৭২ আহ্কামে হজ্জ ও উমরাহ্ সীমানা চারদিকে নির্ধারণ করা হয়েছে এবং সৌদি সরকার এই সীমানার উপর চিহ্ন লাগিয়ে দিয়েছেন যেন ওকুফে আরাফাত যেটা হজ্জের বড় রোকন আরাফাতের সীমানা থেকে বাইরে না হয়। এ ময়দানে যে দিক দিয়ে প্রবেশ করে সেখানে হযরত খলীলুল্নাহ আঃ) এর প্রতিষ্ঠিত একটি বিরাট মসজিদ রয়েছে সেটাকে মসজিদে নামিরাহ বলা হয়। মসজিদ আরাফাত ময়দানে একবারে কিনারা অবস্থিত। এর পশ্চিম দেয়ালের নিম্নাংশ আরাফাতের বাইরে । এটাকে বাত্নৈ উরনা বলা হয়। এই অংশ হেরেমের সীমানা থেকে বাইরে কিন্তু আরাফাতের অর্তভূক্ত। এখানের ওকুফ (অবস্থান) গ্রহণযোগ্য নয়। আজকাল দেখা যায় যে, বহু তাঁবু এ বাতনেউরনার সাথে লাগিয়ে স্থাপন করে থাকে। যদি এই সমস্ত লোক ওকুফ এর সময় এই তাঁবু থেকে বের হয়ে আরাফাতের সীমানায় আগমন করে তাহলে হজ্জ সঠিক ও জায়েয হবে নতুবা তাদের হজ্জ হবে না। . এটা খুবই স্মরণ রাখা উচিত যে, শুধু মু'আল্লিমদের কথায় না থেকে আরাফাতের সম ময়দানে যে স্থানে আহ্কামে হজ্জ ও উমরাহ্ ণ্৩ ইচ্ছা অবস্থান করতে পারবে এবং জাবালে রহমতের নিকট অবস্থান করা উত্তম । ওয়াকুফে আরাফাত ঃ ওয়াকুফের শাব্দিক অর্থ অবস্থান করা। জিলহজ্জের ৯ই তারিখ জোহরের পর থেকে সূর্যাস্ত পর্যন্ত আরাফাতের ময়দানে অবস্থান করা হজ্জের বড় রোকন বরং হজ্জের মূল বা প্রধান কাজ। মুসতাহাব হলো এই যে, দিপ্রহরের পূর্বে গোসল করবে, এর সুযোগ না হলে ওজু করলেও চলবে । এভাবে তৈরী হয়ে মসজিদে নামেরায় যাবে । এখানে মুসলিমদের ইমাম আরবী ১ ৩:-০-৮:১৫)14) বা তীর প্রতিনিধি হজ্জের দ্বিতীয় খুতবা প্রদান করবেন যা সুন্নত কিন্তু ওয়াজিব নয়। এরপর জোহর ও আসর উভয় নামায জোহরের সময় একমাত্র আদায় করবে। এ অবস্থায় জোহরের দু'টি সুন্নতও ছেড়ে দিতে হবে। জোহর ও আসর উভয় নামায একত্র করা সুন্নত বা মুসতাহাব। কিন্তু শর্ত হলো এই যে, হজ্জের ইহ্রাম বাঁধা অবস্থায় ইমামুল মুসলেমীন বা তাঁর প্রতিনিধির
— Page 36 —
This text was taken automatically from the PDF and may contain errors. When in doubt, check the original page.