৯৮ আহ্কামে হজ্জ ও উমরাহ্ মাসয়ালা 8 যে মহিলা হায়েজ বা নিফাস অবস্থায় রয়েছে তার জন্য পবিত্র হওয়ার পূর্বে তাওয়াফে যিয়ারত জায়েয নয়। যদি আইয়ামে নহর অর্থাৎ ১২ তারিখ পর্যন্ত ও হায়েজ থেকে মুক্ত না হয় তাহলে তিনি তাওয়াফে যিয়ারতকে বিলম্ব করে দেবেন এবং এ বিলম্বের জন্য তার উপর দম ওয়াজিব হবেনা । যতক্ষণ পর্যন্ত হায়েজ ও নিফাস থেকে পবিত্র না হবে ততক্ষণ পর্যন্ত তাওয়াফে যিয়ারত হবে না এবং তাওয়াফে যিয়ারত ছাড়া দেশে ফিরে আসা যাবে না। কেননা ফিরে আসলে আজীবন এ ফরজ বাকী থাকবে । এরপর দ্বিতীয়বার এসে তাওয়াফ করতে হবে। তাই হায়েজ ও নিফাস থেকে পবিত্র হওয়/র জন্য অপেক্ষা করা আবশ্যক । সাফা ও মারওয়াহ্র মধ্যে হজ্জের সা'য়ী £ যে ব্যক্তি তাওয়াফে কুদুমের সাথে হজ্জের সা*য়ী করেছেন তিনি এখন সা*য়ী করবেন না এবং তাওয়াফে যিয়ারতে ইফ্তবা' ও রামল করবেন না, অবশ্য মুফরিদ যিনি তাওয়াফে কুদুমের সাথে সা'য়ী করেননি এবং করেন ও আহ্কামে হজ্জ ও উমরাহ্ ৯৯ মুতামান্তি' যারা ওকুফে আরাফার পূর্বে শুধু উমরাহ্্র সা'য়ী করেছেন হজ্জের সা*য়ী করেননি, তার উপর ওয়াজিব হলো এই যে, তিনি তাওয়াফে যিয়ারতের পর সা'য়ী করবেন এবং যিয়ারতে ইযৃতিবা'ও করতে হবে, এর প্রথম তিন চক্করে রামলও করতে হবে । তাওয়াফে যিয়ারত ও সা'য়ীর পর ১০ তারিখের সব কাজ পূর্ণ হয়ে যায়। এর থেকে অবসর হওয়ার পর মীনা চলে যেতে হবে। হজ্জের চতুর্থ দিন হলো ১১ই জিলহঙ্জ £ এখন হজ্জের ওয়াজিব সমূহের মধ্যে সংক্ষিপ্ত কাজ বাকী থাকল । দু'অথবা তিন দিন মীনায় অবস্থান করে তিন জামরাতে কংকর নিক্ষেপ করতে হবে। এ দিনের রাতেও মীনায় অবস্থান সুন্নতে মুয়াক্কাদা এবং কারো কারো মতে ওয়াজিব । মীনার বাইরে মন্কায় অথবা অন্য কোন স্থানে রাতে অবস্থান করা নিষিদ্ধ। (ইরশাদুস্ সারী) . যদি কোন কারণে ১০ তারিখে কুরবানী অথবা তওয়াফে যিয়ারত না করতে পারে তাহলে আজ ১১
— পৃষ্ঠা ৪৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।