১৬ আহ্কামে হজ্জ ও উমরাহ্ মুক্ত হলেও নিশ্চিতভাবে ফজিলত এবং বরকত থেকে বঞ্চিত থাকবে । হজ্জ ও যিয়ারতে গমনকারী অধিকাংশ ব্যক্তি এ ব্যাপারে অমনোযোগী থাকে। হজ্জ ও যিয়ারতের আহ্কাম ও মাসায়েল অবগত হওয়ার ব্যাপারে গুরুত্ব আরোপ করে না। সেখানে পৌঁছে যায়। ওয়াজিব সমূহ আদায়ের ব্যাপারে না গুরুত্ব আরোপ করে, না ইহ্রাম অবস্থায় গুনাহ থেকে মুক্ত থাকার চিন্তা করে। স্মরণ রাখা উচিৎ যে, হজ্জ উমরাহ্র ইহরাম বাধার পর মানুষের উপর শরীয়তের অনেকগুলো বিধি-বিধান আরোপিত হয়, যে গুলো অমান্য করা অত্যন্ত গুনাহর কাজ। বস্তুতঃ পবিত্র মক্কা ও মদীনায় যে গুনাহ করা হয় এর প্রতিফল অত্যন্ত কঠোর হয়ে থাকে । এ সমস্ত লোক হজ্জ আদায়ের পর এ ধারণা করে থাকে যে, আমরা নিম্পাপ হয়ে গিয়েছি এবং আখিরাতের জন্য পৃণ্যের বিরাট সঞ্চয় করে নিয়ে এসেছি। অথচ অধিকাংশ ক্ষেত্রে এটাই হয়ে থাকে যে, হজ্জের ওয়াজিব ও সুন্নত সমূহ ত্যাগ করার প্রতিফল এবং ইহরামের আহ্কামে হজ্জ ও উমরাহ ১৭ ওয়াজিব সমুহের অমান্য করার গুনাহর বোঝা নিয়ে ফিরে আসে । পবিত্র মক্কা ও মদীনায় অসংখ্য বরকত এবং আন্মাহ তা'আলার অসীম রহমতে এ সমস্ত মাফ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে যথেষ্ট কিন্তু এর থেকে অমনোযোগী হওয়ার আমাদের কোন অধিকার নেই। অমনোযোগী ও অসাবধানতার কারণে যে গুনাহ করা হয় তা মাফ হওয়ার সম্ভাবনাও কম । তাই সর্বযুগের ওলামায়ে কিরাম হাজীদের প্রতি সহানুভূতি ও কৃপার দৃষ্টিভঙ্গি করেছেন। এগুলো ভ্রমণের পূর্বে এবং ভ্রমণের সময় সর্বদা সম্মুখে রাখা হলে ইনশাআল্লাহ মাকবুল হজ্জের সৌভাগ্য হবে। | হজ্জে যাত্রার পূর্বেঃ- নিয়লিখিত কাজগুলোর প্রতি গুরুত্ব প্রদান করতে হবে। €১) একমাত্র আন্মাহ তা'আলার সন্তুষ্টি এবং আখিরাতের সাওয়াবের নিয়ত করতে হবে । দুনিয়ার মান-সম্মান ও খ্যাতি অথবা ব্যবসা বা দুনিয়ার অন্য কোন উদ্দেশ্যকে হজ্জের সাথে মিলিত করবে না।
— পৃষ্ঠা ৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।