Mukashafatul Qulub 02 — dhon+sompoder+loov+o+Kriponot
/ ৪৭
📝 লেখা 📖 পিডিএফ

৩৮ ধন-সম্পদের লোভ ও কৃপনতা ীরহহহনাজীট (রহঃ) প্রতিদিন তিনশত ঘাট জন মিসকিনকে না খাওয়ানো পর্যন্ত কথা বলিতেন না। আমাশ (রহঃ) বর্ণনা করেন, একদা আমার একটি বকরী রোগাক্রান্ত হইয়া পড়িয়াছিল। খাইছামা ইবনে আব্দুর রহমান প্রতিদিন আসিয়া ইহার খোজ খবর লইতেন এবং জিজ্ঞাসা করিতেন বকরীটি ঠিকমত খায় কিনা, বাচ্চারা দুধ ছাড়া কিভাবে থাকিতেছে? তিনি যখন চলিয়া যাইতেন তখন আমাকে বলিতেন, আপনার বিছানার নীচে যাহা পান নিয়া নিবেন। এইভাবে বকরী রোগমুক্ত হওয়া পর্যন্ত আমার কাছে তাহার পক্ষ হইতে তিনশত দীনারেরও অধিক লাভ হইয়াছিল । আমার মনে আকাঙ্খা জাগিয়াছিল, হায় বকরীটি যদি সুস্থ না হইত। আব্দুল মালিক ইবনে মারোয়ান আসমা বিনতে খারেজাকে বলিলেন, আপনার কতিপয় চরিত্র ও গুনের সংবাদ আমার কাছে পৌছিয়াছে। আপনি সেইগুলি আমাকে বলুন। আসমা বলিলেন, এইগুলি আমার নিকট হইতে না শুনিয়া অন্যের নিকট হইতে শুনিলে ভাল হইত । আব্দুল মালিক কসম দিয়া বলিলেন, আপনাকেই বলিতে হইবে । আসমা বলিলেন, আমীরুল মুমিনীন । আমি আমার সাথীদের সম্মুখে পা এলাইয়া বসিনা। আমি যখন কাহারো কোন উপকার করি তখন আমার মাধ্যমে তাহার যতটুকু উপকার সাধিত হইয়াছে উহার চাইতে বড় মনে করি আমার প্রতি তাহার উপকারকে । আর কাহাকেও কিছু দান করিলে উহাকে বেশী মনে করিনা । সাঈদ ইবনে খালেদ ও সুলাইমান ইবনে আবদুল মালিক (রহঃ) এর দানশীলতা সাইদ ইবনে খালেদ একদা সুলাইমান ইবনে আব্দুল মালিকের কাছে গেলেন। সাঈদ ইবনে খালেদ অত্যন্ত দানবীর ব্যক্তি ছিলেন । তীহার অভ্যাস ছিল, যদি কেহ তাহার নিকট কিছু চাহিত আর দেওয়ার মত কিছু না থাকিত তবে তাহাকে একটি দস্তাবিজ লিখিয়া দিতেন যে, এত টাকা আমার জিম্মায় রহিল যখন আমার হাতে টাকা আসে তখন দিয়া দিব। সুলাইমান ইবনে আব্দুল মালিক তাহার এই অবস্থা দেখিয়া নিম্নোক্ত রচনাটি পাঠ করিলেন, ০/৯৯। ৮৪] 5 ০৪৮ (৮ ৮ ৩১০০ জলি] ৮ দি ও “আমি প্রতুষে এক ঘোষককে ঘোষণা দিতে শুনিয়াছি, কে দানবীর ও দাতাকে সাহায্য করিবেঃ” অতঃপর জিজ্ঞাসা করিলেন, আপনার কি প্রয়োজন আছে বলুন। সাঈদ বলিলেন, আমার কিছু খণ আছে। জিজ্ঞাসা করিলেন, কি পরিমানঃ উত্তরে বলিলেন ত্রিশ হাজার দীনার । সুলাইমান ইবনে আব্দুল মালিক বলিলেন, ধন-সম্পদের লোভ ও কৃপনতা ৩৯ |. আপনাকে ত্রিশ হাজার দীনার খণ পরিশোধ করার জন্য দেওয়া হইল আরো ॥ ত্রিশহাজার অতিরিক্তও দেওয়া হইল। কাইস ইবনে সাদ (রহঃ) -এর দানশীলতা বর্ণিত আছে, একদা হযরত কাইস ইবনে সা'দ অসুস্থ হইলেন । তাহার বন্ধু বান্ধব তাহাকে দেখার জন্য আসিতে দেরি করিলেন: তাহাকে বলা হইল যে, তাহারা যেহেতু আপনার কাছে ঝণী তাই লজ্জায় আসিতেছেনা । তিনি বলিলেন, আল্লাহ তায়ালা এ মালকে অপমানিত করুন । যাহার কারণে আমার ভাইয়েরা আমাকে দেখার জন্য আসিতে পারিতেছেনা । অতঃপর তিনি এক ব্যক্তির মাধ্যমে ঘোষণা দিয়া দিলেন যে, যাহার কাছে কাইস ইবনে সা'দ -এর খন আছে, সে আজ হইতে খণ মুক্ত। বর্ণিত আছে, এঁ দিনই বিকালে দর্শনার্থীদের এত ভিড় হইয়া ছিল যে তাহার ঘরের সিঁড়ি ভা্গিয়া গিয়াছিল। আশআছ ইবনে কাইস (রহঃ) -এর টার আবু ইসহাক বলেন, আমি একবার একজন পাওনাদারের তালাসে কুফায় আসআছ ইবনে কাইছের মসজিদে নামায আদায় করিলাম । নামায শেষ করার পর এক ব্যক্তি আসিয়া আমার সম্মুখে একজে'ড়া কাপড় ও একজোড়া জুতা রাখিয়া দিল। আমি বলিলাম, আমি তো এই মসজিদের স্থায়ী মুসন্্রী নহি। উপস্থিত লোকজন বলিল, আশআছ ইবনে কাইছ গতরাত্রে আসিয়া ছিলেন । তিনি বলিয়াছেন, নর দন কাপড় ও এক জোড়া জুতা দান করিবে । নিকট শুনিয়াছি, শাফিঈ যিনি মক্কায় খানায়ে কাবার খাদেম ছিলেন বর্ণনা করেন, মিশরে এক ব্যক্তি ছিল, সে ফকিরদের জন্য মানুষের নিকট হইতে চাদা সংগ্রহ করিয়া দিত। একবার এক কাফিরের একটি সন্তান জন্গ্রহণ করিল । সে আসিয়া এ ব্যক্তিকে বলিল, আমার একটি সন্তান জন্ম গ্রহণ করিয়াছে। তাহার ভরণ: পোষনের জন্য আমার কাছে কিছুই নাই। সে তাহাকে লইয়া বহু লোকের কাছে গেল কিন্তু ঘটনাক্রমে কাহারো কাছে কিছু পাইলনা। অবশেষে এক ব্যক্তির কবরের কাছে আসিয়া বলিল, ভাই । তোমার প্রতি আল্লাহ রহমত বর্ষণ করুন । আপনি জীবদ্দশায় মানুষকে খুব 'দান খয়রাত করিয়াছেন। আজ আমি বহু লোকের কাছে ঘুরিয়াছি। তাহাদের কাছে একটি নবজাত শিশুর জন্য কিছু পয়সা চাহিযাছি কিন্তু কেহই কোন উত্তর দেয় নাই। ইহার পর সে নিজেই একটি দীনার বাহির করিল এবং দুই ভাগ করিয়া এক ভাগ নিজের কাছে রাখিয়া দিল আরেক ভাগ নবজাত শিশুর পিতাকে দিয়া বলিল, ইহা তোমাকে করয স্বরূপ দিলাম, তোমার হাতে যখন পয়সা হয় পরিশোধ করিয়া দিবে । এঁ ব্যক্তি দীনারের টুকরা

— পৃষ্ঠা ২২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।