১২৮ আহ্কামে হজ্জ ও উমরাহ্ ইহ্রাম না বেঁধে পৌছে যায় তাহলে দম ওয়াজিব হবে । কেননা পথে দু'টি মীকাত তাদেরকে অতিক্রম করতে হয়। ওজু বিহীন বা অপবিত্র বা হায়েজ ও নিফাসের সময় তাওয়াফ করা অথভা তাওয়াফের চক্করে কম করা £- মাসয়ালা £যদি ফরজ বা নফল তওয়াফের সময় কাপড় বা দেহে ময়লা বা অপবিত্র বস্তু লাগে তাহলে কিছু ওয়াজিব হবে না । তবে মাকরুহ হবে । (যুবদাহ্) মাসয়ালা £ যদি ওজুবিহীন অবস্থায় সমগ্র তওয়াফ অথবা অধিকাংশ তওয়াফ করে তাহলে দম ওয়াজিব হবে । যদি তওয়াফে কুদুম অথবা তওয়াফে বিদা" অথবা নফল অথবা অর্ধেকের কম তওয়াফে যিয়ারাত ওজুবিহীন অবস্থায় আদায় করে তাহলে প্রতিটি তওয়াফের জন্য সদকাতুল ফিতরের পরিমাণ সদকাহ্ ওয়াজিব হবে। যদি এ সকল অবস্থায় ওজু করে তওয়াফ পুনরায় আদায় করে তাহলে কাফফারাহ্ এবং দম দেয়া লাগবে না। (আলমগীরি) : আহ্কামে হজ্জ ও উমরাহ্ ১২৯ মাসয়ালা £ যদি সমগ্র অথবা অধিকাংশ তওয়াফে যিয়ারত অপবিত্র বা হায়েজ ও নিফাসের অবস্থায় করে থাকে তাহলে বুদনা (অর্থাৎ একটি প্রাপ্ত বয়স্ক উট বা গাভী) ওয়াজিব হবে । যদি তওয়াফে নফল এ অবস্থায় করে থাকে তাহলে এক বকরী ওয়াজিব হবে। এ সকল অবস্থায় পবিত্রতার সাথে পুনরায় তওয়াফ আদায় করা হলে কাফফারাহ্ দেয়া লাগবে না। (গানীয়া) মাসয়ালা £ যে তওয়াফ অপবিভ্রতা অথবা হায়েজ বা নিফাসের অবস্থায় করা হয়েছে তা পুনরায় আদায় করা ওয়াজিব এবং ওজুবিহীন অবস্থায় যে তওয়াফ করা হয় তা পুনরায় করা মুসতাহাব। (যুবদাহ) কিন্তু যদি পুনরায় আদায় না করে তাহলে উপরে বর্ণিত কাফফারাহ্ দেয়া ওয়াজিব হবে । মাসয়ালা ঃ যদি প্রথম তওয়াফের পর সা*য়ী করে তাহলে পুনরায় সা"য়ী করার প্রয়োজন নেই। কেননা প্রথম তওয়াফ গ্রহণযোগ্য হয়েছে। কিন্তু অসমাপ্ত হওয়ার কারণে পুনরায় করতে হয় এবং দ্বিতীয় তওয়াফ শুধু এই ক্ষতিপূরণের জন্য । (যুবদাহ্)
— পৃষ্ঠা ৬৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।