৭৬ আহ্কামে হজ্জ ও উমরাহ্ বার বার তালবীয়া পাঠ করতে থাকবে । কীন্নাকাটির সাথে আল্লাহ্র জিকির, তিলাওয়াত, দরুদশরীফ ও ইসতিগফার মগ্ন থাকবে এবং ইহকাল ও পরকালের উদ্দেশ্যে নিজের জন্য, আত্মীয় বন্ধু বান্ধব ও সমস্ত মুসলমানদের জন্য দু'আ করতে থাকবে। এটা দু'আ কবুলের বিশেষ সময় এবং সব সময় ভাগ্য হয় না। এইদিন বিশেষ প্রয়োজন ছাড়া পরস্পর কথাবার্তা থেকে বিরত থেকে সবটুকু সময় আল্লাহ্র জিকির ও দু'আর মধ্যে ব্যয় করবে। মাসয়ালা £ ওকুফের দু'আয় হাত উঠান সুন্নত। যখন ক্লান্ত হয়ে যাবে তখন হাত ছেড়ে দিয়ে দু'আ করা যায়। হুজুর (সাঃ) থেকে বর্ণিত আছে, তিনি পবিত্র হাত উঠিয়ে তিনবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ্ বলেছেন এবং দু'আ পাঠ করেছেন। রিচি রা ৮৯)%701 68-28-8511 +০৪০১০3০৯5৫০5০ ০১৯13 8০৯ লই আহ্কামে হজ্জ ও উমরাহ্ ৭৭ “আল্লাহ ছাড়া কোন মাস্বুদ নেই । তিনি এক, তাঁর কোন অংশীদার নেই। তাঁরই সাম্রাজ্য এবং তাঁর জন্য সমস্ত প্রশংসা । হে আল্লাহ্! তুমি আমাকে হিদায়াতের উপর রাখ এবং তাকওয়ার উপর পবিত্র কর এবং আমাকে দুনিয়া ও আখিরাতে ক্ষমা কর।” এরপর এতটুকু সময় পর্যন্ত হাত ছেড়ে দেবে যতটুকু সময় পর্যন্ত আলহামদু পাঠ করা যায় । অতঃপর পুনরায় হাত উঠিয়ে এ কালিমা ও দু'আ পাঠ করবে। এরপর এতটুকু সময় হাত ছেড়ে রাখবে যতটুকু সময়ে আলহামদু পাঠ করা যায়। অতঃপর তৃতীয় বারও এ কালিমা ও দু'আ পাঠ করবে। যুবদাহ্) ওকুফের সময়ে দু'আ ঃ প্রকৃত বিষয় হলো এই যে, বিনয় ও নম্রতার সাথে অন্তর দিয়ে যে দু'আ করা হয় সেটাই হলো উত্তম তা যে কোন ভাষায়ই হোক না কেন। কিন্তু বাস্তবে এটা ঠিক যে প্রত্যেকেরই দু'আর একাগ্রতা আসেনা । আমাদের জীবন, ধনসম্পদ এবং পিতা-মাতা এ নবীর উপর উৎসর্গ হোক যিনি আমাদেরকে ধর্মীয় উদ্দেশ্যের সাথে দুনিয়ার কাজ ও
— পৃষ্ঠা ৩৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।