১১৬ আহ্কামে হজ্জ ও উমরাহ মাসয়ালাটি খাঁটি সুগন্ধি খাওয়া সম্পর্কে যা খাদ্যদ্রব্য সাথে মিশ্রিত করা হয়নি । (গানীয়া) বোতল অথবা শরবত যাতে সুগন্ধি মিশ্রিত করা হয়নি তা ইহরামের অবস্থায় পান করা জায়েজ। যদি বোতলে সামান্য সুগন্ধি মিশ্রিত করা হয়ে থাকে তাহলে এতে সদকাহ ওয়াজিব হবে। কিন্তু একই মজলিশে যদি কয়েকবার পান করে তাহলে দম ওয়াজিব হবে । যদি সুগন্ধি অধিক পরিমাণ হয় তাহলে একবার পান করলেও দম ওয়াজিব হবে । (গানীয়া) মাসয়ালা £ হাজরে আসওয়াদের উপর যদি সুগন্ধি লেগে থাকে হজ্জের সময় কোন কোন লোক এতে সুগন্ধি লাগিয়ে থাকে) এবং তাওয়াফ আদায়কারী মুহরিম হয় তাহলে এর ইসতিলাম চেমা) জায়েজ নয় বরং হাতে ইশারা করে হাতকে চুমা দেবে। যদি মুহরিম ব্যক্তি হাজরে আসওয়াদকে চুমা দেয় এবং তার মুখে বা হাতে সুগন্ধি লেগে থাকে যদি এর পরিমাণ অধিক হয় তাহলে দম এবং পরিমাণ কম হলে সদকাহ ওয়াজিব হবে। (গানীয়া) . আহ্কামে হজ্জ ও উমরাহ ১১৭ মাসয়ালা ৪ যে বিছানায় সুগন্ধি ছিটানো হয়েছে মুহরিম ব্যক্তির জন্য এর উপর শোয়া বা আরাম করা জায়েজ নয়। এর বিধান কাপড়ে অধিক পরিমাণ সুগন্ধি হওয়ার উপর অনুমান করতে হবে। মাসয়ালা ঃ মাথা, হাত অথবা দাড়িতে ইহরাম অবস্থায় মেহেদী লাগানো নিষিদ্ধ । যদি পূর্ণ মাথা, সম্পূর্ণ দাঁড়ি অথবা এক চতুর্থাংশ মাথা অথবা এক চতুর্থাংশ দাঁড়িতে মেহেদী লাগানা লাগান হয় এবং মেহেদী খুব গাঢ় নয় বরং হালকা হয় তাহলে দম ওয়াজিব হবে। যদি খুব গাঢভাবে লাগান হয় তাহলে দু*টি দম ওয়াজিব হবে । এক দম সুগন্ধি কারণে দ্বিতীয় দম মাথা অথবা চেহারা ঢাকার কারণে । এটা এ অবস্থায় হবে যখন সারা দিন ও সারা রাত লাগিয়ে রাখবে । যদি এক দিন ও এক রাতের চেয়ে কম সময় লাগানে হয় তাহলে একটি দম ও একটি সদকাহ ওয়াজিব হবে । এটা হলো পুরুষের বিধান। মহিলাদের উপর একটি দমু ওয়াজিব হবে । কেননা তার জন্য মাথা ঢাকা নিষিদ্ধ নয় । (গানীয়া)
— পৃষ্ঠা ৫৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।