Mukashafatul Qulub 02 — Ahqam(Rules)OfHajjAndUmrah MuftiMuhammadShafiRA
/ ১১৭
📝 লেখা 📖 পিডিএফ

. ৬৮ আহ্কামে হজ্জ ও উমরাহ্‌ মাসয়ালা 8 সাত চক্কর পূর্ণ করার পর হেরেম মাতাফের নিকট দু'রাকা*আত নামায পড়া হুজুর (সাঃ) এর সুন্নত। বাবে উমরাহ্‌্র নিকট কোন জায়গায় আদায় করলেও চলবে । মাসয়ালা ৪ সা*য়ী করার সময় পবিত্র হওয়া ওজু এবং কাপড় পবিত্র হওয়া মুসতাহাব। এ গুলো ছাড়া ও সা'য়ী হয়ে যাবে । (গানীয়া) সা'য়ী শেষে ঃ যদি ইহ্রাম শুধু উমরাহ্‌র বা হজ্জে তামাতু'র হয় তাহলে ইহ্রাম এবং উমরাহ্‌র সমস্ত কার্ধাবলীই সমাপ্ত হয়ে গেল। সা'য়ী শেষ করে চুল মুড়াবে অথবা এক আঙ্গুল পরিমাণ কর্তন করবে। এই মুড়ান বা কর্তনের পর ইহরাম শেষ হয়ে গেল। শুধু উমরাহ্‌ আদায়কারী অবসর হলে এবং হজ্জে তামাত্'র উমরাহ আদায়কারী তামাতু*র উমরাহ থেকে অবসর হলেন। ইহরামের নিয়মাবলী উভয়ের শেষ হয়ে গেল। এখন সাধারণ মক্কাবাসীদের মত মক্কা শরীফে অবস্থান করবে এবং ৮ই জিলহজ্জ থেকে যে আইয়ামে হজ্জ শুরু হবে এর অপেক্ষা করবে । এ সময় হেরেম শরীফে বেশী বেশী উপস্থিত হওয়া এবং অধিক পরিমাণে নফল আহ্‌কামে হজ্জ ও উমরাহ্‌ ৬৯ তাওয়াফ করাকে সৌভাগ্য মনে করবে । বাজারও মজলিশে গিয়ে সময় ব্যয় করা ঠিক নয়, যদি এই ব্যক্তি মুফরিদ হয়। অর্থাৎ মীকাত থেকে শুধু হজ্জের ইহরাম বেঁধেছেন। অথবা কারেন অর্থাৎ মীকাত হজ্জ এবং ইহরাম বাকী রয়েছে। এ উভয়ের জন্য কর্তব্য হলো ইহ্রামের নিয়মাবলী পালনের সাথে সাথে মক্কায় অবস্থান করবে এবং মসজিদে হারামে উপস্থিত থাকা ও বাইতুল্লাহ্‌র তাওয়াফকে অমূল্য সম্পদ মনে করে অধিক সময় এখানে ব্যয় করবে । অপ্রয়োজনীয় মজলিশ ও বাজারে গমন থেকে যতটুকু সম্ভব দূরে থাকবে এবং ৮ই জিলহজ্জ থেকে যে হজ্জ শুরু হবে এর অপেক্ষা করবে । মাসয়ালা ই এ সময় যে নফল তাওয়াফ করবে এতে ইযতিবা' ও রামল প্রয়োজন নেই। হজ্জের পাঁচ দিন ঃ জিলহজ্জ মাসের ৭ তারিখ থেকে হজ্জের কার্যক্রম ও আরকান অনবরত শুরু হয়। ৭ তারিখ জোহরের পর ইমামে হজ্জ প্রথম খুতবা প্রদান করেন। এতে হজ্জের আহকাম এবং পাঁচদিনের প্রোথাম বর্ণনা করেন।

— পৃষ্ঠা ৩৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।