৭০ আহ্কামে হজ্জ ও উমরাহ্ প্রথম ৮ই জিলহজ্জ £ আজ সূর্যোদয়ের পর মিনায় . যেতে হবে। মুফরিদ যার ইহ্রাম হজ্জের জন্য এবং কারেন যার ইহ্রাম হজ্জ ও উমরাহ্ উভয়ের জন্য তাদের ইহ্রাম তো প্রথম থেকেই বন্ধ ছিল। মুতামাত্তিযিনি উমরাহ করে ইহ্রাম খুলে ফেলেছেন। এমনিভাবে হেরেমবাসী আজ প্রথম ইহ্রাম বাঁধবে। সুন্নত অনুযায়ী গোসল করে ইহ্রামের চাদর পরিধান করে মসজিদে হারামে আগমন করবে। মুসতাহাব হলো এই যে,-এক তাওয়াফ করবে এবং দ্বিতীয় তাওয়াফ আদায় করার পর ইহরামের জন্য দু'রাকা'আত নামায পড়বে এবং এভাবে হজ্জের নিয়ত করবে যে, হে আল্লাহ । আমি আপনার স্তুষ্টির জন্য হজ্জ আদায়ের ইচ্ছা করছি। তা আমার জন্য সহজ করে দিন এবং কবুল করুন। এই নিয়তের সাথে তালবীয়া পাঠ করতে হবে। 3101 2451 4502241)ও ১2 আহ্কামে হজ্জ ও উমরাহ্ ৭১ তালবীয়া পড়ার সাথে ইহ্রামে হজ্জ শুরু হলো। এখন পূর্বে বর্ণিত ইহরামের সকল নিয়মাবলী পালন করা কর্তব্য হয়ে গেল। এরপর মিনায় রওয়ানা হয়ে যাবে। মন্কা থেকে ৩ মাইল দূরে দু'পাহাড়ের মধ্যে এক বিরাট ময়দানের নাহ হলে মিনা । ৮ই তারিখ জোহর থেকে ৯ তারিখ ফজর পর্যন্ত মিনায় পাঁচ ওয়াক্ত নামায আদায় করা এবং মিনায় রাতে অবস্থান করা সুন্নত। এ রাত মক্কায় অবস্থান করে অথবা প্রথম আরাফাতে পৌছা মাকরূহ (শারাহ্ যুবহাদ্) দ্বিতীয় দিন ৯ই জিলহঙজ্জ আরাফাতের দিন £ বরং আজই প্রকৃত হজ্জ। আজ সূর্যোদয়ের কিছুক্ষণ পর মিনা থেকে আরাফাতের দিকে রওয়ানা হবে৷ আরাফাত মন্কা মুকারামা থেকে ৯ মাইল দূরে হেরেমের সীমানা থেকে বাইরে এ বিশাল ময়দান যেখানে হযরত আদম (আঃ) এবং হযরত হাওয়ার (আঃ) দীর্ঘ বিচ্ছেদের পর মিলন ও পরিচয় ঘটে । এই পরিচয়ের সূত্রেই ময়দানের নাম আরাফাত হয়েছে বলে বর্ণিত আছে। এ ময়দানের
— পৃষ্ঠা ৩৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।