Mukashafatul Qulub 02 — dhon+sompoder+loov+o+Kriponot
/ ৪৭
📝 লেখা 📖 পিডিএফ

৩২. ধন-সম্পদের লোভ ও কৃপনতা হযরত মুয়াবিয়া (রাদিঃ) -এর দানশীলতা ৃ মুসআব ইবনে যুবাইর বর্ণনা করেন, হযরত মুয়াবিয়া (রাদিঃ) যখন হজ্জ শেষে মদীনা মুনাওয়ারা হইয়া যাইতেছিলেন তখন হযরত হুসাইন রোদিঃ) হযরত হাসান (রাদিঃ) কে বলিলেন, মুয়াবিয়া (রাদিঃ) -এর সহিত সাক্ষাৎও করিবেন না তাহাকে সালামও করিবেন না। কিন্তু তিনি যখন মদীনা হইতে বাহির হইয়া গেলেন তখন হযরত হাসান (রাদিঃ) বলিলেন, আমাদের কাছে বা তিনি সাওয়ারীর উপর আরোহন করত তাহার সহিত যাইয়া সাক্ষাৎ করিলেন, চপ 48 উপর আশি হাজার দীনার দিয়া পাঠাইলেন। উটটির চলিতে কষ্ট হইতে ছিল। অন্য উটের পিছনে পড়িয়া যাওয়ার কারণে মানুষে উহাকে হাকাইয়া নিতেছিল। হযরত মুয়াবিয়া (রাদিঃ) জিজ্ঞাসা করিলেন ইহা কি? ব্যাপারটি বলা হইল। তখন তিনি বলিলেন দীনার সহ উটটি আবু মুহাম্মদ ইমাম হাসানের কাছে পাঠাইয়া দাও। ইমাম ওয়াকেদী ও খলীফা মামুনুর রশীদের দানশীলতা : ওয়াকেদ পিতা মুহাম্মদ ওয়াকেদী সম্পর্কে বর্ণনা করেন, একদা তিনি খলীফা মামুনুররশীদের নিকট লিখিয়া পাঠাইলেন যে, তিনি অত্যন্ত খণগ্রস্থ্‌ হইয়া পড়িয়াছেন। এখন আর তিষ্টিতে পারিতেছেননা । মামুনুর রশীদ চিঠির অপর পৃষ্ঠার লিখিয়া দিলেন যে, আপনার মধ্যে দুইটি গুন রহিয়াছে। একটি দানশীলতা অপরটি হায়া। দানশীলতার কারণে আপনার মাল সব চলিয়া গিয়াছে আর হায়ার কারণে আমার কাছে আপন প্রয়োজন প্রকাশ করিতে পারিতেছেন না। যাহাই হউক আমি আপনাকে একলক্ষ দেরহাম দেওয়ার নির্দেশ দিলাম । যদি যথোপযুক্ত হইয়া থাকে তবে আপনি মুক্ত হস্তে মানুষকে দান করুন নচেৎ-ক্রটি আপনারই । আর আপনি যখন খলীফা হারূনুর রশীদের পক্ষ হইতে কাষী নিযুক্ত ছিলেন তখন আমাকে একটি হাদীছ শুনাইয়া ছিলেন, যে, মুহাম্মদ ইবনে ইসহাক ইমাম যুহরী হইতে আর তিনি হযরত আনাস (রাদিঃ) হইতে বর্ণনা করেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) হযরত যুবাইর ইবনে আউওয়ামকে সম্বোধন করিয়া , হে যুবাইর ৷ রিষিকের চাবিকাঠি আল্লাহর আরশের বরাবর । তিনি প্রত্যেক বান্দার প্রতি তাহার খরচ অনুযায়ী রিষিক পাঠাইয়া থাকেন। যে ব্যক্তি বেশী খরচ করে তাহার প্রতি বেশী পাঠানো হয় আর যে কম খরচ করে তাহার প্রতি কম পাঠানো হয় । আর এই ব্যাপারে আপনি আমার চাইতে ভাল জানেন। ওয়াকেদী বলেন, আল্লাহর কসম মামুন যে হাদীছের আলোচনা করিয়াছে ইহা আমার কাছে তাহার একলক্ষ দেরহামের হাদিয়া হইতে উত্তম । ধন-সম্পদের লোভ ও কৃপনতা ৩৩ ইমাম হাসান (রাদিঃ) -এর দানশীলতা একবার এক ব্যক্তি হযরত হাসান (রাদিঃ) -এর নিকট আপন প্রয়োজন জানাইল। হাসান (রাদিঃ) বলিলেন, তুমি যে আমার নিকট সাহায্য চাহিয়াছ ইহার হক অতি বড়। কিন্তু তোমার প্রয়োজন কতটুকু তাহা জানা আমার জন্য দুর্কর। তুমি যে পরিমাণ পাওয়ার যোগ্য সেই পরিমান আমার কাছে নাই। অধিকন্তু আল্লাহর রাস্তায় যতবেশীই দেওয়া হয় তাহা কমই বটে । যাহাই হউক তোমার প্রয়োজন অনুপাতে আমি দিতে পারিবনা তবে তুমি যদি অল্পেতুষ্ট থাক এবং অধিক দানের জন্য আমাকে অতিরিক্ত কষ্টে না ফেল তবে উপস্থিত যাহা আছে তাহা তোমার সামনে পেশ করিব। এ ব্যক্তি বলিল, হে নবী দৌহিত্র আপনি যাহাই দেন তাহাই সক্তুষ্ট চিত্তে গ্রহণ করিব। দান করিলে কৃতজ্ঞ হইব আর দান না করিলে আপনাকে অপারগ মনে করিব । হযরত হাসান (রাদিঃ) আপন হিসাব রক্ষক ডাকাইলেন। আপন জরুরী খরচাদির হিসাবের পর বলিলেন, তিন লক্ষ দেরহামের অতিরিক্ত যাহা হয় তাহা নিয়া আস। সে পঞ্চাশ হাজার দেরহাম আনিয়া উপস্থিত করিল। তিনি জিজ্ঞাসা করিলেন। পাঁচ হাজার দীনার কোথায়? উত্তরে বলিল, আমার কাছে রহিয়াছে। তিনি বলিলেন, এঁ গুলিও নিয়া আস। এ গুলিও উপস্থিত করা হইল । অতঃপর হযরত হাসান (রাদিঃ) দেরহাম দীনার সবগুলি এ ব্যক্তিকে দিয়া বলিলেন কুলি নিয়া আস। সে দুইজন কুলি নিয়া আসিল । হাসান (রাদিঃ) কুলির পারিশ্রমিক বাবত আপন চাদরটিও দিয়া দিলেন। হিসাব রক্ষক বলিল আমাদের জন্য একটি দেরহামও রখিলেন নাঃ তিনি বলিলেন, আল্লাহর কাছে বিরাট প্রতি দানের আশা করিও । হযরত ইবনে আব্বাস (রাদিঃ) -এর দানশীলতার ঘটনা হযরত ইবনে আব্বাস (রাদিঃ) যখন বসরার গভর্নর ছিলেন তখন তথাকার কতিপয় আলেম তীহার নিকট আসিয়া বলিলেন, আমাদের এক প্রতিবেশী * রহিয়াছে সে এত নামায রোযা করে যে, প্রত্যেকেই তাহার মত হইতে চায় সে আপন কন্যাকে ভ্রাতুষ্পুত্রের কাছে বিবাহ দিয়াছে কিন্তু টাকা পয়সার অভাবে স্বামীগৃহে পাঠাইতে পারিতেছেনা । হযরত ইবনে আববাস (রাদিঃ) তাহাদের হাত ধরিয়া ঘরের কোনে লইয়া গেলেন, এবং সিন্দুক খুলিয়া ছয়টি থলি বাহির করিলেন এবং বলিলেন এই গুলি নিয়া চল। তাহারা থলি গুলি নিয়া চলিলেন তারপর তাহার মনে ধ্যানের উদয় হইল যে, এই টাকা পয়সার কারণে তাহার নামায রোযা বিদ্িত হইবে । দুনিয়ার কারণে আল্লাহর ইবাদত বিঘ্নিত হইবে ইহা হইতে পারে না। তাই চল আমরা যাইয়া স্বয়ং তাহার প্রয়োজন মিটাইয়া দিব এবং কন্যাকে স্বামীগৃহে পাঠানোর ব্যবস্থা করিয়া দিব। পরিশেষে তাহাই করিলেন এবং সন্তোষ জনক ভাবেই করিলেন।

— পৃষ্ঠা ১৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।