Mukashafatul Qulub 02 — Ahqam(Rules)OfHajjAndUmrah MuftiMuhammadShafiRA
/ ১১৭
📝 লেখা 📖 পিডিএফ

১৪ আহ্কামে হজ্জ ও উমরাহ্‌ যাবতীয় ব্যয় বহন করতে পারে। এছাড়া পরিবাবর্গের মধ্যে যাদের ব্যয়ভার তার উপর ওয়াজিব, ফিরে আসা পর্যন্ত এদের ব্যবস্থা করাও তার পক্ষে সম্ভব । যে ব্যক্তির এ ক্ষমতা থাকা সত্বেও হজ্জ করেনা তার জন্য কুরআনে করিম ও হাদীসে কঠোর শাস্তির কথা উন্লেখ করা হয়েছে। মাসয়ালা ঃ যে ব্যক্তির নিকট কোন সময় এ পরিমাণ সম্পদ জমা হলো যা হজ্জের জন্য যথেষ্ট এবং হজ্জের সময় অর্থাৎ শাওয়ালের শুরু হওয়া পর্ষস্ত মাল তার মালিকানায় থাকল, অতঃপর সে হজ্জ আদায় না করে বাড়ী নির্মাণ বা বিবাহ উৎসবে অথবা অন্য কোন কাজে ব্যয় করে ফেলে, এমতাবস্থায় তার উপর হজ্জ ফরজ হয়ে যাবে । সুতরাং তার উপর এটা অবশ্য কর্তব্য যে, সে যেন পুনরায় এ পরিমাণ সম্পদ জমা করার চেষ্টা করে যার দ্বারা সে ফরজ হজ্জ আদায় করতে সক্ষম হয়। (মানাসিক মোল্লা আলী কারী) হাদীসঃ-রাসূলুল্লাহ্‌সাললাল্লাহুআলাইহিওয়া সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহ্‌র সেন্তুষ্টির) উদ্দেশ্যে হজ্জ আহ্কামে হজ্জ ও উমরাহ ১৫ আদায় করে এবং এতে বেহুদা কাজ ও কথাবার্তা এবং পাপ-পঙ্কিলতা থেকে বিরত থাকে তাহলে সে সদ্য প্রসত নবজাতকের ন্যায় নিষ্পাপ হয়ে যাবে । (বুখারী ও মুসলীম) হাদীসঃ-রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হজ্জ ও উমরাহ্‌ আদায়কারী হলো আল্লাহ তা'আলার মেহমান, যদি সে কোন দু'আ করে তা হলে আল্লাহ তা'আলা তা কবুল করে থাকেন। (ইবনে মাজা) একজন মুসলমানের জন্য এর চেয়ে শ্রেষ্ঠ নিআ'মত আর কি হতে পারে যে, সারা জীবনের গুনাহ মাফ হয়ে যায়, যে দু'আ করবে তা কবুল হবে, যার দ্বারা সে ইহকাল ও পরকালের যাবতীয় উদ্দেশ্য সাধনে অতি সহজেই সফলতা অর্জন করতে পারে। অতি প্রয়োজনীয় নির্দেশিকাঃ-হজ্জের উপরোক্ত ফজিলত ও বরকত অর্জনের জন্য শর্ত হলো এই যে, হজ্জের ফরজ, ওয়াজিব ও সুন্নত সমূহ অতি সতর্কতার সাথে আদায় করবে এবং যা হজ্জকে অনিষ্ট করবে এগুলো থেকে বিরত থাকবে । নতুবা ফরজ আদায় থেকে

— পৃষ্ঠা ৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।