Mukashafatul Qulub 02 — Ahqam(Rules)OfHajjAndUmrah MuftiMuhammadShafiRA
/ ১১৭
📝 লেখা 📖 পিডিএফ

১০৪ আহ্কামে হজ্জ ও উমরাহ্‌ জানা নেই যে, এটা পরবর্তীতে আর ভাগ্যে হয় কিনা। কমপক্ষে হেরেম শরীফে এক খতম কুরআন পাঠ করবে এবং সম্ভব অনুযায়ী সদ্কাহ্‌ খয়রাত করবে। মক্কাবাসীদের সাথে মহব্বত এবং তাদেরকে সম্মান করা জরুরী মনে করবে। তাদেরকে ঘৃণা করা থেকে যতদূর সম্ভব দূরে থাকবে এবং ছোট বড় প্রত্যেক প্রকারের গুনাহ থেকে মুক্ত থাকার সর্বাত্মক চেষ্টা করবে । কেননা হেরেমের মক্কায় যেমন ইবাদতের সওয়াব এক লাখ তেমনি সেখানে কোন গুনাহ করা হলেও এর শাস্তি হবে অতি ভয়ঙ্কর। (যুবদাহ্‌) তওয়াফে বিদা" ঃ মীকাত থেকে বাইরে লোকদের উপর ওয়াজিব হলো এই যে, যখন মক্কা শরীফ থেকে ফিরে যাবে তখন বিদায়ী তাওয়াফ করবে এবং এটা হজ্জের সর্বশেষ ওয়াজিব । এতে হজ্জ হলো তিন প্রকার । একই সমান প্রত্যেক প্রকার হজ্জ আদায়কারীর উপর ওয়াজিব । এই তাওয়াফ আহলে হেরেম এবং এটা মীকাতের সীমানায় বসবাসকারীদের জন্য ওয়াজীব নয়। " আহ্কামে হজ্জ ও উমরাহ্‌ ১০৫ মাসয়ালা £ যে মহিলা হজ্জের সকল আরকান ও ওয়াজিব সমূহ আদায় করেছেন শুধু তাওয়াফে বিদা' বাকী যদি এই সময়ে হায়েজ ও নিফাস শুরু হয় তাহলে তাওয়াফে বিদা' তার উপর ওয়াজিব নয়। তার উচিৎ মসজিদে প্রবেশ না করে দরওয়াজার নিকট দাঁড়িয়ে দু'আ চেয়ে রওয়ানা হয়ে যাওয়া । (হায়াতুল কুলুব) মাসয়ালা ৪ তাওয়াফে সদরের (বিদায়ী তাওয়াফ) জন্য নিয়ত জরুরী নয়। যদি রওয়ানা হওয়ার পূর্বে কোন নাফলী তাওয়াফ করে তাহলে এটাও তাওয়াফে সদরের স্থলাভিষিক্ত হয়ে যাবে। কিন্তু উত্তম হলো এই যে, পৃথক নিয়তের দ্বারা ফিরে যাওয়ার সময় এই তাওয়াফ করবে । (যুবদাহ্‌ ও গানীয়াহ্‌) মাসয়ালা £ যদি বিদায়ী তাওয়াফ আদায় করার পর কোন কারণে মক্কায় অবস্থান করতে হয় তাহলে পুনরায় রওয়ানা হওয়ার পূর্বে বিদায়ী তওয়াফ করা মুস্তাহাব । (যুবদাহ্‌) মাসয়ালা £ বিদায়ী তাওয়াফের দু'রাকা'আত নামায আদায় করতে হবে। এরপর কিবলাহ্মুখী হয়ে দাঁড়িয়ে

— পৃষ্ঠা ৫২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।