১১৮ আহ্কামে হজ্জ ও উমরাহ্ মাসয়ালা £ সম্পূর্ণ হাতের উপর মেহেদী লাগান হলেও দম ওয়াজিব হবে । যদি মহিলা ও হাতে মেহেদী লাগায় তাহলে দম ওয়াজিব হবে গোনীয়া) মাসয়ালা £ পানের মধ্যে সুগন্ধিযুক্ত তামাক বা জর্দা অথবা এলাচি মিলিয়ে খাওয়া মুহরিমের জন্য সর্বসম্মতিক্রমে মাকরুহ। ফিকাহর কোন কোন কিতাবে দম ওয়াজিব হওয়ার দিকে ইঙ্গিত করা হয়েছে। সুতরাং সতর্কতা অবলম্বন করা প্রয়োজন । মাসয়ালা ঃযদি সুগন্ধিযুক্ত সুরমা দু'একবার ব্যবহার করে তাহলে সদকাহ ওয়াজিব হবে। যদি একাধিক বার লাগিয়ে থাকে তাহলে দম ওয়াজিব হবে। কিন্তু সুগন্ধি বিহীন সুরমা ব্যবহার করা হলে কোন ক্ষতি নেই। কিছু ওয়াজিব হবে না। (গানীয়া) মাসয়ালা 8 ইহরামের পর গলায় ফুলের মালা পরিধাণ করা মাকরুহ, সাধারণভাবে লোকজন এদিকে লক্ষ্য করে না। সুগন্ধিযুক্ত ফল অথবা ফুল ইচ্ছাকৃত ঘ্াণ নেয়াও মাকরুহ । কিন্তু এর দ্বারা কিছুই ওয়াজিব হবে না। (গানীয়া) আহ্কামে হজ্জ ও উমরাহ ১১৯ মাসয়ালা ঃযদি কয়েকটি অংগে কিছু কিছু সুগন্ধি ব্যবহার করে তবে যদি সব অঙ্গ মিলে একটি বড় অঙ্গের পরিমাণ হয়ে যায় তাহলে দম ওয়াজিব হবে। নতুবা সদকাহ ওয়াজিব হবে । (যুবদাহ্) .. সেলাই করা কাপড় পরিধান করা 8 যে কাপড় দেহের পরিমাপ অনুযায়ী সেলাই করা হয়েছে অথবা বুনন করা হয়েছে অথবা তৈরী করা হয়েছে, যদি এটা সমগ্ৰ দিন ও রাত ব্যবহার করা হয়ে থাকে তাহলে পূর্ণ ত্রুটি হবে এবং দম ওয়াজিব হবে । যদি এর চেয়ে কম সময় ব্যবহার করে তাহলে সদকাহ ওয়াজিব হবে। (গানীয়া) মাসয়ালা ঃ যদি কোন ব্যক্তি সেলাই করা কাপড় পরিধান করে ইহরাম বাঁধে, অর্থাৎ ইহরামের নিয়ত করে তালবীয়াহ পাঠ করেছে, তাহলে যদি তালবীয়াহ্ পাঠ করার পর পূর্ণ দিন সেলাই করা কাপড় পরিধান করে তাহলে দম ওয়াজিব হবে। যদি একদিনের কম সময় পরিধান করে তাহলে সদকাহ ওয়াজিব হবে । (গানীয়া)
— পৃষ্ঠা ৫৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।