Mukashafatul Qulub 02 — Ahqam(Rules)OfHajjAndUmrah MuftiMuhammadShafiRA
/ ১১৭
📝 লেখা 📖 পিডিএফ

নতি আহ্‌কামে হজ্জ ও উমরাহ্‌ জায়গায় লেগে থাকে এবং সে কাপড় সারা দিন বা সারা রাত পরিধান করে থাকে তাহলে দম ওয়াজিব হবে। যদি সামান্য সুগন্ধি যা এক বা দু'বিঘতের চেয়ে কম অংশ লেগেছে এ অবস্থায় সদকাহ দিতে হবে । (যদিও সারা দিন পরিধাণ করে) এক দিনের কমেও সদকাহ প্রদান করতে হবে । (যুবদাহ্‌) একদিনের কমে যদি অধিক সুগন্ধি হয় এবং এক বা দু'বিঘতে ভর্তি হয় তাহলে সদকাহ দিতে হবে এবং অর্ধেক রাত থেকে অর্ধেক দিন পর্যন্ত এক দিন গণ্য করা হবে । (যুবদাহ্‌) মাসয়ালা $ খাদ্য-দ্রব্যে মিশ্রিত করে যদি কোন সুগন্ধি ব্যবহার করা হয় তাহলে এঁ খাদ্য খেলে কিছু ওয়াজিব হবে না । যদিও সুগন্ধি বের হয় এবং তা অধিক পরিমাণে হয়। যদি খাদ্য তৈরীর পর সুগন্ধি মিশ্রিত করা হয়, যেমন মশলা জাতীয় দ্রব্য দারচিনি, এলাচি ইত্যাদি ব্যবহার করা হয়ে থাকে, এ ধরনের খাদ্য দ্রব্য খেলেও কিছু ওয়াজিব হবে না। অবশ্য আহারের সময় যদি সুগন্ধি আসে তাহলে এটা মাকরুহ হবে। যদি এরূপ আহ্কামে হজ্জ ও উমরাহ্‌ ১১৫ দ্রব্য খেয়ে থাকে যাতে সুগন্ধি মিশ্রিত করা হয়েছে কিন্তু এগুলোর মধ্যে সুগন্ধির পরিমাণ অধিক হয় তাহলে দম ওয়াজিব হবে । যখন আহারের পরিমাণ অধিক হয় এবং সামান্য পরিমাণ খেয়ে থাকে তাহলে সদকাহ প্রদান করতে হবে, যদি সুগন্ধি না আসে । কেননা এ অবস্থায় পরিমাণের আধিক্যের উপর বিধান প্রয়োগ হবে সুগন্ধির উপর নয়। যদি এ ধরনের খাদ্য অল্প অল্প করে কয়েকবার খায় তাহলে দম ওয়াজিব হবে। বন্ধন ব্যতীত খাদ্য-দ্রব্যের মধ্যে যদি সুগন্ধি মিশ্রিত করে এবং যদি এ খাদ্য-দ্রব্য অধিক পরিমাণ হয় তা হলে অধিক পরিমাণ খেলেও কিছুই ওয়াজিব হবে না। কিন্তু যদি সুগন্ধি আসে তাহলে মাকরুহ হবে। (গানীয়া ও যুবদাহ্‌) | মাসয়ালা 8 যদি কেউ অধিক পরিমাণ সুগন্ধি খেয়ে ফেলে যেমন-জাফরান এবং মখের অধিকাংশ অংশে সুগন্ধি লেগে যায় তাহলে দম ওয়াজিব হবে । যদি মুখের অধিকাংশে না লাগে তাহলে সদকাহ ওয়াজিব হবে । এ

— পৃষ্ঠা ৫৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।