১৬ | ধন-সম্পদের লোভ ও কৃপনতা ওয়াসাল্লাম) বলিয়াছেন, জিন্রাঈল (আঃ) আমার অন্তরে এই বিষয়ের উদয় ঘটাইয়াছেন যে, কোন ব্যক্তি তাহার রিযিক পরিপূর্ণ ভোগ করার পূর্বে মৃত্যু বরণ করিবেনা । অতএব ' তোমরা রিযিক অন্েষণে সংযম অবলম্বন কর। আবু হুরাইরা (রাদিঃ) বর্ণনা করেন, রাসূলুল্াহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) আমাকে বলিলেন, তোমার যখন অত্যন্ত ক্ষুধা অনুভব হয় তখন একটি রুটি ও এক পেয়ালা পানিতে যথেষ্ট বোধ কর আর দুনিয়াকে পদাঘাত কর। হযরত আবু হুরাইরা (রাদিঃ) আরো বর্ণনা করেন, রাসূলুল্সাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলিয়াছেন, তুমি তাকওয়া ও সংযম অবলম্বন কর সবচাইতে বড় আবেদ হইয়া যাইবে, অল্পেতুষ্ট হইয়া যাও সবচাইতে বড় শোকরগুজার হইয়া যাইবে । আর নিজের জন্য যাহা পছন্দ কর অন্যের জন্য তাহা পছন্দ কর প্রকৃত মুমেন হইয়া যাইবে । আর লিপসার নিষেধাজ্ঞা সম্পর্কে আবু আইয়ুব আনসারী (রাদিঃ)হইতে বর্ণিত আছে। জনৈক আরব বেদুঈনের প্রতি রাসূলুল্লাহ (সল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম) -এর উপদেশ জনৈক বেদুঈন রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) -এর নিকট আসিয়া বলিল ইয়া রাসূলুল্লাহ । আমাকে কিছু উপদেশ দিন এবং সংক্ষেপে বলুন। রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলিলেন তুমি নামা এমন ভাবে পড় যেন ইহা তোমার সর্ব শেষ নামায । এমন কথা কখনও বলিওনা যাহার দরুন ওযর করিতে হয়, আর অন্যের মাল হইতে নিরাশ হইয়া যাও অর্থাৎ অপরের মালের প্রতি লোভ করিওনা । রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) -এর কাছে কাহারও নিকট কিছু না চাওয়ার বাইয়াত আউফ ইবনে সালেক আশজায়ী (রাদিঃ) বর্ণনা করেন, আমরা নয় জন অথবা আট জন অথবা সাত জন লোক রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) -এর খেদমতে উপস্থিত ছিলাম । তিনি আমাদিগকে বলিলেন, তোমরা আল্লাহর রাসূলের নিকট বয়াত করিবে না কি? আমরা বলিলাম ইয়া আল্লাহ রাসূলের নিকট বাইয়াত করিবে না কি? তখন আমরা হাত প্রশস্ত করিয়া দিলাম । আমাদের মধ্য হইতে এক ব্যক্তি বলিল, ইয়া রাসূলুল্লাহ! আমরা তো আপনার নিকট বাইয়াত করিয়াছি এখন কিসের উপর বাইয়াত করিব? রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলিলেন, তোমরা বাইয়াত ও অঙ্গীকার কর যে, একমাত্র আল্লাহর ইবাদত করিবে, অন্যকোন বস্তুকে তাহার সহিত শরীক করিবেনা, পাচ ওয়াক্ত নামায পড়িবে, আমীরের আনুগত্য করিবে । ইহার পর নিন্নস্বরে একটি কথা বলিলেন, কাহারো কাছে কিছু চাহিবে না। বর্ণনা কারী বলেন, পরে দেখা গিয়াছে, এ সমস্ত লোকের কোন একজনের একটি চাবুক হাত হইতে পড়িয়া গেলেও উহা উঠাইয়া দেওয়ার জন্য কাহাকেও বলিতেন না। ধন-সম্পদের লোভ ও কৃপনতা ১৭ লোভ আর আশাই প্রকৃত দারিদ্র হযরত ওমর ইবনে খাও্ডাব (রাদিঃ) বলিয়াছেন, লোভ ও আশা হইল দারিদ্র, আর নিরাশা হইল ধনবস্তা, কোন ব্যক্তি যখন মানুষের হাতে যে সম্পদ আছে উহা হইতে নিরাশ হইয়া যায় তখন সে অপ্রত্যাশী হইয়া যায়। জনৈক বিজ্ঞ ব্যক্তিকে জিজ্ঞাসা করা হইয়াছিল, ধনবন্তা কাহাকে বলেঃ উত্তরে বলিলেন, আশা কম করা এবং প্রয়োজন মিটে পরিমান সম্পদে তুষ্ট থাকা । এই মর্মে জনৈক কবি বিপদাপদের নাম যাহা বারবার আসিবে । অতএব তুমি যাহা আছে উহার প্রতি তুষ্ট হইয়া যাও তবে সুখী থাকিবে আর খাহেশ ও প্রবৃত্তির অনুগত্য বর্জন কর স্বাধীন জীবন যাপন কুরিবে। অনেক মৃত্যু এমন যাহার কারণ হয় সোনা রূপা ও মনিমুক্তা ।” _ মুহাম্মদ ইবনে ওয়াসে (রহঃ) -এর বর্ণনা কানাযাত বা অয্নে তুষ্ট মুহাম্মদ ইবনে ওয়াসে শুকনা রুটি পানি দ্বারা সিক্ত করিয়া খাইতেন আর বলিতেন, যে ব্যক্তি ইহাতে তুষ্ট থাকিবে সে কাহারো প্রতি মুখাপেক্ষী হইবে না। সুফিয়ান ছাওরী রেহঃ) বলেন, দুনিয়ার সর্বোত্তম বস্তু উহা যাহাতে তোমরা আক্রান্ত হও নাই আর যাহাতে আক্রান্ত হইয়াছ উহার মধ্যে সর্বোত্তম বস্তু উহা যাহা, তোমাদের হাত হইতে বাহির হইয়া গিয়াছে । কানাআতের ব্যাপারে দৈনিক ফেরেশতার ঘোষণা হযরত ইবনে মাসউদ (োদিঃ) বলেন, প্রতি দিন এক ফেরেশতা ঘোষণা দেয়, হে আদম সন্তান। যে অল্প মালে তোমার প্রয়োজন মিটিয়া যায় উহা এ 55119525 সুমাইত ইবনে আজলানের কানাআত সুমাইত ইবনে আজলান রেহঃ) বলেন, হে আদম অন্তান। তোমার উদরটা তো মাত্র অর্ধ বর্গহাত। তারপরও কেন সে তোমাকে জাহান্নামে নিক্ষেপ করে? জনৈক বিজ্ঞ ব্যক্তিকে জিজ্ঞাসা করা হইয়াছিল, আপনার সম্পদ কি? তিনি উত্তরে বলিয়াছিলেন, বাহ্যিক ভাবে সুসজ্জিত থাকা অভ্যন্তরীন ভাবে মিতব্যায়িতা ও মিতাচার অবলম্বন করা আর মানুষের সম্পদ হইতে নিরাশ থাকা । বর্ণিত আছে, আল্লাহ তায়ালা বলেন, হে আদম সন্তান। সমগ্র দুনিয়াও যদি তোমার হইয়া যায় তবু তুমি খাদ্য ছাড়া আর কিছুই পাইতেছনা। অতএব আমি যদি তোমাকে কেবল খাদ্য দান করি আর দুনিয়ার হিসাব অন্যের কাধে চাপাইয়া দেই তবে ইহা তোমার প্রতি বিরাট অনুগ্রহ হইবে । ইবনে মাসউদ (রাদিঃ) বলেন, কেহ যদি অন্য কাহারো কাছে কোন কিছু চায় তবে যেন খুব সাদাসিধা ভাবে চায়, তাহার কাছে যেন অহেতুক প্রশংসা করিয়া তাহাকে ধ্বংস করিয়া না দেয়। কারণ যাহা
— Page 11 —
This text was taken automatically from the PDF and may contain errors. When in doubt, check the original page.