Mukashafatul Qulub 02 — dhon+sompoder+loov+o+Kriponot
/ ৪৭
📝 লেখা 📖 পিডিএফ

৩ ধন-সম্পদের লোভ ও কৃপনতা দাতা, কোন কৃপন আমার হাত হইতে রক্ষা পাইবেনা। কৃপণতা হইল কুফরের অন্তুর্ভক্ত, আর কাফের জাহান্নামী ৷ দানশীলতা ঈমানের অন্তর্ভুক্ত । আর ঈমানদারেরা জান্নাতী । হযরত হুযাইফা (রাদিঃ) বলেন, বহু গোনাহগার এমন যাহারা অভাব অনটনের মধ্য দিয়া কালাতিপাত করে তাহারা দানশীলতার কারণে জান্নাতে চলিয়া যাইবে । আহনাদ ইবনে কাইস (রেহঃ) জনৈক ব্যক্তির হাতে একটি দেরহাম দেখিতে পাইয়া জিজ্ঞাসা করিলেন এই দেরহামটি কাহারঃ সে উত্তরে বলিল, আমার । তিনি বলিলেন এই দেরহাম তোমার হইবেনা যতক্ষণ না তোমার হাত হইতে বাহির হইয়া যায়। এই মর্মেই বলা হইয়াছে- “তুমি হইলে মালের জন্য যখন উহা হাতে রাখ, আর যখন উহা খরচ করিয়া ফেল তখন উহা তোমার |” ওয়াসিল ইবনে আতা কে গায্যাল বলা হইত এইজন্য যে, তিনি গায্যাল অর্থাৎ যাহারা সূতা কাটিত তাহাদের সাহিত উঠাবসা করিতেন। তিনি যখনই ' কোন অবলা মহিলাকে দেখিতেন তখন তাহাকে কিছু না কিছু দান করিয়া দিতেন। আসমায়ী রোদিঃ) বর্ণনা করেন, একদা হাসান (রাদিঃ) হুসাইন (রোদিঃ) এর প্রতি কবিদিগকে দান করার কারণে গঞ্জনা মুলক চিঠি লিখিয়া পাঠাইলেন, হুসাইন (রাদিঃ) উত্তরে লিখিলেন, উত্তম মাল উহাই যা দ্বারা আবরু ইজ্জত রক্ষা পায়। সুফিয়ান ইবনে উয়াইনাকে জিজ্ঞাসা করা হইল সাখা বা দানশীলতা কাহাকে বলে? তিনি উত্তরে বলিলেন, সাখা বা দানশীলতা হইল ভাইদের সহিত সদাচার ও অর্থ সম্পদ ফিরাইয়া দেওয়া । অতঃপর তিনি বলিলেন, আমার পিতা উত্তরাধিকার সুত্রে পঞ্াশ হাজার দেরহাম লাভ করিয়াছিলেন। তিনি সমস্ত দেরহাম থলিতে পূর্ণ করিয়া ভাইদের মধ্যে বন্টন করিয়া দেন আর বলেন, আমি : আমার ভাইদের জন্য আল্লাহর কাছে জান্নাত প্রার্থনা করিয়াছি। এখন মালের ব্যাপারে কি তাহাদের সহিত কার্পণ্য করিব? ইহা কখনও হইতে পারে না। হযরত হাসান (রাদিঃ) বলেন, উপস্থিত সম্পদ মনে প্রানে চেষ্টা করিয়া দান করিয়া দেওয়াই চূড়ান্ত দানশীলতা । জনৈক বিজ্ঞ ব্যক্তিকে জিজ্ঞাসা করা হইল, আপনার কাছে সর্বাপেক্ষা প্রিয় কে? তিনি উত্তরে বলিলেন, যে আমাকে সবচাইতে বেশী দান করিয়াছে । আবার জিজ্ঞাসা করা হইল, যদি এমন কেহ না থাকে? উত্তরে বলিলেন, তবে এ ব্যক্তি যাহাকে আমি সব চাইতে বেশী দান করিয়াছি। আব্দুল আযীয ইবনে মারওয়ান (রহঃ) বলেন, কেহ যদি আমাকে তাহার উপকার করার সুযোগ দেয় তবে তাহার প্রতি আমার যতটুকু অনুগহ হইবে আমার প্রতিও তাহার ততটুকু অনুগ্হ হইবে। অবস্থা কেমন দেখিতেছ? শাবীব উত্তরে বলিলেন, এক ব্যক্তি আশা লইয়া আসে আর খুশী হইয়া ফিরিয়া যায়। জনৈক ব্যক্তি আব্দুল্লাহ ইবনে জাফরের সম্মুখে দুইটি চরণ আবৃত্তি করিয়াছিল যাহার অনুবাদ নিম্নে প্রদত্ত হইল- ধন-সম্পদের লোভ ও কুপনতা ৩১ “উপকার তখনই উপকার হিসাবে গণ্য হয় যখন যথাস্থানে পতিত হয় । তাই বিরত থাকিবে 1” আব্দুল্লাহ কবিতা শুনিয়া বলিলেন, ইহা দ্বারা তো মানুষ কৃপন হইয়া যাইবে । আমি মুষলধার বৃষ্টির ন্যায় দান করিতে থাকিব । যদি ভাল লোকের নিকট পৌছে তবে তাহারা ইহার হকদার আর যদি খারাপ লোকের নিকট পৌছে তবে ইহা : আমার মান উপযোগী হইয়াছে। দানশীলদের কতিপয় ঘটনা হযরত আয়েশা (রাদিঃ) -এর দানশীলতা ্‌ মুহাম্মদ ইবনে মুনকাদির হযরত আয়েশা (রাদিঃ) -এর খাদেমা উম্মে দিরবা হইতে বর্ণনা করেন, একদা ইবনে যুবাইর (রহঃ) হযরত আয়েশা (রাদিঃ) -এর খেদমতে দুইটি থলি ভরতি করিয়া একলক্ষ আশি হাজার দেরহাম পাঠাইলেন। হযরত আয়েশা (রাদিঃ) এ গুলি একটি খাঞ্চায় করিয়া মানুষের মধ্যে বন্টন করিয়া দেন। সন্ধ্যায় আমাকে বলিলেন, আমার ইফতারী আন । আমি রুটি আর যয়তুনের তৈল আনিয়া হাজির করিলাম । আর বলিলাম, আজ যে এত দেরহাম বন্টন করিয়াছেন উহা হইতে এক দেরহাম দ্বারা ইফতারের জন্য কিছু গোসত খরিদ করিতে পারিলেন না? হযরত আয়েশা (রাদিঃ) বলিলেন, আরে! স্মরণ করাইয়া দিলেত তাহাই করিতাম। হযরত ইবনে আব্বাস (রাদিঃ) -এর দানশীলতা আবান ইবনে উছমান (রহঃ) বর্ণনা করেন, এক ব্যক্তি হযরত আব্দুন্নাহ ইবনে আব্বাস (রাদিঃ) -এর কিছু অনিষ্ট করার ইচ্ছায় কুরাইশ বংশের নেতৃবৃন্দের কাছে যাইয়া বলিল, আব্দুল্লাহ ইবনে আব্বাস (রাদিঃ) আমাকে এই বার্তা দিয়া পাঠাইয়াছেন যে, আগামীকাল সকালে তাহার ঘরে আপনাদের দাওয়াত, পরদিন সকালে সকলেই হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস (রাদিঃ) -এর বাড়ীতে যাইয়া হাজির । তিনি সমবেত হওয়ার কারণ জিজ্ঞাসা করিলে তাহারা সব বৃত্তান্ত বর্ণনা করিল। হযরত আবদুল্লাহ্‌ ইবনে আব্বাস (রাদিঃ) কিছু ফলমূল খরিদ করিয়া আনার নির্দেশ দিলেন এবং কিছু লোককে রুটি তৈরি করার নির্দেশ দিলেন । মেহমানদের সম্মুখে ফল হাজির করা হইল । তাহারা ফল খাইতে না খাইতেই দস্তরখান বিছাইয়া দেওয়া হইল সবাই তৃপ্তি সহকারে খানা খাইয়া চলিয়া গেলেন। অতঃপর খাদেমগণকে জিজ্ঞাসা করিলেন, আজ যে পরিমান খরচ হইয়াছে প্রতিদিন এই পরিমাণ খরচ করা যাইতে পারে কি? তাহারা বলিল, জি হ্টা। তিনি বলিলেন, তাহা হইলে প্রতিদিনই তাহারা আমার এখানে নাস্তা করুক।

— পৃষ্ঠা ১৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।