Mukashafatul Qulub 02 — dhon+sompoder+loov+o+Kriponot
/ ৪৭
📝 লেখা 📖 পিডিএফ

২ ধন-সম্পদের লোভ ও কৃপনতা করিয়া থাকিতে পারে যে, প্রত্যেকটির ওজন বিশ মিসকাল হইবে? এই কথা বলিয়া পাখিটি উড়িয়া চলিয়া গেল। ইহা হইল মানুষের অতি লোভের দুষ্টাত্ত। অতি লোভ মানুষকে অন্ধ করিয়া ফেলে । অতএব সে হক বিষয়ও বুঝিতে পারেনা । তখন যাহা হইতে পারে না এমন বিষয়কেও বিদ্যমান বলিয়া মনে করে। ইবনে শিমাক (রহঃ) বলেন, আশা তোমার অন্তরের রশি এবং পায়ের বেড়ি। তুমি অন্তরের রশি বাহির করিয়া ফেল, পায়ের বেড়ি খুলিয়া পড়িবে । আবু মুহাম্মদ ইয়াধিদী (রহঃ) বলেন, একদা আমি হারুনুর রশীদের কাছে গিয়া দেখিলাম, একটি কাগজে স্বর্ণাক্ষরে লেখা দুইটি চরণ গভীর মনোযোগের সহিত দেখিতেছেন। আমাকে দেখিয়া মৃদু হাসি দিয়া বলিলেন, চরণ দুইটি বনি উমাইয়ার ধনাগারে পাওয়া গিয়াছে । আমার কাছে খুবই ভাল লাগিল তাই আমি এই দুইটির সহিত আরো একটি সংযোজন করিয়া দিলাম ---কবিতার চরণ- 420৩4 ০75০ ৪১৮ +৪৭ * ৯৮৮ 95১ ০৮ এগ চা এন ৪| (551 2581555319857758-581 25112713405 (৬:0০ এ ৮০০] ৮১৪) % তল ০৮] ০ এএইিও অনুবাদ- তোমার কোন এক প্রয়োজন যদি পূর্ণ না হয় তবে আরেকটি পূর্ণ হইবে। চিন্তার কোন কারণ নাই। পেট তো ভরিতে পারিলেই চলে । কিন্তু কোন খারাপ বিষয় হইতে রক্ষা পাইতে হইলে উহা বর্জন করিতে হইবে। (সংযোজিত চরণ) অতএব তুমি আপন ইজ্জত আবরু কে বিনষ্ট করিওনা, আর তুমি ৫ গোনাহে লিপ্ত হইও না উহার শাস্তি হইতে বাচিয়া থাকিবে । আব্দুল্লাহ ইবনে সালাম (রাদিঃ) কাব আহবার (রাদিঃ)-কে জিজ্ঞাসা করিলেন, ইলম বুঝার এবং শিখার পর কোন জিনিষে ইলমকে অন্তর হইতে বাহির করিয়া দেয়? কাব (রাদিঃ) উত্তরে বলিলেন, লোভ ও-মনের চাহিদা আর উদ্দেশ্য হাসিলের স্পৃহা । জনৈক ব্যক্তি ফুযাইল (রহঃ)-কে কাব (রাদিঃ) -এর উক্তির ব্যাখ্যা জিজ্ঞাসা করিলেন । ফুযাইল (রহঃ) বলিলেন, এক ব্যক্তি কোন একটি জিনিষের লোভ করতঃ উহার পিছনে পড়িয়া দ্বীনকে বরবাদ করিয়া দেয়। আর মনের চাহিদা হইল, মন চায় যেন সমস্ত আশাই পূর্ণ হইয়া যায়। অতএব এই ধ্যানে বিভিন্ন মানুষের দ্বারে ঘ্বুরিতে থাকে । যখন সে তোমার মনোরথ পূর্ণ করিয়া দিবে তখন সে তোমাকে যেখানে ইচ্ছা সেখানে লইয়া যাইবে তুমি তাহার বাধ্যগত ও অনুগত হইয়া যাইবে । দুনিয়ার স্বার্থে তাহাকে সালাম করিবে, অসুস্থ হইলে সেবা করিবে । আল্লাহর সন্তুটির উদ্দেশ্যে করিবেনা। যদি তাহার দ্বারা তোমার দুনিয়াবী উদ্দেশ্য হাসিল না হইত তবেই ভাল ছিল। অতঃপর ফুযাইল বলিলেন, এই উপদেশ তোমার জন্য সহস্র হাদীছ হইতে উত্তম । ধন-সম্পদের লোভ ও কৃপনতা ৃ ২১ কোন বিজ্ঞ ব্যক্তি বলেন, মানুষের মধ্যে বড়ই আশ্চর্ষের বিষয় হইল ইহা যে, যদি ঘোষণা দেওয়া হয় যে, তুমি চিরকাল বাঁচিবে তবে যে পরিমান লোভ ও আশা তাহার হইত উহার চাইতে অনেক বেশী লোভ এখন, অথচ এই জীবন সামান্য কয়েকদিনের মাত্র পরিশেষে নিঃশেষ হইয়া যাওয়ার বিশ্বাস রহিয়াছে । আব্দুল ওয়াহিদ ইবনে যায়েদ (রহঃ) বর্ণনা করেন, একদা জনৈক রাহেবের সহিত আমার সাক্ষাৎ হইল । তাহাকে জিজ্ঞাসা করিলাম, আপনার খাবার কোথা হইতে আসে? উত্তরে বলিল, এ সত্তার আঙ্গিনা হইতে যিনি এই চাকা অর্থাৎ দাত সৃষ্টি করিয়াছেন। পিষা অবস্থায় আমার কাছে আসিয়া পৌছে। লোভ লিন্সার চিকিৎসা এবং সবর ও অল্পেতুষ্টি লাভের পন্থা এই উষধ তিনটি উপাদানের তৈরি । সবর, ইলম ও আমল । আর এই গুলির সমষ্টি হইল পাচটি বিষয় । যথা- একঃ আমল । অর্থাৎ মিতব্যয়, কেহ যদি অক্পেতুষ্টির মর্যাদা লাভ করিতে চায় তাহার উচিৎ যথাসন্ভব খরচের দ্বার বন্ধ করা এবং কেবল প্রয়োজনীয় খবচ করিয়া খাওয়া, খরচের দ্বার প্রশস্ত করিলে, অল্পেতুষ্টি সম্ভব নহে। যদি একা থাকে তবে একটি মোটা কাপড় এবং যে কোন খাবারে যথেষ্টবোধ করা চাই। তরকারি যথাসম্ভব কম খাওয়া চাই। ইহার উপর নফসকে অভ্যস্ত করা চাই। আর যদি করা চাই । কেননা এই পরিমান খুব কম কষ্টেই যোগাড় করা যায়. এবং মিতব্যয় ও মধ্যপস্থা অবলম্বন করা যায়। আর ইহাই সহজ জীবন যাপন । রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলিয়াছেন_ আন্নাহ তায়ালা প্রত্যেক বিষয়ে সহজ বিধান পছন্দ করেন। রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) আরো : বলিয়াছেন, যে ব্যক্তি মিতব্যয়িতা অবলম্বন করে সে গবীর হয়না । রাসূলুল্লাহ ্‌ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলিয়াছেন, তিনটি জিনিষ মুক্তি দানকারী । (১) প্রকাশ্যে অপ্রকাশ্যে আল্লাহকে ভয় করা। (২) দারিদ্র ও স্বচ্ছলতা উভয় অবস্থায় মিতব্যয়িতা অবলম্বন করা। (৩) খুশি ও গোস্বা উভয় অবস্থায় ন্যায় বিচার করা। বর্ণিত আছে, জনৈক ব্যক্তি হযরত আবু দারদা (রাদিঃ)-কে মাটি হইতে একটি দানা-উঠাইতে দেখিলেন এবং বলিতে শুনিলেন, 8 _ জীবিকা নির্বাহের ক্ষেত্রে সহজ বিধান অবলম্বন করা । মিতব্যয় সচ্চরিত্র ও সদাচার নবুয়্যতের অংশ বিশেষ ইবনে আব্বাস রোদিঃ) হইতে বর্ণিত, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহ ওয়াসাল্লাম) বলিয়াছেন, মিতব্যয়, সচ্চরিত্র ও সদাচার নবুয়্যতের বিশাধিক অংশের অংশ বিশেষ ৷ হাদীছে আছে, প্রচেষ্টা অর্ধেক জীবিকা । রাসূলুল্লাহ

— পৃষ্ঠা ১৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।