Mukashafatul Qulub 02 — Ahqam(Rules)OfHajjAndUmrah MuftiMuhammadShafiRA
/ ১১৭
📝 লেখা 📖 পিডিএফ

৮২ আহ্কামে হজ্জ ও উমরাহ হে আন্মাহ! আমাকে নাফরমানীর অপরাধ থেকে আনুগত্যের সম্মানের দিকে ফিরিয়ে নাও । মাসয়ালা ঃ যে ব্যক্তি সূর্যাস্তের পূর্বে আরাফাতের সীমানা থেকে বের হয়ে যায় তার উপর কর্তব্য হলো এই যে, তিনি ফিরে আসবেন এবং সূর্যাস্তের পর আরাফাত থেকে বাইরে যাবেনা । যদি এরূপ না করেন তাহলে তার উপর দম অর্থাৎ কুরবানী ওয়াজিব হবে। মাসয়ালা £ যদি কারো কোন অক্ষমতার কারণে ৯ই তারিখ দ্রিপ্রহর থেকে মাগরিব পর্যন্ত ওকুফে আরাফার সুযোগ না হয় তাহলে তিনি সূর্যাস্তের পর ১০ই তারিখ রাতেও ওকুফ করতে পারবে । ফরজ আদায় হয়ে যাবে । (মানাসিক মোল্লা আলী) আরাফাত থেকে মুজদালিফায় রওয়ানা $ মুজাদালিফা মীনা থেকে ৩ মাইল দূরে হেরেমের সীমানার মধ্যে অবস্থিত। আরাফাতে ওকুফ থেকে অবসর হয়ে ১০ই জিলহজ্জ রাতে মুজদালিফায় পৌছাতে হবে এবং মাগরিব ও এশার নামায একত্র করে এশার সময় আদায় করতে হবে। পথে আল্লাহর জিকির এবং আহ্কামে হজ্জ ও উমরাহ্‌ ৮৩ তালবীয়াহ্‌ পড়তে পড়তে যেতে হবে। এই দিন হাজীদের জন্য মাগরিবের নামায আরাফাতে বা পথে আদায় করা জায়েয নয়। ওয়াজিব হলো মাগরিব নামাযকে বিলম্ব করে মুজদলিফায় এশার সাথে আদায় করবে । মাগরিবের ফরজের পর সাথে সাথে এশার ফরজ আদায় করবে। মাগরিবের সুন্নত ও এশার সুন্নত ও বিতর সবশেষে আদায় করবে । যুবদাহ্‌) মাসয়ালা ঃ সুজদালিফায় মাগরিব এবং এশা উভয় নামাযের জন্য এক আজান এবং ইকামত যথেষ্ট। মাসয়ালা ঃ মুজদালিফায় মাগরিব ও এশার নামায একত্র করা ওয়াজিব এবং এর জন্য জাম'আত শর্ত নয়। হায়াতুল কুলুব) | মাসয়ালা £ যদি মাগরিবের নামায আরাফাতে বা পথিমধ্যে পড়ে থাকে তাহলে মুজদলিফা পৌঁছে তা পুনরায় আদায় করা ওয়াজিব । মাসয়ালা £ যদি এশার সময়ের পূর্বে মুজদলিফা পৌঁছে যায় তাহলে তখন মাগরিবের নামায না পড়ে এশার জন্য অপেক্ষা করতে হবে এবং এশার সময় উভয় নামাকে একত্র করবে । যুবদাহ্‌)

— পৃষ্ঠা ৪১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।