা শুনিয়াছি তবে উত্তর দেওয়ার অনুমতি ছিল না তাই উত্তর দিতে পারি নাই। তবে তুমি আমার বাড়ীতে যাইয়া আমার সন্তানদিগকে বল তাহারা যেন চুলার জায়গাটি খনন করে । উহার নীচে একটি মশক রক্ষিত আছে। উহাতে পাচশত দীনার রহিয়াছে । এ গুলি বাহির করিয়া এ নবজাত শিশুর পিতার কাছে লইয়া যাও। ভোরে এ ব্যক্তি কবরবাসীর বাড়ীতে গেল এবং তাহার সন্তানদের কাছে সমস্ত ঘটনা খুলিয়া বলিল, তাহারা বলিল, ঠিক আছে আপনি বসুন । তাহারা এ জায়গা খনন করিয়া দীনার গুলি বাহির করিল এবং তাহার সম্মুখে আনিয়া রাখিল, সে বলিল এই দীনারের মালিক আপনারা, আমার স্বপ্রেরকি ধর্তব্য আছে? তাহারা বলিল, তিনি যদি মৃত্যুর পর দানশীলতার কাজ করিতে পারেন তবে আমরা জীবিত থাকিয়া কি তাহা করিতে পারিব না? তাহাদের পিড়াপিড়িতে এ ব্যক্তি দীনার গুলি নবজাত শিশুর পিতার কাছে লইয়া গেল এবং বৃত্তান্ত বর্ণনা করিল। সে তনাধ্য হইতে একটি দীনার লইয়া দুই ভাগ করিল । এক ভাগ দ্বারা তাহার করজ পরিশোধ করিল আরেক ভাগ নিজের কাছে রাখিয়া দিল এবং বলিল ইহাই আমার জন্য যাথেষ্ট অবশিষ্ট দীনার আপনি ফকির মিসকিন দিগকে সদকা করিয়া দিন। ঘটনা বর্ণনাকারী আবু সাঈদ বলেন, আমি জানিনা তাহাদের মধ্যে কে সব চাইতে দানবীর । | ইমাম শাফেয়ী (রহঃ) -এর যুগের জনৈক দানশীলের ঘটনা বর্ণিত আছে, ইমাম শাফেয়ী রেহঃ) মিশরে, মৃত্যুরোগে আক্রান্ত অবস্থায় আত্মীয়-স্বজনকে বলিলেন, আমার মৃত্যু হইলে অমুক ব্যক্তিকে আমাকে গোসল দিতে বলিবে। তাহার ইস্তিকালের সংবাদ পাইয়া এ ব্যক্তি উপস্থিত হইল এবং বলিল, তাহার ডাইরীটি আমাকে দিন। সে ডাইরী খুলিয়া দেখিল ইমাম শাফেয়ী (রহঃ) -এর কাছে বিভিন্ন লোকের সন্তর হাজার দেরহাম খণ রহিয়াছে। এ ব্যক্তি সমস্ত খণ নিজ দায়িত্বে নিয়া গেল এবং পরিশোধ করিয়া দিল আর বলিল, আমার গোসল দেওয়ার অর্থ ইহাই(১) আবু সাঈদ হারকুশী নীশাপুরী বলেন, আমি যখন মিশরে গেলাম তখন এ ব্যক্তিকে তালাশ করিলাম । মানুষের কাছে জিজ্ঞাসা করিলে তাহারা পরিচয় বলিয়া দিল। আমি তাহার বাড়ীতে গেলাম, তাহার সন্তান সন্ত্ুতির মধ্যে তাহার বরকতে শুভলক্ষণ পরিলক্ষিত ও প্রস্কুটিত হইতে ছিল, ইহার প্রমাণও কোরআনে কারীম হইতে বুঝে আসিয়া গেল- (৮10০0 94 “আর তাহাদের পিতা ছিল নেককার ।” টীকা -€১) অর্থাৎ খণ মুক্ত করা । ধন-সম্পদের লোভ ও কৃপনতা ৪১ ইমাম শাফেয়ী (রহঃ) -এর দানশীলতা ইমাম শাফেয়ী (রহঃ) বলেন, আমি হাম্মাদ ইবনে আবু সুলাইমানকে এইজন্য ভালবাসি যে, একদিন তিনি গাধায় আরোহন করিয়া কোথাও যাইতে ছিলেন । গাধাকে দ্রুত গতিতে চালানোর কারণে তাহার কুর্তার একটি বোতাম খুলিয়া যায়। পথিমধ্যে জনৈক দরজীকে দেখিয়া তিনি গাধা হইতে নামিতে চাহিলেন। দরজী আগাইয়া আসিয়া বলিল, আপনার নামিতে হইবে না আমিই ঠিক করিয়া দিতেছি। হাম্মাদ দরজীর কাজে খুশী হইয়া তাহাকে একটি থলি বাহির করিয়া দিলেন যাহার মধ্যে দশটি দীনার ছিল। অতঃপর দরজীর কাছে ওযর জানাইলেন যে, ইহা কম হইয়া গিয়াছে আমার কাছে আর নাই বিধায় দিতে পারিলাম না। ইমাম শাফেয়ী (রহঃ) তখন নিজের জন্য নিম্নোস্ত কবিতা আবৃত্তি করেন__ (১) ০০১৯]। )৯। ০৮ ১৮1৪৯) ৪০ ৮ 42 ১৯৩৩ ০৪ ০৮৮5 ০৮৮ ৪ ০১০৮০৭। 21755575551 75521 ৬৭০৪ ০। আফসোস্‌। আমার যদি মাল থাকিত তবে মানবতাশীল ও স্ন্তান্ত গরীবদের জন্য খরচ করিতাম। কেহ যদি আমার কাছে আসিয়া কিছু চায় আর আমাকে ওযর ও আপারগতা প্রকাশ করিতে হয় যে আমার কাছে কিছু নাই তবে ইহা আমার জন্য বিরাট . একটি মুসীবত। | | রবী ইবনে সুলাইমান বর্ণনা করেন, একবার এক ব্যক্তি আসিয়া ইমাম শাফেয়ী (রহঃ) -এর সাওয়ারীর রিকাব ধরিল। ইমাম শাফেরী (রহঃ) বলিলেন, হে রবী । তাহাকে চারটি দীনার দিয়া দাও আর তাহাকে বলিয়া দাও এখন আর কিছু নাই। হুমাইদী বর্ণনা করেন, একবার ইমাম শাফেয়ী (রহঃ) সানআ হইতে . মক্কায় আগমন করিলেন এবং সঙ্গে দশহাজার দীনার লইয়া আসিলেন। অতঃপর মক্কার বাহিরে একটি তাবু খাটাইলেন এবং দীনারগুলি একটি কাপড়ে ছড়াইয়া দিলেন। ইহার পর যে কেহ তাহার কাছে আসে তাহাকে একমুষ্ঠি করিয়া দীনার দিতে থাকেন। এইভাবে যোহরের নামায পর্যন্ত সমস্ত দীনার দান করিয়া শেষ, করিয়া দেন। আবু ছাউর বর্ণনা করেন, একবার ইমাম শাফেয়ী (রহঃ) মক্কায় গমনের ইচ্ছা করিলেন। তীহার সহিত কিছু মাল ছিল। তিনি তাঁহার দানশীলতার কারণে পয়সা হাতে রাখিতেন না। আমি বলিলাম, আপনি যদি এই টাকা দ্বারা টীকা- (১) ইমাম শাফেয়ী (রহঃ) কাব্য রচনায় যথেষ্ট দক্ষতা ছিল কিন্তু তিনি ইহার প্রতি আকৃষ্ট হন নাই। তিনি বলেন, কাব্য রচনা যদি আলেমদের জন্য দৌষণীয় না হইত তবে আমি কৰি লবীদের চাইতেও বড় কবি হইতাম । “আমার মনে বহু কাজ করিতে চায় কিন্তু অর্থে সংকুলান হয় না। আমার মন কখনও কার্পন্যের আনুগত্য করেনা কিন্তু আমার অর্থ ও সামর্থ এতটুকু লাভ হয় না যে দান করিব।” |

— পৃষ্ঠা ২৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।