৫৮ আহ্্কামে হজ্জ ও উমরাহ্ মাসয়ালাঃ এ দু'রাকা'আত তাওয়াফের সাথে সাথে আদায় করবে । বিনা কারণে বিলম্ব করা মাকরূহ। (জুবদাহ্) মাসয়ালা 8 কয়েকবার তাওয়াফ করে সবগুলো একত্র করে একবার দু'রাকা'আত আদায় করা মাকরূহ । তবে মাকরূহ সময় হলে একবারে কয়েক তাওয়াফ করে এর পর মাকরূহ চলে যাওয়ার পর প্রতি তাওয়াফের জন্য পৃথক পৃথক দু'রাকা'আত আদায় করবে । মাসয়ালা £ তাওয়াফের পর দু'রাকা'আত নামায যদি মাকামে ইবরাহীমের পিছনে আদায় করা সম্ভব না হয় তাহলে এর আশে-পাশে অথবা হাতীম বা সমগ্র হেরেমের যেখানে হোক না কেন পড়লে ওয়াজিব আদায় হয়ে যাবে । কিন্তু হেরেমের বাইরে মাকরূহ (যুবাহ) মূলতায়ামে গমন এবং দু'আ চাওয়া 8 হাজরে আসওয়াদ এবং বাইতুন্নাহ শরীফের দারওয়াযার মধ্যবর্তী স্থানকে মুলতায়াম বলা হয়। এ স্থানে বিশেষভাবে দু'আ কবুল হয় । সুন্নত হলো এই যে, তাওয়াফ শেষ করে মুল্তাযামে যাবে । এখানে কাবার আহ্কামে হজ্জ ও উমরাহ্ ৫৯ দেয়ালে উভয় হাত মাথার উপর সোজা বিছিয়ে দেবে। নিজের বুক দেয়ালের উপর রাখবে এবং অত্যন্ত ভয় ও. বিনয়ের সাথে দু'আ প্রার্থনা করবে । অভিজ্ঞতা রয়েছে এই দু'আ কখনো বাতিল হয় না। যমযমের পানি পান £ মুসতাহাব হলো এই যে, তাওয়াফ ইত্যাদি শেষ করে যমযম কুপে গমন করবে এবং বাইতুল্লাহর দিকে দীঁড়িয়ে তিন নিঃশ্বাসে পেট ভরে যম্যমের পানি পান করবে । শুরুতে বিস্মিল্লাহ এবং শেষে আলহামদুলিল্লাহ্ বলবে । মাসয়ালা £ যমযমের পানি ছারা গোসল এবং ওজু করা ভাল নয়। কিন্তু ওজু বিহীন ব্যক্তির জন্য ওজু করা জায়েজ আছে। ইস্তিনজা করা বা দেহ অথবা কাপড়ের নাপাক বস্তু এর ছারা ধৌত করা জায়েজ নয়। (গানীয়া) তাওয়াফে ইযৃতিবা' এবং রামল £ এ যাবত তাওয়াফের ব্যাপারে যে সমস্ত কার্যক্রমের কথা বর্ণনা করা হয়েছে তা প্রত্যেক তাওয়াফকারীদের জন্য একই নিয়ম । চাই সে তাওয়াফ উমরাহ্্র হোক অথবা হজ্জের এবং এ ব্যক্তি মুফরিদ হোক বা কারেন অথবা মুতামাত্তি' এবং তাওয়াফ ওয়াজিব হোক অথবা সুন্নত বা নফল।
— পৃষ্ঠা ২৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।