৩৪ ধন-সম্পদের লোভ ও কৃপনতা আব্দুল্লাহ বিন সা*দ রেহঃ) এর দানশীলতা । একবার মিশরে দুর্ভিক্ষ দেখা দিয়াছিল। তখন সেখানাকার শাসক ছিলেন আব্দুল্লাহ বিন সাদ । তিনি বলিলেন, আল্লাহর কসম আমি শয়তানকে স্পষ্টরূপে জানাইয়া দিব যে, আমি তাহার দুশমন | এই বলিয়া তিনি স্বচ্ছলতা ফিরিয়া না আসা পর্যন্ত অভাব গ্রস্থদিগকে সাহায্য করিতে রহিলেন। যখন তিনি অবসর প্রাপ্ত হন তখন তাহার কাছে ব্যবসায়ীদের দশ হাজার দেরহাম পাওনা ছিল । তিনি আপন স্ত্রীদের পঞ্চাশ কোটি টাকার গহনা বন্ধক রাখিলেন। পরে যখন খণ পরিশোধ করতঃ গহনাপাতি মুক্ত করার মত সুযোগ হইল না তখন পাওনাদারগণের নিকট লিখিয়া পাঠাইলেন যে, গহনাপাতি বিক্রয় করিয়া নিজ নিজ পাওনা নিয়া নাও আর অবশিস্ট টাকা যাহারা আমার কোন দান পায় নাই তাহাদিগকে দিয়া দাও। আবু তাহের ইবনে কাছীর -এর দানশীলতা : আবু তাহের ইবনে কাছীর শিয়া ছিলেন। এক ব্যক্তি তাহার কাছে আসিয়া বলিল হযরত আলী (রাদিঃ) -এর দোহাই দিয়া প্রার্থনা করিতেছি, আমাকে অমুক বাগানটি দিয়া দিন। আবু তাহের বলিলেন, যাও, তোমাকে এ বাগানটি দিয়া দিলাম আর উহার সাথে যে বাগান রহিয়াছে উহাও দিয়া দিলাম । সংলগ্ন বাগানটি উহার কয়েক গুন বড় ছিল। মান ইবনে যায়েদা বসরার গর্ভর্ণর ছিলেন, একবার জনৈক কবি তাহার সহিত সাক্ষাৎ করিতে গেল । দীর্ঘ দিন অপেক্ষা করার পরও সাক্ষাতের সুযোগ হইল না। অবশেষে একদিন তাহার কোন এক খাদেমকে বলিল, আমীর যখন বাগানে বাহির হন তখন অনুগ্হ করিয়া আমাকে জানাইবে । আমীর যখন বাগানে বাহির হইলেন তখন এ খাদেম প্রতিশ্রতি অনুযায়ী কবিকে জানাইল | কবি একটি কাষ্টফলকে একটি চরণ লিখিয়া পানিতে ভাসাইয়া দিল। পানির স্রোতের গাতি ছিল বাগানের দিকে । আমীর পানির কাছে বসা ছিলেন। হঠাৎ কাষ্ঠ ফলকটি আমীরের দৃষ্টি গোচর হইল । তিনি উঠাইয়া দেখিলেন উহাতে লেখা আছে - (০৮৮৩ 1৮ 0৮০ ০1 গ্ ৮ আই উকি ঢা ০ হি “হে মানের বদান্যতা! তুমিই মা'নকে আমার প্রয়োজনের কথা জানাইয়া দাও। কারণ তোমাকে ছাড়া আমার আর কেহ নাই যে মাঁনের কাছে আমার জন্য সুপারিশ করিবে 1” মা'ন জিজ্ঞাসা করিলেন, এই ব্যক্তি কে ? তখন কবিকে ডাকা হইল । তাহাকে জিজ্ঞাসা করা হইল, তুমি এই কবিতা কিভাবে পড়িয়াছঃ সে চরণটি পাঠ করিয়া শুনাইল । মান তৎক্ষণাৎ দশহাজার দেরহাম দিয়া দিলেন এবং কাষ্ট ফলকটি বিছানার নীচে রাখিয়া দিলেন। পরদিন আবার এঁ কাষ্ট ফলকটি বাহির ধন-সম্পদের লোভ ও কৃপনতা ৩? করিয়া পড়িলেন এবং এ ব্যক্তিকে আরো একলক্ষ দেরহাম দিয়া দিলেন। এই বার সে চিন্তায় পড়িয়া গেল না জানি এই টাকা আমার নিকট হইতে ছিনাইয়া নেওয়া হয়। তাই সে চলিয়া গেল। তৃতীয় দিন আমীর পুনরায় কাষ্ঠ ফলকটি বাহির করিয়া পড়িলেন এবং এ ব্যক্তিকে ডাকাইলেন। কিন্তু তাহাকে আর পাওয়া গেল না। আমীর বলিলেন, যতক্ষণ আমার কাছে একটি দীনার বা দেরহামও থাকিত ততক্ষণ আমি তাহাকে দান করিতাম ৷ ইমাম হাসান ও ইমাম হুসাইন (রাদিঃ) -এর জনৈকা বৃদ্ধা মহিলাকে দানশীলতা . আবুল হাসান মাদায়েনী বর্ণনা করেন, একদা হযরত হাসান, হযরত হুসাইন ও আবদুল্লাহ ইবনে জাফর (রাদিঃ) হজ্জপালনের উদ্দেশ্যে বাহির হইলেন। পথিমধ্যে রসদ ফুরাইয়া গেলে পিপাসা অনুভব করিলেন । হঠাৎ এককবৃদ্ধা মহিলাকে এক নিভৃত তাবুতে দেখিতে পাইলেন । মহিলাকে জিজ্ঞাসা করিলেন, আপনার কাছে পান করার কিছু আছে কি? মহিলা উত্তরে বলিল হ্যা, আছে। তাহারা সাওয়ারী হইতে নামিয়া আসিলেন এবং তাবুর কাছে একটি ছোট্ট বকরী দেখিতে পাইলেন, মহিলা বলিল, তোমরা বকরীটি আন এবং উহার দুধ দোহন করিয়া পান কর। তীহারা বকরীর দুধ দোহন করতঃ পান করিলেন। তারপর জিজ্ঞাসা করিলেন আপনার কাছে খাইবার কিছু আছে কি? মহিলা বলিল, খাইবার অন্য কিছু নাই এই বকরীটি আছে। ইহাই জবেহ করিয়া দাও আমি তোমাদের জন্য রান্না করিয়া দেই । তাহারা বকরীটি জবেহ করিয়া দিলেন । আর মহিলা উহা রান্না করিয়া দিলেন। তাহারা খানা পিনা করিলেন, কিছুক্ষণ আরাম করিলেন ইহাতে দুপুর অতিবাহিত হইয়া গেল। বিকালে রওয়ানা হওয়ার সময় মহিলাকে বলিলেন, আমরা কুরাইশী ৷ হজ্জ পালনের উদ্দেশ্যে যাইতেছি। যখন হজ্জ হইতে নিরাপদে ফিরিব তখন আমাদের সহিত সাক্ষাৎ করিলে ইনশাআল্লাহ আপনার উপকার করিব। এই বলিয়া তাহারা চলিয়া গেলেন। কিছুক্ষণ পর বৃদ্ধার স্বামী আসিয়া যখন ঘটনা জানিতে পারিল বৃদ্ধার প্রতি অত্যন্ত রাগাব্িত হইয়া বলিল, তুমি চিননা জাননা এমন লোককে আমার বকরী খাওয়াইয়া দিয়াছ আর বলিতেছ তাহারা কুরাইশী ৷ যাহাই হউক কিছু দিন পর এ স্বামী স্ত্রীকে কোন প্রয়োজনে মদীনায় আসিতে হইল । তাহারা উটের গোবর সংগ্রহ করতঃ উহা বিক্রয় করিয়া জীবিকা নির্বাহ করিত । ঘটনাক্রমে এ বৃদ্ধা হযরত হাসান (রাদিঃ) -এর বাড়ীব নিকট দিয়া যাইতে ছিল। হাসান (রাঃ) ঘরের দরজায় বসা ছিলেন। বৃদ্ধাকে দেখিতেই তিনি চিনিয়া ফেলিলেন। তাড়াতাড়ি গোলামকে পাঠাইয়া বৃদ্ধাকে আনাইলেন। হাসান (রাদিঃ) বৃদ্ধাকে জিজ্ঞাসা করিলেন, আপনি আমাকে চিনিতে পারিয়াছেন, বৃদ্ধা বলিল, না। হাসান (রোদিঃ) বলিলেন, আমি তো এ ব্যক্তি ষে অমুক দিন আপনার মেহমান হইয়াছিলাম। আপনি বকরী জবেহ করিয়া আমাদের মেহমানদারী করিয়াছিলেন । বৃদ্ধা বলিল, আপনিই এ ব্যক্তি? তিনি বলিলেন, হ্যা, হযরত হাসান (রাদিঃ) তাহাকে এক হাজার দীনার ও এক হাজার বকরী দিয়া হযরত হুসাইন (রাদিঃ) -এর কাছে পাঠাইলেন। হযরত হুসাইন
— পৃষ্ঠা ২০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।