১০০ আহ্কামে হজ্জ ও উমরাহ্ তারিখে আদায় করবে, উত্তম হলো এই যে, জোহরের পূর্বেই এর থেকে অবসর হবে। দ্িপ্রহরের পর মসজিদে খাইফে জোহর নামায জামা'আতের সাথে আদায় করবে। সেখানে পৌছা ভীড়ের কারণে কষ্টকর হলে নিজের জায়গায় জামা'আত করবে। এরপর তিন জায়গায় রামী করর জন্য যেতে হবে । আজকের রামী দিপ্রহর থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত কিন্তু সূর্যান্তের পর মাকরূহ হবে। তবে ১২ তারিখ সুবহে উদয় হওয়ার পূর্বে রামী করলে তবুও আদায় হবে দম দিতে হবে না। যদি ১২ তারিখ সুবহে হয়ে যায় তখন ১১ তারিখের রায়ীর সময় শেষ হয়ে গেল। এর উপর পুনরায় আদায় করা আবশ্যক এবং দম দেয়াও ওয়াজিব । অর্থাৎ ১২ তারিখ এই দিনের রামী করবে এবং ১১ তারিখের ছুটে যাওয়া রামীও আদায় করবে । কাজা করার কারণে দম দিতে হবে। অদ্য ১১ তারিখের রামী এভাবে করবে যে, প্রথমে জামরায়ে উলায় এসে সাতটি কংকর নিয়ে ১০ তারিখে জামরায়ে আকবার মত রামী করবে । এই রামী কিবলাহ্র দিকে মুখ করে দু'আর মত হাত উঠিয়ে দু'আ আহ্কামে হজ্জ ও উমরাহ্ ১০১ করবে । কমপক্ষে এতটুকু সময় অবস্থান করবে যতটুকু সময়ে বিশ আয়াত পড়তে পারা যায়। এই সমেয় তাকবীর, তাহলীল, ইস্তিগফার এবং দরুদ শরীফে মগ্ন থাকবে । নিজের জন্য, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব এবং সাধারণ মুসলমানদের জন্য দু'আ করবে । এটাও দু'আ কবুলের স্থান। (যুবদাহ) এরপর জামবা বুসতায় আসবে । পূর্বের ন্যায় সাতটি কংকর এই জামরার পাদদেশে নিক্ষেপ করবে । এরপর ভীড় থেকে একটু দূরে গিয়ে কিবলাহ্র দিকে মুখ করে দু'আ, ইস্তিগফারে কিছুক্ষণ মগ্ন থাকবে। এরপর জামরায়ে আকাবার নিকট আসবে । এখানেও পূর্বের মত সাতটি কংকর দ্বারা রামী করবে। এরপর দু'আর জন্য অপেক্ষা করবে না। কেননা এটা সুন্নত দ্বারা প্রমাণিত নেই, আজকের করণীয় কাজ যা ছিল তা পুরণ হয়ে গেল। বাকী সময় মীনায় নিজের জায়গায় অবস্থান করবে । আল্লাহ্র যিকির, তিলাওয়াত এবং দু'আয় মগ্ন থাকবে । অলসতা ও বেহুদা কাজে সময় অপচয় করবে না।
— পৃষ্ঠা ৫০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।