২৬ ধন-সম্পদের লোভ ও কৃপনতা করেন। পছন্দনীয় চরিত্রদ্বয় হইতেছে, সচ্চরিত্র ও দানশীলতা আর অপছন্দনীয় চরিত্রদ্বয় হইতেছে হৃদয়ের কাঠিন্য ও কৃপনতা। আল্লাহ তায়ালা যখন কোন বান্দার ব্যাপারে কল্যাণের ইচ্ছা করেন তখন তাহার মাধ্যমে মানুষের প্রয়োজন ও অভাব মোচন করেন। মেকদাম ইবনে শুরাইহ আপন পিতা হইতে এবং তিনি তাহার পিতা হইতে বর্ণনা করেন, তাহার পিতা বলেন, আমি একদা রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) -এর কাছে আরজ করিলাম, ইয়া রাসুলুল্লাহ । . আমাকে এমন একটি আমলের কথা বলিয়া দিন যাহা আমাকে জান্নাতে প্রবেশ করাইয়া দিবে। রাসূলুল্লাহ (সান্রান্াহু আলাইহি ওয়াসাল্লাম) বলিলেন, মাগফিরাত অপরিহার্ষ কর, বিষয় হইল মানুষকে খানা খাওয়ানো, সালাম ব্যাপক করিয়া দেওয়া এবং উত্তম পন্থায় কথা বলা । আবু হুরাইরা (রাদিঃ) বর্ণনা করেন। দানশীলতা জান্নাতের একটি বৃক্ষ। যে ব্যক্তি দানশীল সে এ বৃক্ষের একটি শাখা ধারণ করিল। অতএব এ শাখা তাহাকে জান্নাতে পৌছানো পর্যন্ত ছাড়িবেনা । আবু সাঈদ খুদরী (রাদিঃ) হইতে বর্ণিত, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসান্্াম) বলেন, আল্লাহ তায়ালা ইরশাদ করেন, তোমরা আমার দয়াশীল বান্দাদের নিকট অনুগ্ধহ কামনা কর এবং তাহাদের আশ্রয়ে জীবন যাপন কর। কেননা আমি তাহাদের মধ্যে আমার দয়া পূর্ণ করিয়া দিয়াছি। কঠিন হৃদয়বানদের কাছে অনুগ্রহ প্রার্থনা করিওনা ৷ কেননা আমি তাহাদের মধ্যে আমার _.গোস্বাপূর্ণ করিয়া দিয়াছি। হযরত ইবনে আব্বাস (রাদিঃ) বর্ণনা করেন, রাসূলুল্লাহ সোল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলিয়াছেন, তোমরা দানশীলদের ক্রটি বিচ্যুতি ক্ষমা করিয়া দাও। কেননা দানশীল ব্যক্তি যখনই হোচট খাইয়া পড়িয়া যাইতে চায় তখনই তাহার হাত ধরিয়া ফেলেন, ইবনে মাসউদ (রোদিঃ) বর্ণনা করেন, রাসূলুল্লাহ সোন্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেন, একটি উটের কুঁজে ছুরি যত দ্রুত পৌছে তাহার চাইতেও অধিক দ্রুত গতিতে অনুনদানকারীর তি তাহার রিযিক পৌঁছে। আল্লাহ তায়ালা অননদানকারীকে লইয়া ফেরেশতাদের সহিত গর্ব করেন। রাসূলুল্লাহ সোল্রাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেন, আল্লাহ তায়ালা দানশীল, তিনি দানশীলতা পছন্দ করেন। উন্নত চরিত্রকে পছন্দ করেন আর নিম্ন চরিত্র অপছন্দ করেন। আনাস রোদিঃ) বলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) ইসলামের স্বার্থে যাহাই চাওয়া হইত তাহাই দান করিতেন। একবার এক ব্যক্তি আসিয়া কিছু চাহিল। রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) তাহাকে দুই পাহাড়ের মাঝখানে সদকার যত ছাগল ছিল সব দিয়াছেন। সে আপন গোত্রের কাছে ফিরিয়া বলিল, হে আমার গোত্রীয় ভাইয়েরা । তোমরা ইসলাম গ্রহণ করিয়া ফেল। কেননা মুহাম্মদ সাল্লালালাহু আলাইহি ওয়াসাল্লাম এমন দান করেন যে, দারিদের আর আশংকা থাকেনা । ইবনে ওমর (রাদিঃ) বর্ণনা করেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) নেয়ামত দান করেন যাহাতে মানুষের উপকার হয় । যদি তাহারা এ নেয়ামতে কৃপণতা করে তবে এ নেয়ামত তাহাদের নিকট হইতে ছিনাইয়া অন্যের কাছে ধন-সম্পদের লোভ ও কৃপনতা | ৭ সোপর্দ করিয়া দেন। হেলালী (রাদিঃ) নামক জনৈক সাহাবী বর্ণনা করেন, একদা রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) -এর কাছে বনি আম্বর গোত্রের কিছু লোক বন্দি হইয়া আসিল । তিনি সবাইকে হত্যা রুরার নির্দেশ দিলেন কেবল এক ব্যক্তিকে রেহাই দিলেন, হযরত আলী (রাদিঃ) বলিলেন, ইয়া রাসূলুল্লাহ ' (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) আল্লাহ এক, দ্বীন এক, অপরাধ ও এক, সবাইকে হত্যা করার নির্দেশ দিলেন আর -এই এক ব্যক্তিকে রেহাই দিলেন কেন? রাসূলুল্লাহ সোল্লান্রাহু আলাইহি ওয়াসাল্লাম) বলিলেন, এইমাত্র জিবাঈল (আঃ) আমার কাছে নাযিল হইয়া বলিয়াছেন, সমস্ত অপরাধীকে হত্যা করিয়া ফেলুন কেবল এই এক ব্যক্তিকে রেহাই দিন, কেননা আল্লাহ তায়ালা তাহার দানশীলতা গুনের কদর করিয়াছেন। রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেন, প্রত্যেক জিনিসের একটি ফল রহিয়াছে। ইহসান ও অনুগহের ফল হইল নাজাতের দ্রুত আগমন। ইবনে ওমর (রাদিঃ) বর্ণনা করেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলিয়াছেন, দানশীলের খাবার ওঁ্ধধ আর কৃপনের খাবার রোগ । রাসূলুল্লাহ সোল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেন, যাহার কাছে আল্লাহর নেয়ামত বেশী থাকে তাহার কাছে মানুষের হকও বেশি থাকে। . অতএব যে বাক্তি এ হক আদায় না করে তাহার নেয়ামত ধ্বংস ও বিনষ্টের সম্মুখীন হয়। একদা হযরত ঈসা (আঃ) বলিলেন, তোমরা এ জিনিষ অধিক পরিমানে অবলম্বন কর যাহা আগ্তনে ভক্ষণ করিতে পারিবেনা। জিজ্ঞাসা করা হইল এ জিনিষটি কি? উত্তরে বলিলেন, ইহসান ও পরোপকার। হযরত আয়েশা রোদিঃ) বর্ণনা করেন, রাসূলুল্লাহ সোল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেন, জান্নাত হইল দানশীলদের ঘর | আবু হুরাইরা (রাদিঃ) বর্ণনা করেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেন, দানশীল আল্লাহর নিকটবর্তী মানুষের নিকটবর্তী, জান্নাতের নিকটবর্তী আর জাহান্নাম হইতে দুরে । জান্নাত হইতে দূরে কিন্তু জাহান্নামের নিকটবর্তী । দানশীল জাহেল আল্লাহর কাছে কৃপন আলেমের তুলনায় অধিক পছন্দনীয় । আর সর্বাপেক্ষা ধ্বংসাত্মক ব্যধি হইল কৃপনতা, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেন, যে ইহসানের যোগ্য তাহার প্রতিও ইহসান কর যে যোগ্য নহে তাহার প্রতিও ইহসান কর। যদি যোগ্য হইয়া থাকে তবে যথা স্থানে ইহসান করা হইয়াছে আর যদি যোগ্য না হইয়া থাকে তবে তুমিতো ইহসান করার যোগ্য । রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেন, আমার উম্মতের দানশীল ব্যক্তিরা নামায বোযার কারণে জান্নাতে যাইবেনা তাহারা দানশীলতার এবং মুসলমানদের কল্যাণ কামনার কারণে জান্নাতে যাইবে । আবু সাঈদ খুদরী (রাদিঃ) বর্ণনা করেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেন, আল্লাহ তায়ালা আপন বান্দাদের ইহসান * ও উপকারের বিভিন্ন উপায় সৃষ্টি করিয়া দিয়াছেন ।
— পৃষ্ঠা ১৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।