Mukashafatul Qulub 02 — dhon+sompoder+loov+o+Kriponot
/ ৪৭
📝 লেখা 📖 পিডিএফ

২৪. ধন-সম্পদের লোভ ও কৃপনতা অপব্যয় হইতে সবর করিতে হয়। এই সবর সম্পর্কে.একমাত্র আল্লাহ তায়ালা জানেন আর ইহাতে ছাওয়াব রহিয়াছে। পক্ষান্তরে শাহওয়াত ও অপব্যয় মানুষের গোচরীভূত আৰ উহাতে বিপদ রহিয়াছে। অনন্তর ইহার কারণে আত্মমর্যাদা হারানো যায় এবং হকের অনুসরণ ক্ষমতাও থাকে না। কারণ লোপ লিপসা বৃদ্ধি পাইলে মানুষের প্রতি বেশী মুখাপেক্ষী হইতে হয়। তখন আর মানুষকে হকের দিকে আহবান করা হয় না বরং হকের ব্যাপারে শীথিলতা শুরু করা হয়। আর ইহা দ্বীনের জন্য ধ্বংসাত্মক বিষয়। যে ব্যক্তি আত্মমর্যাদাকে শাহওয়াত ও প্রবৃত্তির উপর প্রাধান্য দেয় না সে নির্বোধ । রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলিয়াছেন, মুমেনের মর্ষাদা হইল মানুষের কাছে অমুখাপেক্ষী থাকা । অতএব অল্পেতুষ্টিতে রহিয়াছে স্বাধীনতা এবং মর্যাদা । তাই বলা হয়, যাহার প্রতি ইচ্ছা অপ্রত্যাশী হইয়া যাও তাহার নজীর হইয়া যাইবে, যাহার প্রতি ইচ্ছা মুখাপেক্ষী হও তাহার বন্দী অনুগত হইয়া যাইবে আর যাহাকে ইচ্ছা ইহসান ও উপকার কর তাহার আমীর ও কর্তা হইয়া যাইবে ।” চারঃ ইহুদী নাসারা ও অন্যান্য নিম্ন সম্প্রদায়ের ভোগ বিলাসের প্রতি লক্ষ্য করা চাই যাহাদের দ্বীন ধর্ম ও জ্ঞান বুদ্ধি কিছুই নাই। অতঃপর আম্বিয়া আলাইহিমুসালীম, আউলিয়ায়ে কেরাম, খুলাফায়ে রাশেদীন তথা সমস্ত সাহাবায়েকেরাম ও তাবেঈনদের অবস্থার প্রতি লক্ষ্য করা চাই এবং তাহাদের জীবনী অধ্যয়ন করা, অর্থাৎ ইহার পর বিবেককে স্বাধীনতা দেওয়া চাই যে, কাহাদের অনুসরণ করিবে? সর্ব নিকৃষ্ট ব্যক্তিদের নাকি সর্বোৎকৃষ্ট ব্যক্তিদের ? ইহাতে সবর ও অল্পেতৃষ্টি সহজ হইয়া যাইবে । কারণ. সে যদি খাবারে ভোগ বিলাস অবলম্বন করিতে চায় তবে গাধা তাহার চাইতে. বেশী খাইতে পারিবে আর যদি সঙ্গমে ভোগ বিলাস করিতে চায় তবে শুকর তাহার চাইতে.অধিক সঙ্গ সক্ষম। আর যদি পোশাক পরিচ্ছদ ও সাজসজ্জায় ভোগবিলাস করিতে চায় তবে ইহুদীদিগকে তাহার চাইতে অগ্রগামী পাইবে । কিন্তু অল্পেতৃষ্টির ক্ষেত্রে কাহাকেও সক্ষম পাইবে না। একমাত্র আম্বিয়া আঃ) এবং আউলিয়া কেরাম কেই এই ময়দানে পাওয়া যাইবে । পীচঃ মাল সঞ্চয়ে কি আপদ ও কষ্ট, সঞ্চয়ের পর উহা চুরি ডাকাতি ও বিনষ্ট হওয়ার আশংকা এবং মাল না থাকিলে যে শান্তি ও নিরাপত্তা এই সমস্ত বিষয় চিন্তা করিবে । এমনিভাবে অন্যান্য আপদ ছারাও কিয়ামতের দিন দরিদ্রদের তুলনায় পাঁচশত বৎসর পারে জান্নাতে যাইতে হইবে । কারণ অল্পে তৃষ্টি অবলম্বন না করিলে তাহাকে দরিদ্রদের দল হইতে বাহির করিয়া ধনীদের দলভুক্ত করিয়া দেওয়া হইবে। এই সমস্ত বিষয়ে চিন্তা করিবে । আর এই চিন্তা পরিপূর্ণ হইবে, যখন সে ধন সম্পদে তাহার তুলনায় নীচে রহিয়াছে এমন ব্যক্তির প্রতি লক্ষ্য করিবে, যাহারা উপরে তাহাদের প্রতি নহে। কারণ শয়তান সর্বদা এ সমস্ত ' লোকের দিকে তাহার দৃষ্টি আকৃষ্ট করে যাহারা ধন দৌলতে তাহার তুলনায় উপরে রহিয়াছে। 'শয়তান বলে, তুমি মাল সঞ্চয়ে অলসতা করিতেছ কেন? ধন-সম্পদের লোভ ও কৃপনতা ২৫ মালদারেরা কত সুখে স্বাচ্ছন্দে আছে। পক্ষান্তরে দ্বীনের জন্য যাহারা নীচে ও পশ্চাদে রহিয়াছে তাহাদের প্রতি দৃষ্টি আকৃষ্ট করে আর বলে, এত কষ্ট করিবে কেনঃ তুমি আল্লাহকে এত ভয় করিতেছ কেন? অমুক ব্যক্তি তোমার চাইতে বড় আলেম সে তো এত ভয় করেনা । মানুষ সবাই ভোগবিলাসে ও সুখ স্বাচ্ছন্দে লিপ্ত তুমি একা ব্যতিক্রম ধর্মী থাকিবে কেন? এই সমস্ত কুমন্ত্রনা দিতে থাকে । হযরত আবু যর (রাদিঃ) বলেন রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) আমাকে উপদেশ দিয়াছেন, কম সম্পদশালীর প্রতি লক্ষ্য কর বেশী সম্পদশালীর প্রতি লক্ষ্য করিওনা। আবু হুরাইরা (রাদিঃ) বলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলিয়াছেন, কোন ব্যক্তির দৃষ্টি যখন ধনসম্পদে অগ্রগামী ব্যক্তির প্রতি পড়ে, তখন সে যেন ধন-সম্পদে পশ্চাদগামী ব্যক্তির প্রতি দৃষ্টিপাত করে । _ এই উল্লেখিত পাঁচটি বিষয়ের মাধ্যমে মানুষের মধ্যে অল্পেতুষ্টি সৃষ্টি হইতে পারে। তন্মধ্যে সব চাইতে বেশী কার্ষকর হইল সবর ও আশা খাট করা দীর্ঘ আশা না করা । আর এই কথা মনে করিবে যে, অনন্ত কালের সুখ শান্তির জন্য ক্ষণকালের এই সবরের কষ্ট সহ্য করা হইতেছে । যেমন রোগী দীর্ঘদিন রোগমুক্ত থাকার উদ্দেশ্যে অল্প কিছুক্ষন ওষধের তিক্ততা সহ্য করে। দানশীলতার ফযীলত বা মাহাত্ম বান্দা যখন ধনশৃণ্য থাকে তখন তাহার উচিৎ সবর, অল্পে তুষ্টি অবলম্বন করা, এবং লিপসা হাস করিয়া ফেলা । আর যখন ধনবান হয় তখন লিপসা বাদ দিয়া দানশীলতার নীতি অবলম্বন করা। কেননা দানশীলতা আম্বিয়া আলাইহিমুস্‌ সালাম -এর নীতি ও চরিত্র। ইহা নাজাতের একটি মৌলিক উপায়। রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলিয়াছেন, দানশীলতা হইল জান্নাতের একটি বৃক্ষ ! উহার ডাল সমুহ যমীনের দিকে ঝুলিয়া আছে। কেহ যদি উহার কোন একটি ডাল ধারণ করে তবে এ ডাল তাহাকে জান্নাতে নিয়া পৌছাইবে। হযরত জাবের (রাদিঃ) বর্ণনা করেন, রাসূলুল্লাহ (সাল্লান্্রাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেন, হযরত জিব্রাঈল (আঃ) -এর মাধ্যমে আমার কাছে আল্লাহ তায়ালার এই বানী পৌছিয়াছে যে, এই দ্বীন আমি নিজের জন্য পছন্দ করিয়াছি। ইহার উৎ্কর্ষতা লাভ হইবে একমাত্র দানশীলতা ও সদাচারের মাধ্যমে । অতএব যতদূর সম্ভব এই বিষয়দ্য়ের মাধ্যমে এই দ্বীনের সম্মান কর । অপর বর্ণনায় আছে, যতক্ষণ তোমরা এই দ্বীনের সহিত থাক এই বিষয়দ্বয়ের মাধ্যমে উহার সম্মান কর। হযরত আয়েশা (রোদিঃ) বর্ণনা করেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলিয়াছেন, আল্লাহ তায়ালা তাহার প্রত্যেক ওলীকে সদাচারী, সদাচরিত্রবান ও দানশীল করিয়া সৃষ্টি করিয়াছেন । হযরত জাবের (রাদিঃ) বর্ণনা করেন, বাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) -এর নিকট জিজ্ঞাসা করা হইল, কোন আমল সর্বশ্রেষ্ট। উত্তরে বলিলেন, সবর ও দানশীলতা। আব্দুল্াহ ইবনে আমর (রাঃ) বর্ণনা করেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলিয়াছেন, আল্লাহ তায়ালা দুইটি চরিত্র পছন্দ করেন আর দুইটি চরিত্র অপছন্দ

— পৃষ্ঠা ১৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।