৯৪ আহ্কামে হজ্জ ও উমরাহ্ জন্য কুরবারী' ওয়াজিব নয় মুসতাহাব। যদি তিনি কুরবানী না করেন এবং হলক করেন তাহলে এটা জায়েয হবে। মাসয়ালা £ যদি কারেন ও মুতামাত্তি'র নিকট এ পরিমাণ সম্পদ না থাকে যার দ্বারা কুরবানী করতে পারে তাহলে কুরবানীর পরিবর্তে দশ রোযা রাখলেও চলবে। তবে শর্ত হলো এই যে, তিনটি রোযা আরাফার দিনের মধ্যে রাখতে হবে । বাকী সাতটি ইচ্ছা অনুযায়ী বাড়ী ফিরে রাখলেও চলবে । কিন্তু এ তিন রোযা যদি আরাফার দিন পর্যন্ত না রাখে তাহলে কুরবানীই করতে হবে। অক্ষমতার কারণে যদি কুরবানী করা সম্ভব না হয় তাহলে হলক (মাথা মুড়ান) করে ইহ্রাম খুলে ফেলবে। কিন্তু এ অবস্থায় তার উপর দু'টি দম (কুরবানী) ওয়াজিব হয়ে যাবে। একটি হলো কেরান অথবা তামাত্বুর এবং দ্বিতীয় দম কুরবানীর পূর্বে হলক করার কারণে যে ত্রুটি হয়েছে এর জন্য । (যুবদাহ্) ১০ তারিখের চতুর্থ ওয়াজিব হক অথবা কসরঃ কুরবানীর পর মাথার চুল মুড়ান অথবা এক আঙ্গুল আহ্কামে হজ্জ ও উমরাহ ৯৫ পরিমাণ কর্তন করা ওয়াজিব । কিন্তু এটা জরুরী নয়যে, . আজই করতে হবে। বরং এটা ১২ তারিখ পর্যন্ত করা যাবে। কিন্তু যতক্ষণ পর্যত্ত হলক বা কসর না করবে ততক্ষণ পর্যন্ত ইহ্রামের মধ্যেই থাকবে এতে যতই সময় অতিবাহিত হোক না কেন। ১০ তারিখে মীনায় হরক বা কসর করলে ইহ্রামের আহ্কাম থেকে মুক্ত হয়ে যেতে পারবে । এখন সেলাই করা পোষাক পরিধান করা, সুগন্ধী ব্যবহার করা, নখ ও চুল কর্তন করা ইত্যাদি হালাল হয়ে যায় কিন্তু স্ত্রী সাথে ততক্ষণ পর্য্ত সহবাস করা জায়েয নয় যতক্ষণ পর্যন্ত তাওয়াফে যিয়ারত অর্থাৎ ফরজ তাওয়াফ থেকে অবসর না হয়। (যুবদাহ) মাসয়ালা £ মহিলাদের জন্য মাথা মুড়ান হারাম । তাদের জন্য শুধু কসর করার নির্দেশ রয়েছে। অর্থাৎ মাথার সমস্ত চুল এক আঙ্গুল পরিমাণ কর্তন করাবে। যদি মাথার এক চতুর্থাংশে চুল কর্তন করে তাহরে ইহ্রাম খোলার জন্য যথেষ্ট (যুবদাহ্)
— পৃষ্ঠা ৪৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।