৩৬ ধন-সম্পদের লোভ ও কৃপনতা (রাদিঃ) জিজ্ঞাসা করিলেন, আমার ভাই হাসান কি দান করিয়াছে? বৃদ্ধা বলিল ছি এক হাজার দীনার ও এক হাজার বকরী। অতঃপর তিনিও এক হাজার দীনার মু এবং এক হাজার বকরী দিয়া আব্দুল্লাহ ইবনে জাফরের নিকট পাঠাইলেন। আব্দুল্লাহ ইবনে জাফর হযরত হাসান ও হুসাইন রোদিঃ) -এর দানের কথা ছু জানার পর আরো দুই হাজার দীনার ও দুই হাজার বকরী দিয়া দিলেন এবং হট বলিলেন, আপনি যদি আগে আমার কাছে আসিতেন তবে এত পরিমান দান ছু করিতাম যে, তাহাদের দান করা মুশকিল হইয়া যাইত। অতঃপর মহিলা চার প্ হাজার দীনার ও চার হাজার বকরীসহ স্বামীর কাছে ফিরিয়া গেল। আব্দুল্লাহ ইবনে আমেরের দানশীলতা একবার আব্দুল্লাহ ইবনে আমের ইবনে কারীয় মসজিদ হইতে বাহির হইয়া একাকী বাড়ীর দিকে যাইতে ছিলেন । বনি ছকীফের একটি ছেলে আসিয়া তাহার সঙ্গী হইল । তিনি ছেলেকে জিজ্ঞাসা করিলেন, আমার কাছে তোমার কোন প্রয়োজন আছে কি? ছেলেটি বলিল, জ্বি না, আপনি একা যাইতেছেন আপনার যাহাতে কোন অসুবিধা না হয় তাই আপনার সহিত চলিলাম। আব্দুল্লাহ ইবনে আমের তাহার হাত ধরিয়া ঘরে লইয়া গেলেন এবং তাহাকে এক হাজার দীনার দিয়া বলিলেন তুমি এই গুলি খরচ কর, তোমার অভিভাবক তোমাকে উত্তম আদব শিখাইয়াছে। এক মাইয়্যেতের দানশীলতা বর্ণিত আছে, একদা একটি আরব কাফেলা কোন এক দানবীর ব্যক্তির কবর যিয়ারত করিতে গেল । তাহারা সেই কবরের পার্শেই রাত্রি যাপন করিল । রাত্রে তাহাদের মধ্য হইতে এক ব্যক্তি স্বপ্নে এ কবরবাসীকে দেখিতে পাইল । সে তাহাকে বলিতেছে, তুমি তোমার এই উটটি আমার উৎকৃষ্ট ঘোড়াটির বিনিময়ে আমার কাছে বিক্রয় করিয়া দাও । আমি ইহা দ্বারা তোমাদের মেহমানদারী করিব ঘোড়াটি আসলেও প্রসিদ্ধ ছিল। আর এই ব্যক্তির উটটিও ছিল মোটা তাজা । যাহাই হউক সে সম্মত হইল, স্বপ্নেই বেচাকেনা সম্পন্ন হইয়া গেল। এবং তখনই উটটি জবেহ করিয়া দিল। ঘুম হইতে জাগিয়া দেখিল উটের সীনা হইতে রক্ত ঝরিতেছে। সে তাড়াতাড়ি উটটি জবেহ করিয়া সাথীদের মধ্যে বন্টন করিয়া দিল। সবাই ইহা দ্বারা নিজ নিজ প্রয়োজন সারিয়া নিল। অতঃপর তাহারা এ জায়গা হইতে প্রস্থান করিল। দ্বিতীয় দিন পথিমধ্যে আরেক কাফেলার সহিত সাক্ষাৎ হইল । তন্মধ্যে এক ব্যক্তি জিজ্ঞাসা করিল, আপনাদের মধ্যে অমুক ব্যক্তি আছে কি? অর্থাৎ এ ব্যক্তির নাম লইয়া বলিল যে স্বপ্ন দেখিয়াছিল। সে বলিল, আমিই সেই ব্যক্তি। এ ব্যক্তি জিজ্ঞাসা করিল আপনি অমুক ব্যক্তির নিকট কিছু বিক্রয় করিয়াছেন কি? সে বলিল, হ্যা, স্বপ্নরযোগে আমার উটটি তাহার কাছে তাহার ঘোড়ার বিনিময়ে বিক্রয় করিয়াছি। এ ব্যক্তি বলিল, নিন এইটি তাহার ঘোড়া, আপনি স্বপ্রে যাহাকে দেখিয়াছেন তিনি আমার পিতা । তিনি আমাকে ধন-সম্পদের লোভ ও কৃপনতা ৩৭ বলিয়াছেন, তুমি যদি আমার ছেলে হইয়া থাক তবে আমার এই ঘোড়াটি অমুক ব্যক্তিকে দিয়া দাও। জনৈক কুরাইশী ব্যক্তির দানশীলতা জনৈক কুরাইশী ব্যক্তি কোন এক সফর হইতে ফিরিতেছিল। পথিমধ্যে দেখিল এক আরব বেদুঈন ক্ষুধার্ত অবস্থায় রাস্তায় পড়িয়া আছে। তাহাকে দেখিয়া বলিল, আমাকে কিছু সাহায্য করিবেন কিঃ এ ব্যক্তি আপন গোলামকে বলিল, তোমার নিকট যাহা আছে তাহা এই ব্যক্তিকে দিয়া দাও। গোলাম এ বেদুঈনের কোলে চার হাজার দেরহাম ঢালিয়া দিল । সে দুর্বলতার কারণে দেরহাম গুলি নিয়া উদিতে পারিতেছিলনা | সে কীদিতেছিল। কুরাইশী ব্যক্তি জিজ্ঞাসা করিল, তুমি কাদিতেছ কেন? সন্তভবতঃ আমি যাহা দান করিয়াছি তাহা তোমার জন্য কম হইয়াছে ।.সে বলিল না, কম হয় নাই, আমি কীদিতেছি এই জন্য যে, মাটি আপনার এই বদান্যতাকেও গ্রাস করিয়া ফেলিবে। আব্দুল্লাহ ইবনে আমেরের দানশীলতার অপর একটি ঘটনা দেরহাম দ্বারা একটি বাড়ী খরিদ করিয়াছিলেন । রাত্রে খালেদের পরিবারের কান্না শুনিতে পাইয়া আপন পরিবারস্থ লোকজনকে জিজ্ঞাসা করিলেন তাহারা কাদিতেছে কেন? উত্তরে তাহারা বলিল, বাড়ীর জন্য । আব্দুল্লাহ ইবনে আমের তৎক্ষনাৎ গোলামকে ডাকিয়া বলিলেন, যাও খালেদ পরিবারকে যাইয়া বল, এই বাড়ী ও বাড়ীর মূল্য সবই তাহাদের । ইমাম মালেক (রহঃ) -এর দানশীলতা র বর্ণিত আছে একদা খলীফা হারুনুর রশীদ ইমাম মালেক (রহঃ) -এর নিকট পাচশত দীনার হাদিয়া পাঠাইলেন। এই সংবাদ লইয়া ইবনে সা“দ (রহঃ) -এর কাছে পৌছিলে তিনি ইমাম মালেক (রহঃ) -এর নিকট একহাজার দীনার পাঠাইলেন। হারুনুর রশীদ এই সংবাদ শুনিতে পাইয়া অত্যন্ত রাগাবিত হইলেন যে, আমি পাঠাইয়াছি পাঁচশত দীনার আর আপনি আমার প্রজা হইয়া এক হাজার দীনার পাঠাইয়াছেন? লাইছ ইবনে সা'দ বলিলেন, আমীরুল মুমিনীন। আমার দৈনিক আয় হাদি জামার এনদিরা মাহির নগর ভহ ন্যায় ব্যক্তিকে দিতে লজ্জা বোধ হইল। কথিত আছে, তাহার উপর কখনও যাকাত ওয়াজিব হইতনা । অথচ তাহার দৈনিক আয় ছিল এক হাজার । আরো কথিত আছে, জনৈকা মহিলা তাহার নিকট মধু চাহিয়া ছিল। তিনি এ মহিলাকে এক মটকা মধু দিয়াছেন.। তাহাকে বলা হইল, এই মহিলাকে আরো কম দিলেও প্রয়োজন সারিয়া যাইত । তিনি বলিলেন, মহিলা তাহার শানমত চাহিয়াছে আমি আমার. নেয়ামত অনুপাতে দান করিব ।
— পৃষ্ঠা ২১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।