Mukashafatul Qulub 02 — Ahqam(Rules)OfHajjAndUmrah MuftiMuhammadShafiRA
/ ১১৭
📝 লেখা 📖 পিডিএফ

৫৬ আহ্কামে হজ্জ ও উমরাহ তাওয়াফের পর দু'রাক'আত নামায ৪- তাওয়াফের পর দু'রাকা'আত নামায ওয়াজিব । হিদায়া) তাওয়াফ নফল হলেও দু'রাকা'আত প্রতিটি তাওয়াফের পরে ওয়াজিব। (জুবাদাহ) এ দু'রাকা'আত মাকামে ইবরাহিমের পিছনে আদায় করা সুন্নত এবং উত্তম। বেখারী ও মুসলীম) মাকামে ইবরাহীম এ পাথরকে বলা হয় যা বাইতুন্লাহ্‌ নির্মাণের জন্য ফিরিশতাগণ বেহেশত হতে হযরত ইবরাহীম (আঃ) এর নিকট নিয়ে এসেছিল। এর উপর হযরত ইব্রাহিম (আঃ) এর পায়ের চিহ্ত রয়েছে। পবিত্র কুরআনে এর পিছনে দু'রাকা'আত নামায আদায় করার নির্দেশ রয়েছে। ৮৫ দিনত 2(৮৮৮০৮৪৬হও সিভি মাসয়ালা £ মাকামে ইবরাহীমের পিছনে দু'রাকা'আত নামায আদায় করার অর্থ হলো এই যে, মাকামে ইবরাহীম নামাষী ব্যক্তি ও বাইতুন্নাহর মধ্যে এসে যায়। মাকামে ইবরাহীমের যত নিকটবর্তাঁ হওয়া যায় ততই উত্তম। যদি কিছু দূরও হয় তবুও কোন আহ্কামে হজ্জ ও উমরাহ্‌ ৫৭ অসুবিধা নেই। লোকদেরকে কষ্ট দিয়ে সম্মুখে পৌছা মূর্খতা ছাড়া আর কিছুই নয়। ভিড়ের সময় অতি নিকটবর্তী হওয়ার জন্য কঠোর চেষ্টা করা এবং অন্যকে কষ্ট দেয়ার চেয়ে উত্তম হলো এই যে, কিছু দূরে আদায় করবে কিন্তু অসুবিধা না হলে দূরে যাবে না এবং মাকামে ইবরাহীম নিজের ও বাইতুল্লাহ্‌্র মধ্যে রাখতে হবে। মাসয়ালা £ তাওয়াফের পর দু'রাকা'আত নামাজ মাকরুহ সময় জায়েজ নয়। অর্থাৎ সূর্য উদয় ও অস্ত অথবা দিনের মধ্যভাগে যদিও এ সময় তাওয়াফ জায়েজ থাকে । (জুবদাহ্‌) মাসয়ালা ঃ তাওয়াফের পর দু'রাকা'আত নামাজ জায়গা পেয়ে যায় তাহলে তার উচিৎ হলো সংক্ষিপ্ত কিরায়াতের সাথে দু'রাকা'আত আদায় করবে এবং সংক্ষিপ্ত দু'আ করে এ স্থান ত্যাগ করবে যেন অন্যদের কষ্ট না হয়। দীর্ঘ দু'আ অথবা নফল এখানে না পড়ে পিছনে গিয়ে নফল পড়বে।

— পৃষ্ঠা ২৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।