Mukashafatul Qulub 02 — Ahqam(Rules)OfHajjAndUmrah MuftiMuhammadShafiRA
/ ১১৭
📝 লেখা 📖 পিডিএফ

১৮ আহ্‌্কামে হজ্জ ও উমরাহ্‌ অতঃপর স্বাভাবিকভাবে যদি দুনিয়ার কোন স্বার্থ লাভ হয় তাহলে এতে কোন আপত্তি নেই। (হাদীস অনুযায়ী অবশ্য দুনিয়ার স্বার্থ ও লাভ হয়ে থাকে) কিন্তু নিয়তের মধ্যে এটা রাখা যাবে না। (২)স্বীয় জীবনের ছোট বড় সমস্ত গুনাহ্‌ থেকে খাঁটি তাওবা করতে হবে এবং এ তাওবার মধ্যে তিনটি কাজ করা অতি প্রয়োজন। (ক) অতীতে যে সমস্ত গুনাহ করা হয়েছে এর উপর অনুতাপ ও অনুশোচনা এবং যে গুলোর আদায় করা সম্ভব তা আদায় করতে হবে । (খ) বর্তমানে এ সমস্ত পরিত্যাগ করতে হবে। (গ) ভবিষ্যতে কোন প্রকার গুনাহ না করার ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞা করতে হবে। এ তিনটি কাজ ব্যতিত শুধু মুখ দ্বারা তাওবার শব্দ উচ্চারণ করা হলে তাওবা হবে না। অতীতকালের যে সমস্ত বিষয়সমূহ আদায় করার যোগ্য তা হলো রোযা ও নামায-যা বালেগ হওয়ার পর আদায় করা হয়নি, তা হিসাব করে এবং স্মরণ না থাকলে অনুমান করে আদায় করা । যদি অতীতে মালের যাকাত আদায় না করা হয়ে থাকে তা হলে হিসেব করে আহ্কামে হজ্জ ও উমরাহ্‌ ১৯ অথবা অনুমান করে বকেয়া যাকাত আদায় করা । কসম খাওয়ার পর এর বিরোধী কোন কাজ করলে এর কাফফারাহ্‌ অথবা কোন মানত করার পর তা আদায় না করা হলে তা আদায় করে দেয়া। বা মালের হক ও দাবী নিজের জিম্মায় রয়েছে, অথবা কাউকে মুখ বা হাত দ্বারা কষ্ট দেয়া হয়েছে, অথবা কারো গীবত করা হয়েছে তাহলে এ ব্যক্তির কাছে থেকে মাফ করিয়া নিতে হবে এবং সবার হক আদায় করে দিতে হবে। হয়ত তিনি মাফ দিবেন অথবা মাফ করিয়া নিতে হবে। মাসয়ালা £ যার মালের হক নিজেরজিম্মায় রয়েছে যদি তিনি মৃত্যুবরণ করে থাকেন তাহলে তার অংশীদারদের নিকট তা আদায় করে দিতে হবে । অথবা তাদের নিকট থেকে মাফ করিয়া নিতে হবে । যদি তারা খ্য হয় এবং তাদের ঠিকানা অজ্ঞাত হয় তাহলে যে পরিমাণ মাল নিজের জিম্মায় রয়েছে তা তাদের পক্ষ থেকে সদকা করে নিতে হবে। যদি হাত বা মুখ দ্বারা

— পৃষ্ঠা ৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।