Mukashafatul Qulub 02 — Ahqam(Rules)OfHajjAndUmrah MuftiMuhammadShafiRA
/ ১১৭
📝 লেখা 📖 পিডিএফ

১০২ আহ্কামে হজ্জ ও উমরাহ্‌ হজ্জের পঞ্চম দিন হলো ১২ জিলহজ্জ £ যদি কুরবানী ও তাওয়াফে যিয়ারত ১১ তারিখ করা সম্ভব না হয়ে থাকে তাহলে অদ্য ১২ তারিখ করা যাবে। আজকের মূল কাজ হলো তিন জামরায় রামী করা। এখন ১৩ তারিখের রামীর জন্য মীনায় অধিক অবস্থান করা বা না করা ইচ্ছার উপর নির্ভর করে । যদি ইচ্ছা হয় তাহলে আজ ১২ তারিখের সূর্য মীনায় অস্ত যায় তখন মীনা থেকে বের হওয়া মাকরুহ তার উচিত হলো, আজ রাত মীনায় কাটাবে এবং ১৩ তারিখের রামী করে মক্কা মুয়াজ্জামা যাবে । যদি সূর্যাস্তের পর মক্কায় চলে যায় তাহলে জায়েয হবে তবে এটা মাকরুহ | যদি মীনায় ১৩ তারিখ সুবহে হয়ে যায় তাহলে এ দিনের রামী ও তার উপর ওয়াজিব হয়ে যাবে । রামী ছাড়া গমন করা জায়েয নয়, যদি রামী ছাড়া চলে যায় তাহলে দম ওয়াজিব হবে। অবশ্য ১৩ তারিখে রামীর মধ্যে একটু সুবিধা রয়েছে যে, তা দিপ্রহরের পূর্বেও জায়েষ আছে। আহ্কামে হজ্জ ও উমরাহ্‌ ১০৩ মাসয়ালা £ ১৩তারিখের রাতে মীনায় অবস্থান এবং এ দিনের রামী প্রকৃতপক্ষে ওয়াজিব নয়, তবে উত্তম। অবশ্য যদি ১৩ তারিখের সুবহে মীনায় হয়ে যায় তাহলে এ দিনের রামী ও ওয়াজিব হয়ে যাবে । মীনা থেকে মন্কা মুয়াজ্জামা $ এবার মীনা থেকে অবসর হয়ে মক্কার ফিরে আসতে হবে । পথে “মুহাসসাব' নামক স্থানে কিছুক্ষণ অবস্থায় করা সুন্নত। কিন্তু খুবই কষ্টকর । এই অক্ষমতার কারণে যদি এখানে থামার সুযোগ না হয় তাহলে কোন অসুবিধা নেই। (যুবদাহ্‌) এবার হজ্জের কার্যাবলীর মধ্যে বাকী থাকল তাওয়াফে বিদা" যা মক্কা থেকে ফিরে চলে আসার সময় আদায় করা ওয়াজিব। যতক্ষণ পর্যন্ত মক্কায় অবস্থান করবে ততক্ষণ পর্যন্ত নিজের ক্ষমতানুযায়ী অধিক পরিমাণে নফল তাওয়াফ করতে থাকবে । হেরেম শরীফে হাজেরী, বাইতুল্লাহর তাওয়াফ, বাইতুল্লাহ্‌কে সম্মানের উদ্দেশ্যে দর্শন করা, হেরেম শরীফে নামায এবং যিকির ও তিলাওয়াতকে অমূল্য মনে করা । এরপর

— পৃষ্ঠা ৫১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।