Mukashafatul Qulub 02 — Ahqam(Rules)OfHajjAndUmrah MuftiMuhammadShafiRA
/ ১১৭
📝 লেখা 📖 পিডিএফ

১৫৬ আহ্কামে হজ্জ ও উমরাহ জাবালে রহমত ঃ আরাফাতে একটি পাহাড়ের নাম। | জাবালে কাজাহ্‌ £ মুষদালিফায় একটি পাহাড়ের নাম। জাবালে উহুদ ৪ মদীনা থেকে বাইরে প্রায় তিন মাইল দূরে একটি পাহাড়ের নাম। যেখানে উুদের যুদ্ধ সংঘঠিত হয়েছিল। এখানে শহীদানের মাযার রয়েছে। জাবালে আবু কুবাইস ঃ মক্কায় একটি পাহাড়ের _ নাম। যা সাফা পাহাড়ের নিকট অবস্থিত। এখানে একটি মসজিদ রয়েছে যেটাকে মসজিদে বেলাল বলা হয়। কোন কোন জীবনীকার লিখেছেন যে, চন্দ্র দ্বিখভিত হওয়ার মুসজিযাহ এখানে প্রকাশ পেয়েছিল। হাজরে আসওয়াদ ঃ কালো পাথর | এটা বেহেশতের পাথর, বেহেশত থেকে আগমনের সময় এটা দুধের মত সাদা ছিল কিন্তু বনী আদমের গুনাহ এটাকে কালো করে ফেলেছে। এটা বাইতুল্লাহ্র দক্ষিণ কোণে উপরে দেয়ালে গাথা রয়েছে। এর চতুর্দিকে রৌপ্যের বৃত্ত দ্বারা আবৃত। আহকামে হজ্জ ও উমরাহ ১৫৭ হুদাইবিয়াহ্‌ £ জিন্দা থেকে মক্কা যাওয়ার পথে হেরেমের সীমানার উপর একটি স্থানের নাম। বর্তমানে এটা শুমাইসীয়া নামে প্রসিদ্ধ। এখানে একটি মসজিদ নির্মাণ করা হয়েছে। এখানে হুজরু (সাঃ) কাফিরদের সাথে একটি চুক্তি করেছিলেন এবং এখানেই সাহাবায়ে কিরাম (রাঃ) থেকে হুজুর (সাঃ) শপথ গ্রহণ করিয়েছিলেন। ইতিহাসে যেটাকে বাইয়াতে রিদওয়ান বলা হয়। এখান থেকে হেরেমের সীমানা শুরু হয়। হাতীম ঃ বাইতুল্লাহর উত্তর দিকে বাইতুল্লাহ্‌ সংলগ্ন অর্ধ চক্রাকৃতি দেয়াল ঘেরা যায়গা। এটাকে হাতীম, আহ্জার এবং খাতীরাহ ও বলা হয়। এই অং তওয়াফের অর্তভুক্ত করা ওয়াজিব। এটা কা'বা শরীফের অংশ। ইসলামের পূর্বে মক্কার কুরাইশগণ কা'বা শরীফ নির্মণি করেছিল। তখন হালাল মালের অভাবে তারা এই অংশ বাদ দিয়ে কা"বা নির্মাণ করেন। এলাকাকে হেরেম বলা হয়৷ এর সীমানায় চিহ্ন রয়েছে। এখানে শিকার করা, বৃক্ষ কর্তন করা এবং জানোয়ার ঘ্বাসে চড়ানো হারাম।

— পৃষ্ঠা ৭৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।