Mukashafatul Qulub 02 — dhon+sompoder+loov+o+Kriponot
/ ৪৭
📝 লেখা 📖 পিডিএফ

২৮ ধন-সম্পদের লোভ ও কৃপনতা একঃ ডাকাতির কিন 'দুইঃ ইহসানকারী ও দাতাদের ভালবাসা মানুষের অন্তরে সৃষ্টি করিয়া: দিয়াছেন। তিনঃ দান ডি দৃষ্টি দাতাদের প্রতি ফিরাইয়া দিয়াছেন অর্থাৎ তাহাদের প্রতি আকৃষ্ট করিয়া দিয়াছেন। চারঃ দান খয়রাত তাহাদের জন্য এমন সহজ করিয়া দিয়াছেন যেমন আল্লাহ তায়ালা অতি সহজে শুষ্ক জমিতে বৃষ্টি বর্ষন করেন আর উহার সাহায্যে এ জমি এবং অধিবাসীকে পুনজীবিত করেন । রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেন, প্রত্যেক ভালকাজ নদকা. মানুষ নিজের এবং "রিবারবর্ণের জন্য যাহা খরচ করে তাহাও সদকা হিসাবে লেখা হয়, মানুষ আপন ইজ্জত আবরু রক্ষার্থে যাহা খরচ করে তাহাও সদকা । মানুষ যে কোন খরচ করে আল্লাহ তায়ালা উহার প্রতিদান দিয়া দেন। রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসান্সাম) বলেন, প্রত্যেক ভালকাজ সদকা, ভালকাজের প্রতি পথপ্রদর্শকও কর্তার ন্যায় ছাওয়াবের অধিকারী হইবে । আর আল্লাহ তায়ালা দুঃখীদের সাহায্যকারীকে ভালবাসেন । রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেন, তুমি ধনী হও দরিদ্র হও যাহারই কোন উপকার কর তাহা তোমার জন্য সদকা । বর্ণিত আছে, আল্লাহ তায়ালা হযরত মুসা (আঃ) -এর প্রতি ওহী পাঠাইয়াছেন, হে মুসা! তুমি সামেরীকে হত্যা করিবেনা যেহেতু সে দানশীল । হযরত জাবের রোদিঃ) বর্ণনা করেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) একদা কাইস ইবনে সা'দ কে সেনাপতি করিয়া একটি সেনাদল জিহাদের জন্য পাঠাইলেন, জিহাদের পর কাইস (রাদিঃ) তাহাদের জন্য নয়টি উট জাবেহ করিলেন। এই ঘটনা তাহারা রাসূলুল্লাহ (সান্রান্লাহু আলাইহি ওয়াসাল্লাম) -এর নিকট বর্ণনা করিলেন তিনি বলিলেন বদান্যতা এই পরিবারের বৈশিষ্ট্য। হযরত আলী (রাদিঃ) বলেন, দুনিয়া যখন তোমার দিকে আসে তখন উহা খরচ কর। কেননা উহা শ্বাস পাইবেনা । আর যখন তোমার নিকট হইতে চলিয়া যাইতে থাকে তখনও খরচ কর। কেননা উহা স্থায়ী হইবে না । অতঃপর তিনি নিন্োক্ত কবিতা আবৃত্তি করিলেন- “দুনিয়া যখন তোমার দিকে আসে তখন যত খরচই কর কমিবেনা। আর যখন তোমার নিকট হইতে ফিরিয়া যায় তখন তো খরচ করা বেশী প্রয়োজন । আর ফিরিয়া যাওয়ার দরুন আল্লাহর প্রশংসা কর |” করম বা দানশীলতার ব্যাখ্যা হযরত মুয়াবিয়া (রাদিঃ) হযরত হাসান ইবনে আলী (রোদিঃ) -এর কাছে মারোয়্যাত, নাজদাহ ও করম এই তিনটি আরবী শব্দের অর্থ জিজ্ঞাসা করিলেন । ধন-সম্পদের লোভ ও কৃপনতা ২৯ হাসান (রাদিঃ) উত্তরে বলিলেন, মারোয়্যাত হইল, আপন দ্বীন ও সত্তার হেফাজত করা, উত্তমরূপে মেহমানদারি করা এমনকি বিতর্ক এবং অপছন্দনীয় কোন কাজও শালীনতা বজায় রাখিয়া করা । নাজদাহ হইল, প্রতিবেশীর বিপদাপদ দূরীভূত করা সর্ব ক্ষেত্রে ধৈর্য ধারণ করা । আর করম হইল, চাওয়ার আগেই দান করা, যথা সময়ে খাবার খাওয়ানো, দানকরা সত্তেও ভিক্ষুকের সাহিত নম্র আচরণ করা। হযরত হাসান ইবনে আলী (রোদিঃ) -এর দানশীলতা একবার হযরত হাসান (রাদিঃ) -এর কাছে জনৈক ব্যক্তি প্রয়োজন উন্মেখ পূর্বক একটি আবেদন পত্র পাঠাইলেন। তিনি উহা পাইয়া না পড়িয়াই বলিলেন, তোমার প্রয়োজন মিটানো হইবে । কোন এক ব্যক্তি বলিল, হে নবী দৌহিত্র! আপনি আবেদন পত্রটি পড়িয়া তারপর উত্তর দিতেন । হযরত হাসান (রাদিঃ) বলিলেন, যতক্ষণ আমি তাহার এই আবেদন পত্র পড়িব ততক্ষণ সে আমার কাছে লাঞ্কিত অবস্থায় থাকিবে । আর কিয়ামতের দিন আল্লাহর দরবারে আমাকে জবাবদিহি করিতে হইবে যে, এই ব্যক্তিকে তুমি এতক্ষণ লাঞ্ছিত করিলে কেন? ইবনে সিমাক বলেন, বড়ই আশ্চর্ষের বিষয় যে, মানুষ টাকা দিয়া গোলাম ও বাদী খরিদ করে, দান ও পরোপকার করতঃ স্বাধীন লোক খরিদ করেনা । জনৈক বেদুঈনকে জিজ্ঞাসা করা হইয়াছিল, তোমাদের সরদার কে? উত্তরে বলিয়াছিল, 29 রয়ী লেয়। প্রকৃত দানশীলতা হযরত আলী ইবনে হুসাইন (রাদিঃ) -এর ভাষায় হযরত আলী ইবনে হুসাইন (রাদিঃ) বলেন, যে ব্যক্তি আবেদন করার পর মাল দান করে সে প্রকৃত দানশীল নহে বরং প্রকৃত দানশীল এ ব্যাক্ত যে, আল্লাহ্‌ তায়ালা অনুগত বান্দাদের যে হক নির্ধারন করিয়া দিয়াছেন উহা আবেদন ব্যতিরেকেই দিয়া দেয় । আর ইহার জন্য কোন শোকরিয়ারও আশা করে না। হযরত হাসান বসরী রেহঃ) -এর মতে দানশীল হাসান বসরী রেহঃ) কে জিজ্ঞাসা করা হইল, দানশীলতা কাহাকে বলে? তিনি উত্তরে বলিলেন, আল্লাহ্‌র সন্তুষ্টির উদ্দেশ্যে সম্পদ দান করাকে বলে। অতঃপর জিজ্ঞাসা করা হইল, সতর্কতা ও বিচক্ষনতা কাহাকে বলে? উত্তরে বলিলেন, আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যেই সম্পদ দান করাকে । তারপর জিজ্ঞাসা করা হইল অপব্যয় কাহাকে বলে? উত্তরে বলিলেন, নেতৃত্ব ও কর্তৃত্ব লাভের উদ্দেশ্যে সম্পদ ব্যয় করাকে । হযরত জাফর সাদেক (রহঃ) বলেন জ্ঞানের চাইতে বেশী সহায়ক কোন সম্পদ নাই, মূর্খতার চাইতে বড় কোন বিপদ নাই এবং পরামর্শের তুলনায় বড় কোন শক্তি নাই । আল্লাহ তায়ালা স্বয়ং বলেন, আমি অতিদানশীল ও গলর্ছিঠল ৩৩

— পৃষ্ঠা ১৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।