১২৬ আহ্কামে হজ্জ ও উমরাহ্ মাসয়ালা 8 ইহরামের অবস্থায় টিড্ডি পাখী মারা নিষিদ্ধ । দু'তিনটি টিড্ড মারার কারণে ইচ্ছানুযায়ী কিছু সদকাহ প্রদান করবে । হযরত উমর (রোঃ) বলেছেন, একটি খেজুর একটি টেডিড থেকে উত্তম। [মুয়াত্তায়ে মুহাম্মদ) তিনের চেয়ে অধিক হলে অর্ধসা (১সা'-১/৪ সের) গম প্রদান করবে। ইহ্রাম অবস্থায় যে বিধান রয়েছে হেরেমে টিড্ডি মারার জন্য একই বিধান প্রযোজ্য । (গানীয়া) মাসয়ালা ৪ মুহরিম ও ইহ্রাম বিহীন উভয় ব্যক্তির জন্য হেরেম শরীফে শিকার করা হারাম এবং হেরেমের ঘাস ও বৃক্ষ কর্তন করা নিষিদ্ধ। এতে দম ওয়াজিব হবে। যদি এরূপ ঘটনা ঘটে যায় তাহলে কোন আলিমের নিকট তা জিজ্ঞাসা করা উচিৎ। মীনা, মুজদালিফা হেরেমের সীমানার অন্তর্ভুক্ত । এখানের ঘাস ইত্যাদি কর্তন করা থেকে বিরত থাকা কর্তব্য । আরাফাতের মাঠ হেরেমের সীমানার বাইরে । এখানের ঘাস কর্তনে কোন অসুবিধা নেই। আহ্কামে হজ্জ ও উমরাহ্ ১২৭ হজ্জের ওয়াজিব সম্পর্কিত দ্বিতীয় প্রকার ত্রুটি £ মাসয়ালা £ মীকাতের বাইরে বসবাসকারী কোন আকেল, বালে (জ্ঞানবান ও প্রাপ্ত বয়ক্ষ) ব্যক্তি যদি হোক অথবা অন্য কোন উদ্দেশ্যে যাওয়ার ইচ্ছা হোক ইহরাম ব্যতীত অগ্রসর হলে গুনাহগার হবে এবং শীকাতের দিকে ফিরে না আসে এবং এ স্থানেই ইহ্রাম বাঁধে তাহলে একটি দম ওয়াজিব হবে । যদি মীকাতে ফিরে এসে ইহ্রাম বাঁধে তাহলে দম দেয়ার হুকুম বাতিল হয়ে যাবে। (গানীয়া) মাসয়ালা £ পাকিস্তান থেকে যারা সামদ্রিক জাহাজে হজ্জের জন্য গমণ করে তাদের জন্য জিদ্দাহ্ পর্যন্ত ইহ্রাম বাঁধার অনুমতি রয়েছে। এর পূর্বে ইহরাম বাঁধা উত্তম। ইহরাম ব্যতীত জিদ্দাহ্ থেকে সামনে অগ্রসর হলে দম ওয়াজিব হবে। যারা বিমানে গমন করবে, আরোহণ করার সময় তাদের ইহরাম বাঁধা উচিৎ। যদি
— পৃষ্ঠা ৬৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।